Thursday, July 2

বিনোদন

রণবীর-আলিয়ার লন্ডনে বাড়ি, মুম্বাইয়ে ৩৫ কোটির ফ্ল্যাট

রণবীর-আলিয়ার লন্ডনে বাড়ি, মুম্বাইয়ে ৩৫ কোটির ফ্ল্যাট

বিনোদন
বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। পরিজন-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন মেরেকেটে ৫০ জন। যদিও ব্যক্তিজীবনে জাঁকজমকের অন্ত নেই সদ্যবিবাহিত কাপুর দম্পতির। রণবীর কাপুর এবং আলিয়া ভাট দু’জনেরই সম্পত্তির ঝলক দেখেই মাথা ঘুরে যেতে পারে আপনার। বাংলা নববর্ষের ঠিক আগের দিন আনুষ্ঠানিক ভাবে নতুন জীবন পেতেছেন ‘রণলিয়া’। তবে তার আগে থেকেই বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টের দিকে নজর ছিল অনুরাগীদের। পালি হিলসের যে ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হল, তার ৩৫ কোটি টাকা। খবর আনন্দবাজার পত্রিকার। অ্যাপার্টমেন্টের সাজসজ্জায় মাথা খাটিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিয়ের অনুষ্ঠানের মতোই ছিমছাম তার অন্দরসজ্জা। চারপাশে প্যাস্টেল রঙের ছোঁয়া। তাতে আস্ত একটি সিনেমাহল বানিয়ে ফেলেছেন রণবীর। সঙ্গে তার দু’টি পোষ্যের জন্য বরাদ্দ রয়েছে বিশাল জায়...
বিয়েতে যে ‘চমক’ দেখালেন রণবীর-আলিয়া

বিয়েতে যে ‘চমক’ দেখালেন রণবীর-আলিয়া

বিনোদন
বলিউডের হাইপ্রোফাইল বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। প্রিয় তারকার বিয়ের পোশাক, সাজের স্টাইল কিংবা ভেন্যু থেকে শুরু করে মেন্যু–সবকিছু নিয়েই চলে ভক্তদের চুলচেরা বিশ্লেষণ। সদ্য নিজের ব্যাচেলর জীবনের ইতি টানা রণবীর-আলিয়া ভাটের বিয়েও তার বাইরে নয়। অনেক দিন ঢাক ঢাক গুড় গুড়ের পর এই জুটি অবশ্য রাখডাক না রেখেই সাতপাঁকে বাঁধা পড়েছেন। তবে চমক ছিল তাদের বিয়ের সাজে। সম্প্রতি যতগুলো বলিউডি বিয়ে হয়েছে, সবগুলোতেই বিয়ের দিন কনে বেছে নিয়েছেন লেহেঙ্গা। তবে লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে হাতে রাঙানো আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। আলিয়ার চুলের সাজও ছিল অন্যরকম। বিয়ের দিন কনেরা সাধারণত চুল বেঁধে রাখলেও আলিয়া সেই প্রথা ভেঙে চুল রেখেছিলেন খোলা। তাদের বরমালাও ছিল অন্য রকম। বেল ফুল...
পহেলা বৈশাখ- নার্গিস আলমগীর

পহেলা বৈশাখ- নার্গিস আলমগীর

এক্সক্লুসিভ, বিনোদন
পহেলা বৈশাখ নার্গিস আলমগীর ভোরের রবির স্নিগ্ধ আভায় সূর্যকে আজ নতুন করে প্রণাম করতে ইচ্ছে হলো আমি বাঙালি, মনে প্রাণে বাঙালি। বৈশাখের চেতনায় বিভোর, শুভ্র শাড়িতে টকটকে লাল পাড়ে, কারুকাজ করা আল্পনাতে নিজেকে সাজিয়েছি রেশমি চুড়ি পুতির মালাতে। খোপায় বেলী ফুলের মালা দু'নয়নে পরেছি কাজল রাঙ্গিয়েছি অধোর, ডালিমের লালিমা দিয়ে, প্রজাপতির পাখনা থেকে আবির এনে মেখেছি সমস্ত অবয়বে। হে বৈশাখ এত আয়োজন তোমারই জন্য তুমি আর্শিবাদ করো হালখাতায় পুরাতন হিসাব মেলাতে চাই, জীবনের সংগ্রামে জয়ী হতে চাই, আকাশের বিশালতায় নিজেকে খুজে পেতে চাই, হে নতুন এসো, এসো আমার আঙ্গিনায়।...
হাতে রণবীরের নাম না লিখে কেন ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

হাতে রণবীরের নাম না লিখে কেন ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

