Saturday, October 3

বাংলাদেশ

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০.৭২ শতাংশ, এগিয়ে মেয়েরা

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯০.৭২ শতাংশ, এগিয়ে মেয়েরা

জাতীয়, বাংলাদেশ
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়- চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৬৩ এবং ছেলে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪১৭। পাশ করে মোট ৭৭ হাজার ৯০৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৪৪ হাজার ২৯১, ছেলে পরীক্ষার্থী পাশ করে ৩৩ হাজার ৬১৬। মেয়েদের পাশের হার ৯১.৩৯ শতাংশ, ছেলেদের পাশ ৮৯.৮৪ শতাংশ। এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩০৭, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮৪ জন।...
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুমন (২৫) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন চার সন্তানের জননী এক গৃহবধূ (৩৬)। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যুবক প্রেমিকের বাড়িতে এ অনশন করেন ওই গৃহবধূ। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সবুজ ওই ওয়ার্ডের রহিম ফরাজীর ছেলে। গৃহবধূ অভিযোগ— তিন বছর ধরে তার সঙ্গে সবুজের প্রেমের সম্পর্ক চলছিল। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সবুজ গৃহবধূর কাছে আসা-যাওয়া করেন। সম্প্রতি বিষয়টি তার স্বামী ও চার সন্তান জেনে যায়। পরে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিলে এ বিষয়টি সবুজকে জানালে সে তাদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী অভিযুক্ত সবুজ ও তার পিতার নামে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দিলে সবুজের পিতা রহিম ফরাজীকে থানা পুলিশ আটক করে। পরে স্থানীয় মাতবরা ফয়সাল...
বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম

বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম

বাংলাদেশ
পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে সোহান হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে বহিরাগত একদল বখাটে যুবক। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষকদের রুমের সামনেই এ ঘটনা ঘটে। সোহান হোসেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাকছিডাঙ্গি এলাকার মো. বাতেন প্রামাণিকের ছেলে। গুরুতর আহত অবস্থায় সোহানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে গুরুতর জখমসহ একটি হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোহান ও তার সহপাঠীদের অভিযোগ, বহিরাগত একদল বখাটে যুবক বিদ্যালয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিক...
ইটবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ২

ইটবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ২

বাংলাদেশ
লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক মো. নুরনবী (৩০) ও শ্রমিক মো. সিরাজের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিহতদের পরিবারের লোকজনকে আহাজারি করতে দেখা যায়। নিহত নুরনবী ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে ও সিরাজ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট নিয়ে পিকআপটি ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকা থেকে লক্ষ্মীপুর দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সামনের অংশ রাস্তার পাশের খাদে ও পেছনের অংশ রাস্তায় উল্টে পড়ে। এ সময় পিকআপে থাকা ইট রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। পিকআপ চালক নুরনবী ঘটনাস্থলেই মারা যান। শ্রমিক স...
ঢাকায় পাতাল রেল কতটা উপযোগী

ঢাকায় পাতাল রেল কতটা উপযোগী

বাংলাদেশ
অপরিকল্পিতভাবে গড়ে উঠা রাজধানী ঢাকায় মেট্রো পাতাল রেলের নির্মাণে বেশ ঝুঁকি রয়েছে-এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ প্রকল্পের নির্মাণ কাজের সময় সড়ক এবং এর দুপাশের দুর্বল ভবনও দেবে যেতে পারে। এ দুয়ের ব্যত্যয় ছাড়া বিশ্বের কোথাও পাতাল রেল নির্মাণের উদাহরণ নেই। শুধু তাই নয়, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় পাতাল রেল নির্মাণ কতটা উপযোগী-এ নিয়েও আছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের অভিমত-এই পরিবহণ গণমানুষের জন্য করা হলেও প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় স্বাভাবিক কারণেই এর ভাড়াও অপেক্ষাকৃত বেশি হবে। তখন সেটি আদৌ সাধারণ মানুষের পরিবহণ থাকে না। তারা বলেন, ঢাকার মাটির নরম প্রকৃতির, বর্ষার মৌসুমে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি রয়েছে। ভূমিকম্পেরও বড় ঝুঁকির মুখে ঢাকা। আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায়ও পাতাল রেল প্রকল্প উচ্চাভিলাষী। বিপজ্জনক এই প্রকল্প বাস্তবায়ন করা এত সহজ হবে না। এজন্য নানা চ্যালেঞ্জ মোকাবি...
মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

বাংলাদেশ
কুমিল্লার চান্দিনায় মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাদ্রাসাছাত্রী তানিয়া আক্তার (১৩)। বৃহস্পতিবার সকালে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা তানিয়া ওই গ্রামের কেফায়েত উল্লাহর মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। সে খিরাসার মোহনপুর দাখিল মাদ্রাসার সদ্য ভর্তি হওয়া অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল চালাচ্ছিল তানিয়া। মেয়ের সারাক্ষণ মোবাইল আসক্তিতে বিরক্ত হয়ে বকাঝকা করেন মা হাছিনা বেগম। সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা যাওয়ার সময় তানিয়া গোমরা মুখে ঘরে বসে থাকতে দেখে মা আবারও মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দেন। কিন্তু মেয়ে তানিয়া আক্তার মোবাইল ছাড়া মাদ্রাসায় যাবে না! ক্ষিপ্ত হয়ে মা আবারও মেয়ের প্রতি ক্ষোভ ঝেড়ে গরুর জন্য ঘাঁস আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে তানিয়া গলায় ওড়না পেঁচিয়ে ...
কয়লাবোঝাই ট্রলার ডুবে মাঝি নিখোঁজ

