Saturday, June 13

ক্রাইম

নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি

নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম অজ্ঞাত রাখা হয়েছে। সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, পরীমনি বাদী হয়ে ৬ জনের নামে এ মামলাটি দায়ের করেছেন (মামলা নম্বর ৩৮)। উল্লেখ্য, ৯ই জুন (বুধবারে) রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়। গতকাল প্রথম ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আলোচিত এ অভিনেত্রী। প্রধানমন্ত্রীর কাছে বিচার চান তিনি। পরে রাতে সংবাদ সম্মেলনে ও পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন তিনি। এসময় তিনি বারবা...
যুবলীগ নেতা সাইফুলের অবস্থা আশঙ্কাজনক, আসামীরা পলাতক!

যুবলীগ নেতা সাইফুলের অবস্থা আশঙ্কাজনক, আসামীরা পলাতক!

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
রাজধানীর খিলগাঁওয়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলামের স্ত্রী সুমি সংবাদমাধ্যমকে জানান, বাসার কাছেই খিলগাঁও রেলগেট এলাকায় সুমন, রিপন, রাসেল, অনিক, ডালিম, চান্দি মামুন ও কচিসহ ১০ জনের সঙ্গে কথা কাটকাটি হয় সাইফুল ইসলামের। এক পর্যায়ে রিপন নামে একজন তাকে পেটে-বুকে তিনটি গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি আরও বলেন, কী কারণে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ বিষয়ে আমি বলতে পারব না। আমার স্বামী খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, খিলগাঁও থে...

সন্ত্রাসী কচি-রিপন-সুমন-ইমন গংদের খুজছে র‍্যাব-সিআইডি

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। সাইফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের খিলগাঁওয়ের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল আলম বলেন, খিলগাঁও রেলগেট এলাকায় যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি সবুজবাগ থানার মধ্যে পড়েছে। তবে ভিকটিম সাইফুল ইসলামের বাসা খিলগাঁও থানায় এলাকায়, যে কারণে এ ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা জানতে পেরেছি, শনিবার (১৫ মে) সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় আড্ডা দেওয়ার সময় কে বা কারা সাইফুলের ওপর গুলি চালিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সাইফুলকে হত্যার চেষ্টাকারী কচি, সুমন, রিপন, ইমন, চাপাতি রাসেল, অনিক গংদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে চাদাবাজি, মাদক ব্যবসা সহ একাধিক অভিযোগ আছে। ...
খিলগাঁও যুবলীগ নেতা সাইফুলকে গুলি করে হত্যার চেষ্টা

খিলগাঁও যুবলীগ নেতা সাইফুলকে গুলি করে হত্যার চেষ্টা

এক্সক্লুসিভ, ক্রাইম
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। সাইফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের খিলগাঁওয়ের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল আলম বলেন, খিলগাঁও রেলগেট এলাকায় যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি সবুজবাগ থানার মধ্যে পড়েছে। তবে ভিকটিম সাইফুল ইসলামের বাসা খিলগাঁও থানায় এলাকায়, যে কারণে এ ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা জানতে পেরেছি, শনিবার (১৫ মে) সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় আড্ডা দেওয়ার সময় কে বা কারা সাইফুলের ওপর গুলি চালিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জানা গেছে, সন্ধ্যায় রেলগেট এলাকায় পল্টি রিপন, সুমন, রাসেল, কচি, চাপাতি রাসেল, ডালিম, ইমন ৮/১০ জনের সঙ্গে শত্রুতার জেরে সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রি...
বিধবা বোনের জমি দখল করেছেন গোপালপুরের সেকেন্দার আলম?

বিধবা বোনের জমি দখল করেছেন গোপালপুরের সেকেন্দার আলম?

এক্সক্লুসিভ, ক্রাইম
স্বামীর মৃত্যুর পর ছোট্ট মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন রেহানা আলম। চলে আসেন বাবার বাড়িতে। সেখানেই মেয়েকে নিয়ে ছিলেন তিনি। এক পর্যায়ে পেটের দায়ে মায়ের কাছে মেয়েকে রেখে ঢাকায় তিনি পোশাক তৈরি কারখানায় চাকরি করতে যান। সেখান যান ওমানে। মেয়ের দেখভাল এবং সঞ্চয়ের জন্য ভাইয়ের কাছে টাকা পাঠান বিদেশ থেকে। কিন্তু তিনি দেশে ফিরে এলে ভাই সরাসরি টাকা দিতে অস্বীকৃতি জানায়। বলে, সে কোনো টাকা দিতে পারবে না। রাতদিন হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জিত অর্থ এভাবে আপন ভাই আত্মসাৎ করবে রেহানা কল্পনা করেনি কখনো। ঘটনাটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের। আর সেই অভিযুক্ত ভাইয়ের নাম সেকেন্দার আলম। রেহানা আলম জানান, শুধু তার কষ্টার্জিত অর্থ আত্মসাতই নয়, বাবার লিখে দেওয়া বসতবাড়ির জমিও আত্মসাৎ করেছেন সেকেন্দার আলম। উল্টো সেকেন্দার ও তার স্ত্রী রেহানা এবং তার বাবাহারা মেয়েকে নির্দয়ভাবে গ্রাম ...
রাজধানীতেই নিজের বউকে দিয়ে পতিতাবৃত্তি!

রাজধানীতেই নিজের বউকে দিয়ে পতিতাবৃত্তি!

