Sunday, June 7

বিনোদন

ভক্তদের যে কারণে সর্তক করলেন সানি লিওন

ভক্তদের যে কারণে সর্তক করলেন সানি লিওন

বিনোদন
বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই অভিনেত্রী বাইরে বের হলে তাকে দেখার জন্য ভিড় জমে যায়। অনেক সময় ভিড় সামলাতে পুলিশের সাহায্য নিতে হয়। ফলে স্বাভাবিকভাবেই তার চলাফেরা করতে দেহরক্ষীর প্রয়োজন হয়। এবার তিনি তার ভক্তদের সতর্ক করলেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সানি লিওন টুইটারে একটি সতর্কবার্তা পোস্ট করেন, ‘আমি থাইল্যান্ডের এই ইভেন্টের সঙ্গে যুক্ত নই এবং এই অ্যাওয়ার্ড শো/ইভেন্ট আয়োজকদের আমার নাম ব্যবহার করার কোনো অধিকার নেই। দয়া করে নিশ্চিত করুন যে আপনি এ ধরনের কেলেঙ্কারিতে জড়াবেন না। ’ এই আয়োজনটি নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় এবং ‘জি-টাউন অ্যাওয়ার্ডস’ নামে চলে। এদিকে ভক্তরা এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিনেত্রীকে অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সানি লিওন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি যেকোনো ছবি বা ভিডিও পোস্ট ...
হাফ ছেড়ে বাঁচলেন জ্যাকুলিন

হাফ ছেড়ে বাঁচলেন জ্যাকুলিন

বিনোদন
মানিলন্ডারিং মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সোমবার ভারতের দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেন এ অভিনেত্রীকে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি মানিলন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকুলিনের নাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালী আদালতে তাকে হাজির হতে বলেন। তারই ধারাবাহিকতায় সোমবার হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাদা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকুলিন। এ মামলার পরবর্তী শুনানি ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠ...
কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম: আসিফ

কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম: আসিফ

বিনোদন
‘আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম’ - এ কথা বললেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। মূলত বড় ছেলে শাফকাত আসিফ রণের বাগদান নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাসে এ কথা লিখেছেন আসিফ। গোপালগঞ্জের ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে বাগদান সেড়েছেন আফিসের ছেলে রণ। শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আসিফ আকবর। এ সংগীতশিল্পী লিখেছেন, ‘আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট হয়ে গেল ২৪ সেপ্টেম্বর,আলহামদুলিল্লাহ্। মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপলগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ । আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত ...
যে কারণে তর সইছে না হৃতিকের প্রেমিকার

যে কারণে তর সইছে না হৃতিকের প্রেমিকার

বিনোদন
আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি এরই মধ্যে হইচই ফেলেছে ভক্তদের মধ্যে। এ সিনেমা দেখার জন্য যারা অধীর অপেক্ষায় আছেন, তাদের অন্যতম হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তার আর তর সইছে না। প্রেমিককে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না। সাবা ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন— ‘আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’ ‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামে একটি তামিল সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এ সিনেমাতেও একট...
অপু বিশ্বাস-নিপুণ দুই বোন

অপু বিশ্বাস-নিপুণ দুই বোন

বিনোদন
ঢালিউড কুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা নিপুণ আক্তার দুই বোন। অপুর মা প্রয়াত শেফালী বিশ্বাস নিপুণকে নিজের মেয়েই ভাবতেন। সে কথাই জানালেন দুই নায়িকা। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের সম্পর্কের বিষয়টি জানান তারা। নিপুণ বলেন, অপু-জয় প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’। অপু খুব ভালোভাবেই জানে কিভাবে একটি ছবি প্রযোজনা করতে হয়। তাদেরকে শুভকামনা জানাতেই মহরতে এসেছি। অপুর বোন হওয়া প্রসঙ্গে নিপুণ বলেন, ইন্ডাস্ট্রিতে আমি প্রথমেই অপুকে পেয়েছি। ‘পিতার আসন’ সিনেমায় অপু আর আমি ছিলাম। সেখানে আন্টি সবসময় অপুর পাশে ছিল। আন্টির কথা খুব বেশি মনে পড়ছে। আউটডোরে গেলে আন্টি এভাবে ডাকতেন, অপু-নিপু কোথায়! সবা...
কথা উঠল, আমি নাকি সিনেমা বুঝি না: অপু বিশ্বাস

কথা উঠল, আমি নাকি সিনেমা বুঝি না: অপু বিশ্বাস

বিনোদন
এবার প্রযোজক হয়ে চলচ্চিত্রে আসছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। এজন্য ছেলের নাম জড়িয়ে ‘অপু-জয় চলচ্চিত্র’ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। সে প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ নামের সিনেমা। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বাবা-মাকে স্মরণ করেন তিনি। এরপর মহরত অনুষ্ঠানে নাম নির্দিষ্ট না করেই ক্ষোভ ঝাড়েন অপু বিশ্বাস। এ নায়িকা বলেন, ‘বছর দুইয়েক আগে আমাকে নিয়ে একটা কথা উঠল, তারা বলল আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাই হোক, সেসব ...
গয়াতে মায়ের পিণ্ডিদান করতে যাব : অপু বিশ্বাস

গয়াতে মায়ের পিণ্ডিদান করতে যাব : অপু বিশ্বাস

বিনোদন
বছর দুয়েক আগে (১৭ সেপ্টেম্বর, ২০২০) মাকে হারিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। মায়ের আত্মার শান্তি কামনায় খুব শিগগিরই ভারতের বিহার রাজ্যের গয়াতে পিণ্ডিদান করতে যাবেন নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘আপনারা জানেন, আমার মা নেই। হিন্দুরীতি অনুযায়ী, আমি এবং আমার ভাই মায়ের আত্মার শান্তির জন্য গয়াতে তার পিণ্ডিদান করতে যাবো। সেই সুবাদে এবারের পূজা আমার ইন্ডিয়াতেই দেখা হবে। সবাই আমার মা-বাবা, কাকার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।’ ঢালিউড কুইন আগেই জানিয়েছেন, আমার সারাজীবনের সেরা প্রাপ্তি মা। তুমি (মা) যেখানে থাকো, অনেক ভালো থেকো। প্রসঙ্গত, প্রযোজক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন অপু বিশ্বাস। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ‘লাল শাড়ি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ...
এ কী হাল শুভশ্রীর, খুলেছেন ভাতের হোটেল!

এ কী হাল শুভশ্রীর, খুলেছেন ভাতের হোটেল!

বিনোদন
সাদা চুল, চামড়া কুঁচকে গেছে, চোখে চশমা, বয়সের ভারে যেন নুড়ে পড়ছেন। এই বয়সে এসেও ভাত বাড়ছে, খুলেছে হোটেল। দেখতে বৃদ্ধা মনে হলেও তিনি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্টারে এভাবেই ধরা দিয়েছেন শুভশ্রী। সাম্প্রতিক মুক্তি পেয়েছে এ পোস্টার। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। শুভশ্রীর এ কাজ নিয়ে উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে। রাজপত্নীকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। ৫ পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই। সেই উপলক্ষ্যে তারা ২৫টি নতুন সিরিজ সিনেমার ঘোষণা করেছে। সেগুলোরই একটি এটি। এতে শুভশ্রীর লুক শেয়ার করে স্বামী রাজ চক্রবর্তী ভাসালেন প্রশংসায়। তিনি লিখেছেন— নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সি একজন নারীর চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই হ্যাটস অব গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষা...
ছেলের ছবি পোস্ট করে যা বললেন সোনম

ছেলের ছবি পোস্ট করে যা বললেন সোনম

বিনোদন
সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছেলের কী নাম রেখেছেন, কেনই বা সেই নাম, ইনস্টাগ্রামে ব্যাখ্যা করলেন অভিনেত্রী। মঙ্গলবার ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোনম। বাবার কোলেই শুয়ে আছে তাদের ছোট্ট ছেলে। সোনম জানিয়েছেন, ছেলের নাম বায়ু কাপুর আহুজা। কেন ছেলের জন্য এই নাম বেছে নিয়েছেন, দীর্ঘ পোস্টে তা ব্যাখ্যা করেছেন সোনম। তিনি লিখেছেন, ‘সেই শক্তি, যা আমাদের জীবনে নতুন অর্থ বয়ে এনেছে, হনুমান ও ভীমের চেতনা, যা অসীম শক্তি আর সাহসে পরিপূর্ণ, যা কিছু পবিত্র, জীবনদায়ী এবং চিরন্তন, তাদের সবার কাছে আমরা আমাদের ছেলে বায়ুর জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বায়ু হলো পঞ্চভূতের অন্যতম। তিনি শ্বাস-প্রশ্বাসের ধারক, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তিনিই সর্বশক্তিমান পবন দেব। বায়ু হলেন জীবনের পথপ্রদর্শক, মহাবিশ্বের চালিকাশক্তি। বায়ু বীর,...
ইনস্টায় ৩০ লাখ অনুসারী, উচ্ছ্বসিত পূর্ণিমা

ইনস্টায় ৩০ লাখ অনুসারী, উচ্ছ্বসিত পূর্ণিমা

বিনোদন
ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ইনস্টাগ্রামে বেশ সরব। ২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে অ্যাকাউন্ড রয়েছে তার। প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় চমৎকার করেছেন তিনি। লাস্যময়ী এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৩০ লাখ পূর্ণ হয়েছে তার। এ জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। বুধবার সকালে অভিনেত্রী ফেসবুকে ভেরিফায়েড পেজে মায়াবী হাসির ঝরঝরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোনো সমুদ্রসৈকতে বসে আছেন তিনি। পরনে কালো টি-শার্ট আর চোখে কালো চশমা। টি-শার্টের ওপরে বাদামি রঙ করা স্ট্রেট চুলগুলো মেলে দিয়েছেন। আর হালকা গোলাপি লিপস্টিকে মাখা ঠোঁটের মুচকি হাসিতে মুগ্ধতা ছড়াচ্ছেন এ নায়িকা। অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— জীবন একট...