ভালোবাসা দিবসে আশা পুরণ না হওয়ার গান
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
দর্শক শ্রোতাদের জন্য নিয়মিত গান এবং নতুন নতুন নাটক নির্মান করে চলেছে জনপ্রিয় প্রোডাকশন হাউজ স্প্ল্যাশ। এরই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসে স্প্ল্যাস প্রোডাকশনের ব্যানার থেকে প্রকাশিত হতে যাচ্ছে যোয়াদ বাউলের কন্ঠে লালন গীতি “আশা পুর্ন হলোনা”। লালন গীতি বরাবরই আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। লালনের গানে মানুষ সব সময় ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থানে রাখার অনুপ্রেরণা পায়।
যোয়াদ বাউলের জন্ম এবং বেড়ে ওঠা দুটোই কুষ্টিয়াতে। ছোটবেলা থেকেই যোয়াদ বাউলের মনোবাসনা ছিল এমন কিছু করার যাতে সে তার দেহ, মন, মানসিকতা,সামাজিকতা সবকিছু নিয়েই নিজেকে গুছিয়ে তুলতে পারে। তার এই মনোভাবই তাকে সংগীত শিল্পী করে তোলে। খুবই অভাবগ্রস্থ পরিবার থেকে বেরিয়ে এসে শিল্পী হয়ে ওঠা খুব একটা সহজ কাজ না হলেও সে তার অদম্য ইচ্ছাশক্তির বলে অ...









