ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা
বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনতে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ১০ শতাংশ হারে এই ঋণ পাওয়া যাবে। তবে এর ৫ শতাংশ বহন করবে সরকার।
সচিবালয়ে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ওই এমওইউতে সই করে।
এসময় জানানো হয়, ঋণের বিপরীতে সরকারি কর্মচারীদের সুদ দিতে হবে ৫ শতাংশ। প্রচলিত বাজার দরে সুদের হার যা-ই হোক না, ৫ শতাংশের বাইরের অংশটুকু রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হবে।
আগামী ১ অক্টোবর থেকেই এই ঋণের জন্য আবেদন করা যাবে। তবে সরকারের যেসব মন্ত্রণালয় ও বিভাগ বেতন-ভাতা তোলার দিক থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে রয়েছে, তারাই ঋণের আবেদন আগে করতে পারবে।
অর্থসচিব আবদুর রউফ ত...









