ডিজে মিউজিক স্কুল করতে চান ডিজে পরী
নাঈমা হোসাইন পরী। ডিজে পরী হিসেবেই বেশ জনপ্রিয় তিনি। ছোট বেলা থেকেই নাচ-গানের প্রতি অনেক আগ্রহ থাকায় বাংলাদেশ শিশু একাডেমী ও বাফা থেকে নাচ-গানের উপর পড়ালেখা শেষ করেন তিনি।
পরীর ডিজে ক্যারিয়ারের এই উন্নতির পেছনে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। ইন্ডিয়া থেকে ডিজে মিউজিকের উপর তালিম নেন তিনি এবং ডিজে মিউজিক বাজানো শুরু করেন ২০১২ সালে। বিভিন্ন অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রাম, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট ও বিভিন্ন স্টুডেন্ট প্রোগ্রামে ডিজে মিউজিক বাজিয়ে বেশ প্রশংসা অর্জন করেন তিনি। তারপর থেকেই তিনি ডিজে পরী হিসেবেই বেশ জনপ্রিয়।
অভিনয় চর্চার জন্য পিপলস থিয়েটারের সাথে যুক্ত হয়ে অভিনয়ের দক্ষতা অর্জন করেন পরী। তার অভিনয় জীবন শুরু হয় রবি’র বিজ্ঞাপন দিয়ে, পরবর্তীতে বেশ কিছু বিলবোর্ড ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন তিনি।
এছাড়াও এটিএন বাংলা, একুশে টিভি ও বৈশাখী টিভিতে প্রোগ্রাম হোস্ট হিস...