কয়লাবোঝাই ট্রলার ডুবে মাঝি নিখোঁজ

বাংলাদেশ
কয়লাবোঝাই নৌকাডুবির ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দার উব্দাখালী নৌঘাটে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে থাকা মাঝি সুকানী শ্রমিকসহ ৫ তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে নিখোঁজ রয়েছেন দেলোয়ার হোসেন। নিখোঁজ দেলোয়ার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে। বুধবার সকালে কলমাকান্দায় থাকা তাহিরপুর উপজেলার লেদারবন্দ গ্রামের কয়লা ব্যবসায়ী আলী আকবর মাঝি নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। ট্রলারে থাকা শ্রমিক তাহিরপুরের গোলকপুর গ্রামের মানিক হোসেন জানান, বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লাবোঝাই করে পাটলাই্ নদীর নৌপথে গত সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশে ট্রলারটি ছেড়ে যায়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দা উব্দাখালী নৌঘাটে ট্রলারটি পৌছার পর শ্রমিক না থাকায় কয়ল...
ট্রাফিক পুলিশের থীম সং গাইলেন সার্জেন্ট দ্বীন ইসলাম

ট্রাফিক পুলিশের থীম সং গাইলেন সার্জেন্ট দ্বীন ইসলাম

বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ নির্মিত হলো বাংলাদেশের ট্রাফিক পুলিশের থিম গান। এই গানে কণ্ঠ দিয়েছেন দ্বীন ইসলাম। তিনি নিজেও একজন ট্রাফিক পুলিশের সদস্য। এর আগে পুলিশের থিম গান গেয়েছিলেন তিনি। গানটি নিয়ে দ্বীন ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে গানটি করলাম। বেশ ভালো সাড়া পাচ্ছি। এর আগে পুলিশ থিম সং গেয়ে প্রশংসা পেয়েছিলাম। স্বাভাবিকভাবে এটি আমার সহকর্মীরা বেশ আনন্দের সাথে গ্রহণ করেছেন।’ গানকে বিশ্লেষণ করে দ্বীন ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের যে ত্যাগ রয়েছে, যে বাস্তবতার মুখোমুখি হন ট্রাফিক পুলিশের সদস্যরা, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে দায়িত্ব পালনে যেভাবে নিয়োজিত থাকেন, আর ট্রাফিক পুলিশ সদস্যদের হৃদয়ের যে কথা কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব হয় না, এই গানে ও ভিডিওতে সেটি চিত্রিত করার চেষ্টা করেছি।’ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান এই গানে উৎসাহ ও অনুপ্রেরণা জুগ...
চিরকুট লিখে গলায় পাগড়ি পেঁচিয়ে ফাঁস দিলেন যুবক

চিরকুট লিখে গলায় পাগড়ি পেঁচিয়ে ফাঁস দিলেন যুবক

বাংলাদেশ
গাজীপুর মহানগরের পূবাইল থানার হায়দারাবাদ এলাকা থেকে গলায় পাগড়ি পেঁচানো অবস্থায় এক মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন বলে চিরকুট লেখা দেখে ধারণা করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম হাফেজ মাওলানা আমজাদ হোসেন (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার পলাশপুর এলাকার মাওলানা আব্দুল আউয়ালের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জিএমপির পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমজাদ হোসেন পূবাইলের হায়দরাবাদ এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন ও ঢাকার পল্টন এলাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। আমজাদ হোসেনের স্ত্রী সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছেন। রোববার রাতে আমজাদ হোসেন হায়দরাবাদ এলাকায় তার বাসায়...
‘বিরোধীদল বলেছে ইভিএমে খরচ বেশি, এটা বন্ধ করে দিয়েছি’

‘বিরোধীদল বলেছে ইভিএমে খরচ বেশি, এটা বন্ধ করে দিয়েছি’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলের একজন বলেছেন- ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এত টাকা খরচ লাগবে। এটা বন্ধ করে দিয়েছি। এখন আবার অনেকে বলছে, আমাদের আর্থিক সংকট। হ্যা, সংকট অবশ্যই আছে, এটা বিশ্বব্যাপী। তবে, আমাদের চলার মতো যতটুকু দরকার, সে অর্থ আছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনায় চিকিৎসা, টিকাসহ সুরক্ষার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে। সেটা আমরা করেছি। আমাদের এখন যেটা জরুরি, সেটা অগ্রাধিকার দেব। আমরা কতকাল আমদানি নির্ভর থাকবো? আমরা নিজেদের চাহিদা পূরণ করতে নিজেরাই উৎপাদন করব। এক সময় তো ভারতীয় গরু ছাড়া আমাদের যেন কুরবানিই হতো না। এখন হচ্ছে না? হচ্ছে। আমরা নিজেদের উৎপাদনে নির্ভর এখন। এসময় কার্গো বিমান কেনা ন...