Thursday, July 2

বিনোদন

অক্ষয়কে সেই ছবিতে কেন নেওয়া হলো না, জানালেন পরিচালক

অক্ষয়কে সেই ছবিতে কেন নেওয়া হলো না, জানালেন পরিচালক

বিনোদন
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, বিদ্যাবালান, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল, রাজপাল যাদবদের। আগেই জানা গিয়েছিল, ‘ভুলভুলাইয়া-২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। ‘ভুলভুলাইয়া ২’-এ কেন বাদ দেওয়া হল বলিউডের ‘খিলাড়ি’কে? তা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল ভক্তদের। ছবি মুক্তির পরে অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক আনিস বাজমি। তিনি বলেন, ‘এসব ছোটখাটো বিষয়ের তুলনায় অক্ষয় এখন অনেক বড়। তাকে নেওয়া যেত না। ‘ভুলভুলাইয়া ২’-তে অক্ষয় থাকল কি থাকল না, সেটি তার কাছে নিতান্তই ছোট ব্যাপার। তিনি এখন পছন্দমতো প্রস্তাব পাচ্ছেন পরপর, তাতে অভিনয়ও করছে নিয়মিত। আমাদের ছবির প্রস্তাব তার কাছে গেলেও নিশ্চয়ই তাতে অভিনয় করতেন। আমার সঙ্গে তার যথেষ্ট ভালো স...
গাফফার চৌধুরীর মৃত্যু শোকে কাতর পরীমনি যা বললেন

গাফফার চৌধুরীর মৃত্যু শোকে কাতর পরীমনি যা বললেন

বিনোদন
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে তার মৃত্যুর খবর ভেসে এলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোক ছুঁয়ে গেছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকেও। তার শোক আর সবার থেকে একটু বেশিই হতে পারে। কারণ মাদক মামলায় কারাভোগসহ আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল পরীমনির পাশে সুদূর লন্ডন থেকে দাঁড়িয়েছিলেন গাফফার চৌধুরী। পরীকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি। কিংবদন্তি লেখকের মৃত্যুর খবরে স্মৃতিকাতর পরীমনি জানান, টানা ৪ মাস প্রতিদিন তার খোঁজ নিয়েছেন গাফফার চৌধুরী। প্রয়াতের উদ্দেশ্য করে আবেগতাড়িত হন এ নায়িকা। বলেন, ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখে...
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা

বিনোদন
প্রেমের দিন শেষ, এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর জুটি। বুধবার এমন খবর শোনা গেছে যে, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসম জুটির। তার পরই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কি একই পথে হাঁটলেন মালাইকা নিজেও? ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কোথাও বাঁধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবনযাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি ও বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এ সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন। আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের। তবে কি বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই? কেউ ...
বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা- মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল কুইন 2021

বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা- মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল কুইন 2021

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুরঃ বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মুম্বাই, মহারাষ্ট্র ভারতে অনুষ্ঠিত হচ্ছে মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল কুইন 2021-এর সিজন 1-এর বড় সাফল্যের পর👑❤️ডঃ নীলম পারাদিয়া ও পোখরাজ অনুষ্ঠান উপস্থাপনা, মিস অ্যান্ড মিসেস রয়্যাল গ্লোবাল কুইন 2022 এবং রয়্যাল গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড সিজন 2 20,21 মে ক্লাব এমারল্ড, চেম্বুর, মুম্বাই, ভারতে আজকের নারীদের জন্য একটি প্রতিযোগিতা। এটা চেহারা, উচ্চতা, বয়স, ওজন ইত্যাদি সম্পর্কে নয়। প্রতিযোগিতাটি নারীত্ব উদযাপন সম্পর্কে। রোল মডেলগুলি খুঁজছি এবং শুধুমাত্র মডেলগুলির জন্য নয়৷ এই দুই দিনে, অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক পরামর্শদাতা, গ্রুমিং পার্টনার, হেয়ার স্টাইলিস্টদের সাক্ষী ও যোগাযোগ করবেন এবং প্রোটফোলিও এবং ফটোশুট পাবেন। অংশগ্রহণকারীরা শুধু ভারত নয়, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকেও থাকবেন। বাংলাদেশ...
সিনেমা পরিচালনায় আসছেন চিত্রনায়িকা অঞ্জনা

সিনেমা পরিচালনায় আসছেন চিত্রনায়িকা অঞ্জনা

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুরঃ বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে তিনি। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অঞ্জনা। নতুন খবর হচ্ছে- এই নায়িকা এবার চলচ্চিত্রে সরব হচ্ছেন ভিন্ন পরিচয়ে। সিনেমা প্রযোজনার পর এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালনায়। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান অভিনেত্রী। এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, সবাই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সবকিছু বিবেচনা করে আমিও ভাবছি আমার অঞ্জনা ফিল্মস থেকে সিনেমা পরিচালনা করার কথা। বর্তমানে গল্প রেডি হচ্ছে। গল্প রেডি হলেই অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত...
আমির খানের যে আচরণে কষ্ট পেয়েছিলেন রানী মুখার্জি

