Saturday, October 3

বাংলাদেশ

শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিরামচর নামকস্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- চাইপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিশ খাতুন (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াগান্দা গ্রামের মাইক্রো চালক আল আমিন (২৮), বায়জিদ আলম (৩৫), গৌতম কুমার (৩৮) ও অজ্ঞাত যুবক (৩২)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৩-১০৬০) ও বিরপীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ৫৩-১২১১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন নিহত হন। আহত হন আরও ৭ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি প্রকৌশলী মনির...
শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান তেল গ্যাস রক্ষা কমিটির

শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান তেল গ্যাস রক্ষা কমিটির

জাতীয়, বাংলাদেশ
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীবাসীকে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, গত ৭ বছর ধরে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য ৭ দফা বাস্তবায়নে আমরা লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করলেও সরকার এই প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে হরতাল পালনের কর্মসূচি দিয়েছি। বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবারের হারতাল ক্ষমতার সংকীর্ণ সং...
পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ
পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ট্রাকে অতিরিক্ত বাম্পার থাকবে না, তবে অরিজিনাল বাম্পার থাকবে। ওভারলোড করা যাবে না। একটি কমিটি গঠিত হবে। জেলা পর্যায়ের হাইওয়েতে ট্রাক টার্মিনাল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাজারবাগে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বলেন, অতিরিক্ত মাল পরিবহন করলে জরিমানা দিতেই হবে। তবে পথে পথে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় এ পণ্য পরিবহন ধর্মঘট ডাকা হয়। গতকাল সোমবার থেকে এসব জেলায় ...
খিলক্ষেতে নসিমনের ধাক্কায় মা-মেয়ে নিহত

খিলক্ষেতে নসিমনের ধাক্কায় মা-মেয়ে নিহত

বাংলাদেশ
রাজধানীর খিলক্ষেতে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলো-ছালমা আক্তার (২৬) ও তার মেয়ে মাইসা আক্তার(১৮ মাস)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খিলক্ষেতের বড়ুরা টেম্পুস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক গণমাধ্যমকে জানান, রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।...
২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট চলছে

২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট চলছে

ক্রাইম, বাংলাদেশ
পুলিশের হয়রানি, ফেরিঘাটে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদসহ ১২ দফা দাবি আদায়ের জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সোমবার থেকে পণ্যবাহী যানবাহন ধর্মঘট চলছে। ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট পালন করছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) গত ২৮ ডিসেম্বর এক  আদেশে  ট্রাক ও কাভার্ডভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ করার নির্দেশ দেওয়ার পর থেকে এ আন্দোলনের সূত্রপাত হয়। এই পরিবহন ধর্মঘটের আওতায় খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ছয় জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা রয়েছে। ধর্মঘটের ফলে  আজ সকাল থেকে খুলনা নগরী  এবং ২১ জেলায় ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। ফলে নগরীর ঘাট এলাকা থেকে সড়কপথে পণ্য পরিবহন হচ্ছে না। এর ফলে খুলনার খালিশপুর মেঘনা, পদ্মা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে কোনো ট্যাঙ্কলরি চলাচল না করায় দ...
আহত পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের

আহত পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের

জাতীয়, বাংলাদেশ
আশুলিয়ায় বাসচাপায়  অজ্ঞাত এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন জাহাঙ্গীর আলম (৪০) নামের এক আনসার সদস্য। নিহত হয়েছে ওই অজ্ঞাত ব্যক্তিও। এ ঘটনায় আহত হয়েছে আরো এক আনসার সদস্য। গতকাল সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর ওয়াপদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আনসার সদস্য জাহাঙ্গীর আলম বরগুনা জেলার সদর থানার হাউজিবুনিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে। সে পাওয়ার গ্রিড কোম্পানি  অব বাংলাদেশ লিমিটেডের আশুলিয়ার কবিরপুর উপকেন্দ্রে দায়িত্বরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অর্কিড অ্যালিগ্যান্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনে থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী বাসটি সড়কের পাশে দাঁড়...
বিএনপি আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে মোকাবিলা

