Saturday, June 13

ক্রাইম

ইউআইটিএস’র কাছে ৬০ কোটি টাকা চাঁদা দাবি, বঙ্গলীগ সভাপতি শওকত জেলে

ইউআইটিএস’র কাছে ৬০ কোটি টাকা চাঁদা দাবি, বঙ্গলীগ সভাপতি শওকত জেলে

এক্সক্লুসিভ, ক্রাইম, পড়ালেখা, বাংলাদেশ
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’র প্রেসিডেন্ট শওকত হাসান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর (১১ নম্বর কোর্ট) আদালতে আত্মসমর্পণ করেন শওকত। আসামি ও বাদি পক্ষের শুনানি শেষে শওকতের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামি শওকতের পক্ষে তার জামিন আবেদন করেন অ্যাডভোকেট নাজমুল আলম ও বিউটি আক্তার। আর পিএইচপি’র অঙ্গ প্রতিষ্ঠান ইউআইটিএস’র পক্ষে জামিনের বিরোধিতায় শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভুইয়া, অ্যাডভোকেট মো. জোবায়ের হোসেন ও অ্যাডভোকেট রোমেসা পারভীন। গত ১২ জুলাই ‘ইউআইটিএসের উপাচার্যের কাছে ৬০ কোটি চাঁদা দাবি; জামিন নিয়েই লাপাত্তা বঙ্গলীগের প্রেসিডেন্ট শওকত’ শি...
এসিল্যান্ড স্বামীর পরকীয়ার ছোবলে তছনছ সুখের সংসার!

এসিল্যান্ড স্বামীর পরকীয়ার ছোবলে তছনছ সুখের সংসার!

ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ, লাইফস্টাইল
এসিল্যান্ড স্বামীর পরকীয়ার ছোবলে তছনছ সুখের সংসার! অনলাইন ডেস্ক: প্রশাসন ক্যাডারের ৩৪তম বিসিএসএস কর্মকর্তা সারোয়ার সালাম চাকরিজীবনের শুরুতেই স্ত্রীকে মারধর করে হাত বেশ রপ্ত করে ফেলেছেন। শুধু তাই নয়, গভীর এক পরকীয়ায় মজেছেন ব্যাচমেটের সঙ্গে। এ কারণেই সংসার জীবনের সূচনাপর্বেই সাজানো সংসার ভেঙে চুরমার। দিনের পর দিন স্ত্রী ও শিশুসন্তানের খবর নেননি। অন্যায়ের প্রতিবাদ করলে স্ত্রী খাদিজার ভাগ্যে জুটত দফায় দফায় শারীরিক নির্যাতন। এমনকি হরহামেশা তালাকের হুমকি। ইংরেজি সাহিত্যে পড়ালেখা শেষ করলেও স্বামীর অব্যাহত শারীরিক ও মানসিক নির্যাতনে বিপর্যস্ত খাদিজা আকতারের ক্যাডার সার্ভিসে চাকরি করার স্বপ্ন এখন শুধুই দুঃস্বপ্ন। এদিকে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ...
স্ত্রীকে হত্যা করে, এক মাসের শিশু বাচ্চা নিয়ে স্বামী উধাও

স্ত্রীকে হত্যা করে, এক মাসের শিশু বাচ্চা নিয়ে স্বামী উধাও

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
স্ত্রীকে হত্যা করে, এক মাসের শিশু বাচ্চা নিয়ে স্বামী উধাও, মোঃমোস্তফা কামাল ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরসভার 4 নং ওয়ার্ডের হাইয়ুনের ভাসার ভাড়াটিয়া, দম্পতির মধ্যে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। সরেজমিনে জানা যায় গফরগাঁও উপজেলা পৌর শহরের 4 নং ওয়ার্ডে হাইয়ুনের বাসায় মুজাহিদ 25, হ্যাপি দম্পতি বছর খানেক যাবৎ বসবাস করে আসছে। মোজাহিদ অটো ড্রাইভার, গ্রামের বাড়ি সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে, হ্যাপি আক্তার গ্রামের বাড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডে,তিন বছর আগে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এলাকাবাসী জানায় স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হয়ে থাকতো। অদ্য 02/07/2020 সন্ধ্যায় 7:30 টা মিনিটের দিকে স্বামী স্ত্রীর ঝগড়া থেকে খুনের ঘটনা ঘটে। এক পর্যায় স্ত্রী মরে গেছে নিশ্চিত হলে পাষণ্ড মুজাহিদ বাহিরে সিটকারি লাগিয়ে এক মাসের শিশু বাচ্চা নিয়ে পা...
১৮ হাজার পিচ ইয়াবা সহ আটক হয়েছে পুলিশ এর এসআই রকিব।।

১৮ হাজার পিচ ইয়াবা সহ আটক হয়েছে পুলিশ এর এসআই রকিব।।

ক্রাইম, বাংলাদেশ
১৮ হাজার পিচ ইয়াবা সহ অাটক হয়েছে পুলিশ এর এসঅাই রকিব।। প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাবেক ওসি অপারেশন শহীদ ও এসআই রাকিব সহ ৫ জন ১৮ হাজার পিস ইয়াবা নিয়ে কুমিল্লা দাউদকান্দি থানায় র‌্যাব এর হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১ উত্তরা ঢাকার একটি দল গত বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করে। র‌্যাব-১ সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, র‌্যাবের একটি দল বুধবার গভীর রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকা অভিমুখী (ঢাকা মেট্রো ল ৪৩-৭৩-১৩) একটি প্রাইভেটকার আটক করে এতে তল্লাশি চালায়। এসময় র‌্যাব ওই প্রাইভেটকার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করে। এসময় র‌্যাব মাদক বহনের দায়ে ওই প্রাইভেটকারের আরোহী মুন্সিগঞ্জ জেলার শ্রীন...
মাছ ব্যবসায়ীর চোখ উপড়ানো ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

মাছ ব্যবসায়ীর চোখ উপড়ানো ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ক্রাইম, বাংলাদেশ
মাছ ব্যবসায়ীর চোখ উপড়ানো ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল ময়মনসিংহের নান্দাইলে নবী হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীর চোখ উপড়ানো ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবী হোসেনের চাচাত ভাই সাইফুল ইসলাম তৈয়ব নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নবী হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া পরা নাগডোর গ্রামের মৃত দিদার আলীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত রবিবার (৩ মে) বিকেলে নবী হোসেন তাঁর চাচাতো ভাই সাইফুল ইসলাম তৈয়বকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ উপজেলার শিবচর এলাকার একটি হ্যাচারিতে মাছের পোনা কিনতে যায়। এরপর রাতে চাচাতো ...
রাজধানীতে ২ টন পচা খেজুর জব্দ, ১২ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ২ টন পচা খেজুর জব্দ, ১২ লাখ টাকা জরিমানা

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, লাইফস্টাইল
রাজধানীর বাদামতলীতে অভিযান চালিয়ে ২ টন (২০০০ কেজি) পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর প্যাকেটজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বাদামতলীর ফলের আড়তে এ অভিযান চালানো হয়। বিকেলে অভিযান শেষে এসব খেজুর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, ‘অভিযানে গিয়ে আমরা বিপুল পরিমাণে পচা খেজুর দেখতে পাই। এছাড়া অসাধু ব্যবসায়ীরা কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করছিল। এই অপরাধে রাজধানীর বাদামতলীর দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মুসলমানদের পব...
ত্রাণ বিতরণে কাউন্সিল রেজওয়ানের অনিয়ম, প্রতিবাদ করায় মিথ্যা মামলা

ত্রাণ বিতরণে কাউন্সিল রেজওয়ানের অনিয়ম, প্রতিবাদ করায় মিথ্যা মামলা

ক্রাইম
সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের শাহী ঈদগাহ হুসনাবাদে সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডের বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী কম দেয়ার অভিযোগ করায় মারধর করে স্থানীয় এক ছেলেকে থানাপুলিশে দেয়ায় পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ করেছেন শাহী ঈদগাহের বাসিন্দা দিলুয়ার হোসেন দিলু (দিলু গাজী)। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ খাদ্য সামগ্রী বিতরণ করা কালে সিটি কর্পোরেশনের বরাদ্ধকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, আধা লিটার তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি মটরের ডাল, এক কেজি আলু অর্থাৎ সিটি কর্পোরেশনের বরাদ্ধের খাদ্য সামগ্রী প্রায় অর্ধেক বিতরণ করেছেন। এ অবস্থায় প্রতিবাদ জানালে কাউন্সিলর রেজওয়ান আহমদ এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসিনকে খবর দিলে তিনি এসে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতি যুবক রনি গা...
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্রাইম, বাংলাদেশ
নরসিংদীর পলাশ উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের আরমান সরকারের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও  পলাশেরচর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২২)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম হোসাইন বলেন, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পলাশের কালিহাট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ...
নারায়ণগঞ্জ থেকে জেএমবির ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে জেএমবির ৪ সদস্য গ্রেপ্তার

আইন ও আদালত, ক্রাইম, বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড এলাকা থেকে জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন- মাশরুর আনোয়ার চৌধুরী ওরফে লোন উলফ, কায়সার আলম, আরিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত ও হাফেজ রাকিবুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।  আজ শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, শনিবার রাতে সাইনবোর্ড এলাকায় একটি খাবারের হোটেলে নাশকতার পরিকল্পনা করা জন্য তারা এক সাথে বৈঠক করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যাগ, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবিতে যোগদান করে। জেএমবিতে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে...
আক্কেলপুরে ধর্ষণের শিকার নারী

আক্কেলপুরে ধর্ষণের শিকার নারী

ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মাহবুব সুলতান (৪৩) নামের এক ব্যক্তিকে শনিবার সকালে আটক করা হয়েছে।আটক মাহবুব  ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী নারীকে মাহবুব কৌশলে বিয়ের প্রলোভন দিয়ে গেলো শুক্রবার রাতে তার বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে এবং ধর্ষিতাকে উদ্ধার করে।ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় একটি মহল বিষয়টি মীমাংসার জন্য শনিবার সকালে শালিস বসায়।পরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ খবর পেয়ে শালিস থেকে ধর্ষককে আটক করে। সেইসঙ্গে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।পরে বিকেলে এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা ...