পঞ্চগড়ে এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ এর গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
সম্পাদনায়-আরজে সাইামুর রহমান: আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।
মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপ এর অন্যতম লক্ষ্যগুলোর একটি। ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসাবে ২৫ ডিসেম্বর ২০২০ রোজ শুক্রবার সকালে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নস্থ “কায়েতপাড়া তালমা” তে ১০০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করে। বিতরণকালে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামাজিক দুরুত্ব এর বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখিত এই বিতরণ কাজে গ্রুপটির ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর ১৫ জন সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এসময় তারা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দ...








