Saturday, July 4

বিনোদন

এবার সিনেমা নির্মাণে অভিনেত্রী সোহানা সাবা

এবার সিনেমা নির্মাণে অভিনেত্রী সোহানা সাবা

এক্সক্লুসিভ, বিনোদন
অভিনয়ের বাইরে প্রযোজনা হাউজ ‘খামারবাড়ি’ নিয়ে ব্যস্ত আছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। এখান থেকে গেল বছর ওয়েব সিরিজ নির্মাণ করেন তিনি। ‘টুইন রিটার্নস’ শিরোনামের ওয়েব সিরিজে প্রযোজনার পাশাপাশি তিনি অভিনয়ও করেন। অভিনেত্রী এবার প্রস্তুতি নিচ্ছেন সিনেমা নির্মাণের জন্য। খুব শিগগিরই এর ঘোষণাও দেবেন বলে জানালেন। সাবা বলেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি নিয়ে বেশকিছু পরিকল্পনা আছে। গেল বছর থেকে এর কার্যক্রম নিয়ে মনোযোগী হই। কিন্তু করোনা ও লকডাউনের কারণে ঠিক সময়ে সব কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। চলতি বছরে ‘খামারবাড়ি’ থেকে ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। বাকিটা সময় বলে দেবে কতোটুকু করতে পারি। এদিকে এ গ্ল্যামারকন্যা সম্প্রতি শেষ করেছেন মাসুমা তানির ‘আজ একটি বিশেষ দিন’ ছবির শুটিং ও ডাবিং। অভিনেত্রীর হাতে আরও আছে ‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের একটি চলচ্চিত্র। গেল বছর লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়...
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরুটা ছিল অনেক সংগ্রামের!

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরুটা ছিল অনেক সংগ্রামের!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শোবিজে যাত্রা শুরু হলেও তার পথচলাটা এতো মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরু দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এই বিষয়টি নিজেই জানিয়েছেন ‘সাপলুডু’খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ অতিথি হয়ে নিজের প্রথম পারিশ্রমিকের কথাও শেয়ার করেছেন তিনি। অনুষ্ঠানটিতে মিম বলেন, অনেকের ধারণা শোবিজে আমার যাত্রা অনেকটা এলাম-দেখলাম-জয় করলামের মতো। তবে শুরুর দিকে আমাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার-এর বিজয়ী হবার আগে মায়ের সহযোগিতায় দুই বছর মিডিয়াতে কাজ করার জন্য চেষ্টা করেছিলাম। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তবে তখন থেকেই নিশ্চিত ছিলাম, যদি অভিনয় করতেই হয় প্রধান বা নায়িকা হয়ে অভিনয় করবো। ’ তিনি জানান, এরপরই কাকতালীয়ভাবে নিজের প্রথম ...
চলমান বিধি-নিষেধে বন্ধই থাকছে পর্যটনকেন্দ্র-সামাজিক সব অনুষ্ঠান

চলমান বিধি-নিষেধে বন্ধই থাকছে পর্যটনকেন্দ্র-সামাজিক সব অনুষ্ঠান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
করোনা ভাইরাস সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা থাকলেও এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একপত্রের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিটিতে বলা হয়, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান) পরিহার করতে হবে।...
দুই মাস পর সন্তান জন্মের খবর দিলেন দিয়া মির্জা

দুই মাস পর সন্তান জন্মের খবর দিলেন দিয়া মির্জা

বিনোদন
পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। স্বামী বৈভব রেখির সঙ্গে এটি দিয়ার প্রথম সন্তান। এই দম্পতি ছেলের নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি। নির্ধারিত সময়ের আগেই অভ্যান পৃথিবীতে এসেছে। গত ১৪ই মে তার জন্ম হয়। তাকে এখন নিওনাটাল আইসিইউ-তে রাখা হয়েছে। আজ ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে এসব তথ্য জানিয়েছেন দিয়া। গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। তার অভিনীত স...
এ এক অন্য মাহি

এ এক অন্য মাহি

বিনোদন
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা অঙ্গনের তারকারাও এখন ওটিটি মাধ্যমে কাজ করছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিও সেই কাতারে শামিল হয়েছেন। শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’- নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন মাহি। এতে এক মডেলের চরিত্রে অভিনয় করেন তিনি। শুটিং শুরু থেকে আলোচনায় থাকা বহুল প্রতীক্ষিত এই সিরিজটি মুক্তি পেলো অবশেষে। মাহিকে একবারেই ভিন্নরূপে দেখা গেছে এখানে। শুধু রূপের ভিন্নতা নয়, অভিনয়েও বেশ সাবলীল ছিলেন চরিত্র অনুযায়ী। এ সিরিজে শুরু থেকে শেষ অবধি মাহির দিকে নজর রাখতে বাধ্য হবেন দর্শকরা। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের তিন নেতা স্বয়ং মাহিও সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত। এ নায়িকা বলেন, আমি এক্সাইটেড। কারণ আমার মতন সবাই ‘মরীচিকা’র জন্য অপেক্ষা করছিল। কাজটি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। দর্শকদের কাছে চাওয়া থাকবে খারাপ-ভালো যাই হোক জানাবেন। ভুল-ত্রুটি ধরিয়ে দিবেন। সামনের কাজগ...
ইউআইটিএস বিশ্ববিদ্যালয় -এর আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন ড. আব্দুল মান্নান ভূঁইয়া