বিএনপি আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে মোকাবিলা

বাংলাদেশ, রাজনীতি
বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তবে আন্দোলনের নামে সহিংসতা করতে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন। প্রেসিডেন্টের সঙ্গে রাজনীতিবিদদের সংলাপ ব্যর্থ হলে বিএনপি আন্দোলনে যাবে- বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মওদুদ সাহেবরা আন্দোলন করতে পারেন? আমি তো বুঝি না তারা কিভাবে করবেন। বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। তাদের নিজেদের মধ্যে এত সংশয়, অনাস্থা। তাদের মুখে আবার আন্দোলনের কথা! যাই হোক, অনেক দিন তাদের আন্দোলন-সংগ্রাম দেখি না। মওদুদ সাহেবকে কত আগে রাজপথে দেখেছি, সেটা আমার মনে নেই। উনিও আন্দোলনে নামুক না। ওনার (মওদুদ) যখন ইচ্ছা আন্দোলন করুক না। আমরা (আওয়ামী লীগ) তা রাজনৈতিকভাবে...
বাহারী ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে আজ মাতবে পুরান ঢাকার আকাশ

বাহারী ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে আজ মাতবে পুরান ঢাকার আকাশ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কন্ঠ ডটকমঃ পুরান ঢাকা অপেক্ষা করছে সকালের। শুরু হবে উৎসব। আর সন্ধ্যায় আধার ঘনাবার সাথে সাথে পুরান ঢাকা সকল জঞ্জাল আর কালিমা পুড়িয়ে ফেলার আর আতশবাজীর খেলায় (ইংরেজীতে যাকে বলে ফায়ার ওয়ার্কস) মাতবে। রাতে কেউ কেউ উড়াবে ফানুস। সাকরাইন এমনই সুন্দর আর অর্থপূর্ণ ঘুড়ি উড়ানোর উৎসব। চৌদ্দ জানুয়ারী পৌষ মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তির দিনই পালিত হয় পুরান ঢাকার এবং আদি ঢাকাইয়াদের ঐতিহ্যের সাকরাইন উৎসব। ভোরবেলা কুয়াশার আবছায়াতেই ছাদে ছাদে শুরু হবে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। ছোট বড় সকলের অংশগ্রহনে মুখরিত থাকবে প্রতিটি ছাদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে উৎসবের জৌলুস। আর শীতের বিকেলে ঘুড়ির কাটা-কাটি খেলায় উত্তাপ ছড়াবে সাকরাইন উৎসব। প্রাচীনকাল থেকেই পৌষ সংক্রান্তিতে ঢাকায় ঘুড়ি ওড়ানোর মেলা বসে। ১৭৪০ সালের দিকে মোঘল আমলে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আ...
ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত

ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কণ্ঠ ডটকমঃ ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির ধারণাকে নতুনত্ব দিতেই জন্ম হল “ব্রাইডাল থিওরী”র। বিয়ের বর-কনের জন্য প্রিমিয়াম ক্লাস ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে “ব্রাইডাল থিওরী” । বিয়ের মতো জীবনের সবচেয়ে আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখতে যুগপোযগী ধারণার সম্মিলন আর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেম বন্দীর প্রেমে সদা ব্যস্ত চার তরুণের সম্মিলিত প্রয়াস “ব্রাইডাল থিওরী”। স্বপ্ন, সম্ভাবনা আর নতুন কিছু করে দেখাবার প্রয়াসে সামনের পথে হাঁটবে “ব্রাইডাল থিওরী”। আলাপচারিতায় এমনটাই বললেন “ব্রাইডাল থিওরী”র সিইও রক্তিম সৈকত।বর্তমান সময়ে ফটোগ্রাফি একটি চমৎকার প্রফেশন । এর মাধ্যমে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানো যায় পুরোপুরি ভাবে। যে কোন আয়োজনে ফটোগ্রাফির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সে লক্ষেই...
প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আগামী শুক্রবার

প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আগামী শুক্রবার

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীঘার্য়ূ জীবন কামনায় বিশেষ প্রার্থনা সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামী শুক্রবার বাদ জুম্মা সারা বাংলাদেশে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় দেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোড়ায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোড়ায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।...