আমির খানের যে আচরণে কষ্ট পেয়েছিলেন রানী মুখার্জি

বিনোদন
নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো নায়িকার নাম রানী মুখার্জি। ‘গোলাম’ ও করণ জোহর পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের পর পরই তারকাখ্যাতি পেয়ে যান রানী। বলিউডে রোমান্টিক চলচ্চিত্রের প্রসঙ্গ এলেই যেন রানী মুখার্জির সঙ্গে অন্য অভিনেতার রসায়নের কথা বলতেই হয়। যদিও শুরুতে অভিনেত্রী হওয়ার বাসনা ছিল না রানীর। বরং বলেছিলেন, তার মা তাকে ফুঁসলিয়ে অভিনয়ে নামিয়েছেন! কিন্তু একবার বলিউডের রঙিন জগতে পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানীকে। প্রায়ই নানা সাক্ষাৎকারে সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেন রানী। সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রানী জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে ভালো রকম যোগসূত্র থাকার পরও শুরুতে তিনি অভিনয়ের মৌলিক বিষয়গুলোই জানতেন না। এমনকি পর্দায় প্রথমবার উপস্থিতি এতটাই বাজে হয়েছিল যে, অভিনেত্রীর মা নিজেই প্রযোজককে বলেছিলেন, রানীকে যেন অভিনয়ে না নেওয়া হয়! শুরুর দিকের কিছু ব্যর্থতার...
ক্যাটরিনা কি মা হচ্ছেন?

ক্যাটরিনা কি মা হচ্ছেন?

বিনোদন
বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি কি তাদের ভক্ত-শুভাকাঙক্ষীদের সুখবর দিতে চলেছেন? শোনা যাচ্ছে এই জুটি সন্তান জন্ম দিতে চলেছেন। এই খবরে বৃহস্পতিবার তোলপাড় হয়েছে নেটদুনিয়ায়। বিটাউন ও সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনের ওপর ভিত্তি করে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভিকি কৌশলের স্ত্রী নাকি দুই মাসের অন্তঃসত্ত্বা। ক্যাটরিনা ও ভিকি কৌশল গত ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ে মনে রাখার মতো। চার দিনব্যাপী চলে বিয়ের অনুষ্ঠান। রাজস্থান থেকেই সরাসরি মালদ্বীপে হানিমুনে গিয়েছিলেন তারকা দম্পতি। মুম্বাইয়ে ফেরার পর নতুন সংসার পাতেন ক্যাট। বিয়ের পরই শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবির শুটে ফেরেন ক্যাট। কিন্তু এরই মাঝে কখনও উড়ে গেছেন সমুদ্রসৈকতে, কখনও লন্ডনে মায়ের কাছে, কখনও আবার নিউইয়র্কে পছন্দের রেস্তোরাঁয়। নানা জায়গায় ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হয়েছে ...
কোথায় ঈদ করছেন শাকিব খান?

কোথায় ঈদ করছেন শাকিব খান?

বিনোদন
ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ছয় মাস ধরে দেশের বাইরে। মার্চে ৪৩তম জন্মদিনটাও যুক্তরাষ্ট্রে পালন করেছেন। ঈদুল ফিতর সামনে রেখে তার ভক্ত-শুভানুধ্যায়ীদের প্রশ্ন— ঈদটাও কি বিদেশের মাটিতেই কাটাবেন দেশসেরা নায়ক? যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আবেদন করেছেন শাকিব। এর আগে একাধিকবার দেশে ফেরার কথাও জানিয়েছেন। সবশেষ ঈদ করতে ও সিনেমায় প্রচারে অংশ নিতে ২৫ এপ্রিল দেশে ফেরার কথা ছিল এ নায়কের। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু সেই খবর জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, শাকিব ঈদুল ফিতর আমেরিকায় করবেন। জানা গেছে, নতুন সিনেমা ‘রাজকুমার’র শুট দ্রুতই শুরু করতে যাচ্ছেন শাকিব। গানের শুট দিয়ে দৃশ্যধারণ শুরু হবে, এরই মধ্যে লোকেশন দেখা শেষ। ছবিটি নিজেই প্রযোজনা করছেন এ নায়ক। ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব। নায়িকা মার্কিন নবাগত...
ইজি’র ঈদ পাঞ্জাবি সমাহার

ইজি’র ঈদ পাঞ্জাবি সমাহার

বিনোদন, লাইফস্টাইল
ইজি'র ঈদ পাঞ্জাবি সমাহার। ঈদ মানেই পাঞ্জাবি। বাঙালি অনেকটাই তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে পোশাকে। বিশেষ করে কোনো উৎসব এলে। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে তাই ফ্যাশন হাউস ইজি'র প্রস্তুতির কোনো কমতি নেই। সময়োপযোগী ফ্যাশনের দৌঁড়ে ইজি সবসময়ই এগিয়ে থাকার চেষ্টা করে। পুরুষদের ঈদ মানেই দেশীয় ভালো মান ও ডিজাইনের পাঞ্জাবি। ঈদের নামাজ থেকে শুরু করে সারাদিনের ঘোরাঘুরি বা ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয়না। ছোট ছেলে শিশু থেকে শুরু করে প্রৌঢ় কিংবা নিম্নবিত্ত, উচ্চবিত্ত বা ধনী- সবারই পছন্দ ঈদের পাঞ্জাবি। এবারের ঈদ গরমে হওয়ায় হালকা রংয়ের সুতি পাঞ্জাবি বেশি প্রাধান্য পাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে। ঈদ বাজারে সুতি, পিওর তসর সিল্ক, ধুপিয়ানা সিল্ক, খদ্দর কটন, জামদানিসহ বিভিন্ন ধরনের কাপড়ের পাঞ্জাবি এনেছে ইজি। তবে গরমে ঈদ হওয়ায় ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সুতি পাঞ্জাবি। দামও নাগালের মধ্যে। এবারের ঈদ...
নিপুণের বিরুদ্ধে জায়েদের আদালত অবমাননার শুনানি পেছাল

নিপুণের বিরুদ্ধে জায়েদের আদালত অবমাননার শুনানি পেছাল

বিনোদন
অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের করা আবেদন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। তার অভিযোগ, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকা...