গোয়াইনঘাটে বেপরোয়া বালু ও পাথর চক্র: নেপথ্য আলিম উদ্দিন
মোঃ আবু নাসের রিয়াদ, নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জাফলং-পিয়াইন পাথর নৈরাজ্যের নৌপথের রাজা আলিম উদ্দিন। তার বিরুদ্ধে চাঁদাবাজি রাহাজানী ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ রয়েছে স্হানীয় পাথর শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে। তার বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাফলং এলাকায়। জাফলং ও পিয়াইন নদীতে চলাচলকারী পাথর-বালুবাহী শতশত নৌকা ও বলগেট থেকে নিয়মিত চাঁদা আদায়ের পাশাপাশি পাথর ও স্টোনক্রাশার মালিকদের কাছ থেকে বখরা আদায় তার ও তার চক্রের নিত্যনৈমিত্তিক কাজ। জাফলং ও পিয়াইন নদী এলাকার ছোট-বড় সব চাঁদাবাজ চক্রের নিয়ন্ত্রক করে আলিম উদ্দিন চক্র। আলিম উদ্দিন নিজেকে পাথর ব্যবসায়ী পরিচয় দিলেও মূলত পাথর মহালে চাঁদাবাজিই তার মূল পেশা বলে জানিয়েছে স্হানীয়রা। চাঁদাবাজির মাধ্যমে দৈনিক লাখ লাখ টাকা আদায় করে বর্তমানে শতকোটি অবৈধ টাকার মালিক তিনি। এক সময় নুন আনতে পান্তা ফুরাতো আলিম উদ্দিন পরিবারের।
সরজমিন...