ইউআইটিএস বিশ্ববিদ্যালয় -এর আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন ড. আব্দুল মান্নান ভূঁইয়া

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বিনোদন
সাইমুর রহমান: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া কে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য শিল্প পরিবার পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার বারিধারাস্থ "ইউআইটিএস" প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে গত ১১ই জুলাই,২০২১ ইং তারিখে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য যে, ড. মান্নান ভূঁইয়া ১৯৯৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অবস্থিত কিশলয় স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ ইং সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধীনে ১৯৯৯ ও ২০০০ ইং সালে এলএলবি (সম্মান)ও এলএলএম পরীক্ষায় ১ম শ্রেণীতে প্রথম স্থান অর্জনসহ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। তাছাড়া, তিনি ২০০২ ও ২০০৪ ইং সালে যথাক্রমে ঢাকা বার সমিতি ও সুপ্...
‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’

‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’

বিনোদন
অনেকদিন দেখা নেই ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফের। নিরবে দিন কাটান সবার আড়ালে। বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে তার দেখা মিলে ফেসবুকে। নিয়মিতই নিজেকে আপডেট রাখেন এ অভিনেতা। আজ আহমেদ শরীফ তার ফেসবুকে দু’টি ছবি পোস্ট করেছেন। এ ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান। প্রসঙ্গত, আশি ও নব্বই দশকে খল চরিত্র দিয়ে আলোচনায় আসেন আহমেদ শরীফ। বহু সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। বিশেষ করে প্রয়াত নায়ক জসিমের সাথে তার জুটি ছিলো তুমুল জনপ্রিয়।...
এবারের ঈদেও গান শোনাবেন ড.মাহফুজুর রহমান

এবারের ঈদেও গান শোনাবেন ড.মাহফুজুর রহমান

বিনোদন
বাংলাদেশের মিডিয়া জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালীর কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে। চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তাঁর রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এবারের ঈদেও তার গাওয়া গান নিয়ে ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়...
আবারো খোলামেলা রাইমা

আবারো খোলামেলা রাইমা

বিনোদন
ফের খোলামেলা পোশাকে দেখা দিলেন রাইমা সেন। অভিনেত্রী চুটিয়ে ফটোশুট করছেন। সেই ছবি নিয়মিত আপলোড করছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এবার নীল জ্যাকেট পরে ছবি পোস্ট করেছেন মুনমুনকন্যা। যার ভিতরে কোনও অন্তর্বাস পরেননি। উন্মুক্ত বক্ষবিভাজিকা এভাবেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন তিনি। বহু যুগ আগে বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন অভিনেত্রী। তার চোখের চাউনির সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের মিল। হাসিতে ঠিক যেন অভিনেত্রী মুনমুন সেনের আদল। সবমিলিয়ে সেন বাড়ির একেবারে যোগ্য উত্তরসূরি রাইমা। নিজের প্রতিভার জোরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জমি তৈরি করেছেন। একের পর এক ছবিতে তিনি প্রমাণ করেছেন, তাঁর রক্তে বইছে অভিনয়। ২০২০ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি মনোযোগী। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় পর্বে নজর কাড়েন। তারপরই আমা...
ডিজে মিউজিক স্কুল করতে চান ডিজে পরী

ডিজে মিউজিক স্কুল করতে চান ডিজে পরী

বিনোদন
নাঈমা হোসাইন পরী। ডিজে পরী হিসেবেই বেশ জনপ্রিয় তিনি। ছোট বেলা থেকেই নাচ-গানের প্রতি অনেক আগ্রহ থাকায় বাংলাদেশ শিশু একাডেমী ও বাফা থেকে নাচ-গানের উপর পড়ালেখা শেষ করেন তিনি। পরীর ডিজে ক্যারিয়ারের এই উন্নতির পেছনে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। ইন্ডিয়া থেকে ডিজে মিউজিকের উপর তালিম নেন তিনি এবং ডিজে মিউজিক বাজানো শুরু করেন ২০১২ সালে। বিভিন্ন অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রাম, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট ও বিভিন্ন স্টুডেন্ট প্রোগ্রামে ডিজে মিউজিক বাজিয়ে বেশ প্রশংসা অর্জন করেন তিনি। তারপর থেকেই তিনি ডিজে পরী হিসেবেই বেশ জনপ্রিয়। অভিনয় চর্চার জন্য পিপলস থিয়েটারের সাথে যুক্ত হয়ে অভিনয়ের দক্ষতা অর্জন করেন পরী। তার অভিনয় জীবন শুরু হয় রবি’র বিজ্ঞাপন দিয়ে, পরবর্তীতে বেশ কিছু বিলবোর্ড ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন তিনি। এছাড়াও এটিএন বাংলা, একুশে টিভি ও বৈশাখী টিভিতে প্রোগ্রাম হোস্ট হিস...