বিনোদন
ক্যাটরিনা কাইফের বিয়ের সময় হাতের মেহেদিতে ভিকি কৌশলের নাম খুঁজতে হিমশিম খেতে হয়েছিল ভক্তদের। তবে নিজের নাম খুঁজতে ভিকি বিপাকে পড়েছিলেন কী না, তা অবশ্য জানা যায়নি। রণবীর কাপুরকে সেই খাটুনি থেকে মুক্তি দিয়েছেন আলিয়া ভাট। কারণ নিজের হাতে লুকিয়ে হবু স্বামীর নাম লেখার পথে হাঁটেননি তিনি। হবু স্বামীর নামের বদলে লিখেছেন ইংরেজি ‘৮’ সংখ্যাটি। ইংরেজি ‘৮’ সংখ্যাটিকে আড়াআড়িভাবে লিখলে তা হয়ে যায় অসীমতার প্রতীক। প্রশ্ন উঠছে কেন স্বামীর নাম না লিখে ইংরেজি ‘৮’ হাতের তালুতে আড়াআড়ি ভাবে লিখেছেন আলিয়া। এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে পাওয়া দিয়েছেন আলিয়া। আট রণবীরের প্রিয় সংখ্যা। এই একই সংখ্যাকে আড়াআড়ি ভাবে লিখলে তা অসীমতার প্রতীক হয়ে যায়। এটা রণবীরের সৌভাগ্যের প্রতীক। তাই বিশেষ দিনে নিজের হাতে স্বামীর পছন্দের প্রতীক এঁকেছেন আলিয়া। বাংলা নববর্ষের দিনেই অর্থাৎ আজ বিয়ে করছেন বলি...
অভিষেকের যে সফলতায় আবেগে ভাসলেন অমিতাভ

অভিষেকের যে সফলতায় আবেগে ভাসলেন অমিতাভ

বিনোদন
অভিষেক বচ্চন, বলিউডে প্রথম কাজ শুরু করেছিলেন ২০০০ সালে 'রিফিউজি' ছবি দিয়ে। এই সিনেমায় কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিষেক। সেই সময় থেকেই এ অভিনেতাকে মনে ধরেছিল দর্শকদের। তবে ভালো অভিনয় করলেও সবসময় অভিষেকের তুলনা করা হয়েছে তার বাবা বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে। দর্শক যেন সবসময় অমিতাভকে খুঁজতে চেয়েছেন তার মধ্যে। কিন্তু বাবার ছায়াকে ছাড়িয়ে কীভাবে নিজের আলাদা পরিচয় তৈরি করতে হয় এবার তা করে দেখিয়েছেন অভিষেক বচ্চন। এ কারণে ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং বিগ-বি। নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ছবি 'দশভি'। এ ছবিতে ফের একবার সবাই পিলে চমকেছেন অভিষেকের অভিনয় দেখে। ছবিতে তিনি একজন নেতা। কিন্তু ক্লাস টেন পাস করেননি। আর এ ক্লাস টেন পাস করা নিয়েই নতুন যুদ্ধ নেমে আসে তার জীবনে। জেলের কুঠুরি থেকে পড়াশোনা শুরু করেন তিনি। অন্যদিকে অভি...
এবার পোশাক নিয়ে ট্রলের শিকার মিথিলা

এবার পোশাক নিয়ে ট্রলের শিকার মিথিলা

বিনোদন
কলকাতায় নিয়মিত কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। টালিউডে একাধিক সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। মঙ্গলবার একটি ফটোশুটের কয়েকটি ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা। ছবিগুলো শেয়ার হতেই পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন তিনি। অধিকাংশ মন্তব্যেই মিথিলাকে আপত্তিকর মন্তব্য করেছেন নেটিজেনরা। ফারিহা ফারহিম নেহা নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশে এত মানবতার দেয়াল থাকতেও তার জামাকাপড়ের এ অবস্থা কেন। মানবতার দেয়াল থেকে তাকে জামার ব্যবস্থা করে দেওয়া হোক’। রায়হান মির্জা নামে এক অনুরাগী লিখেছেন, ‘মাহে রমজানে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমিন’। মোহাম্মদ শাকিল আহমদ লেখেন, ‘আল্লাহ এই নির্লজ্জ মহিলাকে হেদায়েত দান করুক’। মাহতাব খান নামের আরেক অনুসারী মন্তব্য করেছেন, ‘এই ছবির মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে, তার জাকাতের টাকা ভীষণ প্রয়োজন। জাকাত পেলে...
রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি কত জানেন?

রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি কত জানেন?

বিনোদন
আগামী সপ্তাহে বিয়েরপিঁড়িতে বসছেন বলিউড আলোচিত জুটি রণবীর-আলিয়া। রাজসিক এ বিয়ের অনেক কিছুই গোপন রাখা হচ্ছে। তবে এবার আলিয়ার ভাই রাহুল ভাট এই জুটির বিয়ে নিয়ে কিছু তথ্যফাঁস করেছেন। খবর জি নিউজের। প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধু ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত থাকবেন। রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য। রাহুল জানান, মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউসে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে। একটি বড় বাসে করে তারা সবাই আরকে হাউসে পৌঁছবেন। বাসে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে বলেও জানিয়েছেন তিনি। প্রথমে জানা গিয়েছিল, উদয়পুরে বসবে রণবীর ও আলিয়ার বিয়ের আসর। কিন্তু পরে জানা যায়, মুম্বাইয়ের আরকে হাউসেই বসছে এই গ্র্যান্ড ওয়েডিং। দুই পরিবারের সম্মতিতেই আরকে হাউসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হবু দম্পতি।...
মা হতে চলেছেন ক্যাটরিনা?

মা হতে চলেছেন ক্যাটরিনা?

বিনোদন
বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কয়েক মাস আগে বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। দাম্পত্যের চার মাস অতিবাহিত হতেই ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা। সাধারণত নায়িকারা ঢিলেঢালা পোশাক পরলে রেহাই নেই। সঙ্গে সঙ্গে আগাম মাতৃত্বের সুখবরের অপেক্ষায় থাকেন ভক্তরা। অন্তঃসত্ত্বা হওয়ার অনেক আগে থেকেই সোনম কাপুরকে এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ঢিলেঢালা পোশাকের জন্যই। এবার সেই প্রশ্নের কেন্দ্রে ক্যাটরিনা কাইফ। ভক্তদের মনে কৌতূহল, ক্যাট কি মা হচ্ছেন? ভিকি কৌশলের সঙ্গে চার মাসের দাম্পত্যের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন বলিউডের এ নায়িকা। বিয়ের পর তারা যে সমুদ্র-ভ্রমণে গিয়েছিলেন, তার ঝলক মেলে তারকা দম্পতির ইনস্টাগ্রামে। তাদের প্রেমে যেন টিনসেল নগরী লাল রঙে সেজে উঠেছে। তবে কি এবার দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘ভিক্যাট’? শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছেন ক্যাটরিনা। স...
এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসছেন দেব-রুক্মিণী

এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসছেন দেব-রুক্মিণী

বিনোদন
বলিউডের সঙ্গে খুশির হাওয়া টালিউডে। একদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে চলছে বলিউডে, তেমনি টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রের বিয়ের পিঁড়িতে বসার খবরেও আনন্দ বইছে। সম্প্রতি দেব নিজেই বিয়ের খবর জানিয়েছেন। খবর জি নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিবঙ্গের সাংসদ ও অভিনেতা দেব আর অভিনেত্রী রুক্মিণীর প্রেমের কথা সবারই জানা। তবে তারা কবে বিয়ে করছেন এ নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। এবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বিয়ের তারিখও ঘোষণা করলেন দেব। তিনি জানান, এপ্রিলেই বসছে তাদের বিয়ের আসর। ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের 'কিশমিশ' ছবিটি। এতে ছবিতে নায়ক-নায়িকার ভূমিকাতেই দেখা যাবে দেব-রুক্মিণীকে। ছবির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে হাজির হয়েছিলেন তারা। সেখানেই মাঝেমধ্যে খুনসুটি করতে দেখা যায় ...
ইজি”র  ঈদের টি শার্ট আয়োজন

ইজি”র ঈদের টি শার্ট আয়োজন

বিনোদন, লাইফস্টাইল
ইজি"র ঈদের টি শার্ট আয়োজন। দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড "ইজি" পোশাক মানেই হচ্ছে নতুনত্বের ছোঁয়া । এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি তে । টি শার্ট ও থাকছে নতুন নতুন ডিজাইন। বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের টি শার্ট, পলো শার্ট, পাঞ্জাবি, , কুটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে। সেই সঙ্গে ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, প্যান্ট ইত্যাদিতো থাকছেই। আকর্ষণীয় সব পোষাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজি’র আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইজিতে। ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য । ঢাকা ছাড়াও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে। যোগাযোগ : ০২-৯৩৫৬৬৭৩; ফেইসবুক পেইজ : https://www.facebook.com/...