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, লাইফস্টাইল
স্বামী রিপনের সঙ্গী বন্ধুটি বারবার রুমানার দিকে তাকাচ্ছিলেন। চায়ের কাপটা হাতে নিতে নিতে বাম হাত দিয়ে রুমানার হাত ধরে টেনে পাশে বসানোর চেষ্টা করেন। রিপনের সামনেই তার স্ত্রীকে এভাবে টেনে পাশে বসানোর চেষ্টা করলেও রিপনের কোনো প্রতিক্রিয়া নেই। বরং রুমানাকে হতভম্ব করে দিয়ে রিপন বলেন, ‘রুমানা, তুমি ভাইকে একটু সময় দাও। আমি একটু বাইরে থেকে আসি।’ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান রুমানা। এতে চটে যান রিপন। তার চড়া কণ্ঠ। ‘বলছি তো, ভাইকে একটু সময় দাও। খুশি করে দাও। আমার একটু কাজ আছে, ঘণ্টাখানেক পরে আসতেছি।’ বলেই বের হয়ে যান রিপন। হাঁটতে হাঁটতে রিপন শুনছিলেন, স্ত্রী রুমানার যন্ত্রণার আর্তনাদ। ঘণ্টা খানেক পরে বাসায় ফিরে সঙ্গী লোকটির কাছে জানতে চান, ‘ভাই, কোনো সমস্যা হয়নি তো?’ মধ্য বয়সী ওই ব্যক্তি জানান, ভালো লেগেছে তার। সেই থেকে রুমানার যাত্রা শুরু ভিন্নপথে। যেখানে স্বামী রিপন নিজেই দালাল। বাসাবোর বাসায় প্রায় ...
আপনার ছবি দিয়ে ফেক আইডি খুললে কী করবেন?

আপনার ছবি দিয়ে ফেক আইডি খুললে কী করবেন?

ক্রাইম, তথ্য ও প্রযুক্তি
ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। আপনার ছবি বা পরিচয় ব্যবহার করেও অন্য কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে। এমনটা আপনার চোখে পড়লে কী করবেন? সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে। বাংলাদেশ পুলিশের জনস্বার্থে প্রচার করা একটি নির্দেশনায় এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। সেখানে বলা আছে প্রথমেই আসল পরিচয়ধারী ব্যক্তি এবং তার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের ওই ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। কোনো ফেক ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হলে যা করণীয়- * প্রথমে ফেক আইডিটি ওপেন করতে হবে। তারপর ওই পেজের ম্যাসেজ বক্সের পাশে তিনটি ডট (...) চিহ্নিত আইকনে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এ ক্লিক করতে হবে। * এরপর প্লিজ সিলেক্ট এ প্রবলেম টু কন্টিনিউ শিরোনামে একটি অপশন আসলে সেখানে...
ডুগডুগির ইমতিয়াজ রেজা সুমনের বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগ

ডুগডুগির ইমতিয়াজ রেজা সুমনের বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগ

ক্রাইম, বিনোদন
অপরাধ ডেস্ক, স্বদেশ কন্ঠ: আজ সোস্যাল মিডিয়া ফেসুবুক ফিডে ডুগডুগির ইমতিয়াজ রেজা সুমনের বিরুদ্ধে জোর পূর্বক যৌন হয়রানির একাধিক মেয়ের অভিযোগ এর পোষ্ট ভাসছে। লামিয়া তাসনিম নামে একটি মেয়ে তার ফেসবুক প্রোফাইলে পোষ্টটি কে করেছে যা ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আঞ্জারা ব্রাইডাল সনামধন্য একটি ব্রাইডাল হাউজ। আঞ্জারা ব্রাইডাল শুটের জন্য মডেল লাগবে এমন একটি পোষ্ট দেয় ডুগডুগির ইমতিয়াজ এবং ইন্টারভিউতে বিভিন্ন মেয়েদেরকে অনৈতিক প্রস্তাবসহ জোরপূর্বক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবং ভিকটিম ইমতিয়াজ এর বিরুদ্ধে সোস্যাল মিডিয়াতে পোষ্ট দেয়। যা সোস্যাল মিডিয়াতে ভাইরাল। তাসনিম তার ফেসবুক প্রোফাইলে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। এই সংবাদটি প্রচার করার জন্য একাধিক মেয়ে নাম প্রকাশে অনুইচ্ছুক আমাদের স্বদেশ কন্ঠ সংবাদ প্রতিনিধির সাথে যোগযোগ করে। অনেকে বলবেন সত্যতা যাচাই না করে কেন পোস্ট করলাম, এই লোক আমাকে বাং...
ছাত্রনেতা জিহাদ ইসলামের নেতৃত্তে ধর্ষণ এর বিরোধিতা করে ধানমন্ডিতে বিশাল মানববন্ধন

ছাত্রনেতা জিহাদ ইসলামের নেতৃত্তে ধর্ষণ এর বিরোধিতা করে ধানমন্ডিতে বিশাল মানববন্ধন

এক্সক্লুসিভ, ক্রাইম, পড়ালেখা, বাংলাদেশ
সারাদেশ জুড়ে সংগঠিত ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় জনপ্রিয় ছাত্রনেতা জিহাদ ইসলাম এর নেতৃত্তে ধানমন্ডির ২৭ নাম্বারে এই মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন। জিহাদ ইসলাম এর নেতৃত্তে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অংগনের নেতৃবৃন্দরাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সকলেই তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির কথাই জানান। এছাড়াও মানববন্ধনে উপস্থিতগণ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়, তার দাবিও জানান।...
নারী পাচারের অভিযোগে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ গ্রেপ্তার

নারী পাচারের অভিযোগে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ গ্রেপ্তার

এক্সক্লুসিভ, ক্রাইম, বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর: নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি স্বদেশ কন্ঠকে নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মানবপাচারের অভিযোগে সোহাগকে গ্রেপ্তার করেছেন সিআইডির (ঢাকা মেট্রো, উত্তর বিভাগ) কর্মকর্তারা। দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি। তাদের মধ্যে তিন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতেই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা বলেছেন, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধারেরাও। ছোট...