Sunday, June 7

বিনোদন

সুকেশের কাছ থেকে কী পেয়েছেন, জানালেন জ্যাকুলিন

সুকেশের কাছ থেকে কী পেয়েছেন, জানালেন জ্যাকুলিন

বিনোদন
বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের জীবনে সবচেয়ে বাজে সময়টা কাটছে এখন। সপ্তাহে দুই-তিন দিন পুলিশ ও আদালতের দারস্থ হতে হচ্ছে তাকে। গত বুধবার টানা ৬টা জেরার পর সোমবার আবারও দিল্লি পুলিশের মুখোমুখি হতে হয়েছে নায়িকাকে। ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে কী কী উপহার পেয়েছেন সেই হিসাব দিতে ডাকা হয়েছিল তাকে। সোমবার বিকালে মাস্কে মুখ ঢেকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ উইংয়ে হাজির হন জ্যাকুলিন। থমথমে চোখমুখ, পরনে জিনস আর ব্লেজার। গাড়ি থেকে নেমে সোজা ভেতরে প্রবেশ করেন জ্যাকুলিন। সঙ্গে ছিলেন আইনজীবীও। গত বুধবার ২০০ কোটি রুপ পাচার মামলায় জেরা করা হয়েছিল জ্যাকুলিনকে। শুধু জ্যাকুলিন নন, এ মামলার অপর অভিযুক্ত পিঙ্কি ইরানির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় জ্যাকুলিনকে। পিঙ্কির সূত্র ধরেই কনম্যান সুকেশের সঙ্গে আলাপ জ্যাকুলিনের। দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবার জ্যাকুলিনকে সুকেশের কাছ থেকে ...
জ্যাকুলিনের বিপদে পাশে নেই সাবেক প্রেমিক সালমান

জ্যাকুলিনের বিপদে পাশে নেই সাবেক প্রেমিক সালমান

বিনোদন
এক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা বিষিয়ে দিয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন। বলিউড সহকর্মীরা বারবার সতর্ক করার পরও এই ধনকুবেরের সঙ্গ ছাড়তে পারেননি নায়িকা। ‘স্বপ্নের পুরুষ’ সুকেশকে বিয়েও করতে চেয়েছিলেন জ্যাকুলিন। ২০০ কোটি রুপি পাচার মামলায় এমন তথ্যেই জানতে পেরেছেন মামলার তদন্তকারীরা। এবার জানা গেল নতুন তথ্য। জ্যাকুলিনের বিপদে সবসময় এগিয়ে আসতেন সাবেক প্রেমিক সালমান খান। তাকে বলিউডে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নায়ক এবার সাবেক প্রেমিকার পাশে নেই। ২০০ কোটি রুপি পাচার মামলায় নাম জড়ানোর পর থেকেই বন্ধুর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন সালমান। মূলত বিতর্কের অংশ হতে চাননি বলিউড ভাইজান। বলিউডের এই মোহময়ী নায়িকা আর্থিক তছরুপ মামলায় ইতোমধ্যেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। গত বুধবার দিল্লি পুলিশের আর্থিক তদন্ত শাখায় তদন্তরকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় ...
সাইফের সামনেই সাবেক প্রেমিক শাহিদকে নিয়ে একি করলেন কারিনা!

সাইফের সামনেই সাবেক প্রেমিক শাহিদকে নিয়ে একি করলেন কারিনা!

বিনোদন
বলিউড বহু তারকার সম্পর্কের ভাঙাগড়া দেখেছে। এগুলোর মধ্যে শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেমকাহিনি বহুদিন মনে রাখবে বিটাউন। এই সম্পর্কের পরিণতির আশায় যারা ছিলেন, তাদের রীতিমতো হতাশ করে সাইফ আলি খানকে জীবনসঙ্গী করে নেন কারিনা। একটা সময় প্রেমের ছবি বলতেই শাহিদ-কারিনা। তারুণ্যময় সময়টায় এই জুটির রসায়ন পর্দায় বেশ উপভোগ করেছে দর্শক। পরে তারা নিজেদের অজান্তেই প্রেমে পড়ে যান। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনা-শাহিদ। সেই সময়কার একটি ঘটনা এখনো দর্শকদের মনে রেখাপাত করে। ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালে। তখন প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শাহিদ-কারিনা। চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই যুগল। তখনো করিনার জীবনে প্রবেশ ঘটেনি সাইফের। তখনকার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদ-কারিনার এই ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল। ২০০৬ সালে ‘ওমকারা’ ছবিতে ডলি মিশ্রের চরিত্রে অভিনয়ের জন্য ওই পুরস্কার মঞ্চে সেরা অভিনেত্রীর...
সালমান শাহ’র ৫২তম জন্মদিন আজ

সালমান শাহ’র ৫২তম জন্মদিন আজ

বিনোদন
আধুনিক বাংলা চলচ্চিত্রের বরপুত্র ও ফ্যাশন আইকন সালমান শাহ’র জন্মদিন আজ। দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি আজও জ্বলজ্বলে। ক্ষণজন্মা এই নায়ক মাত্র ২৭টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটকের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজও তিনি তাই আছেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমানের জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। বেঁচে থাকলে আজ ৫১ পেরিয়ে ৫২ বছরে পা দিতেন নায়ক সালমান শাহ। সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৯৩ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সালমান-মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে। রাতারাতি তারকা বনে যান এই জুটি। সেই থেকে সা...
মাতৃত্বের দিকে ঝুঁকছেন নায়িকারা

মাতৃত্বের দিকে ঝুঁকছেন নায়িকারা

বিনোদন
বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন জগতের তারকারা অভিনয় এবং ব্যক্তি জীবনকে সমানভাবে সবার সামনে উন্মুক্ত রেখেই কাজ করেন। যার কারণে তাদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি। পার্শ^বর্তী দেশ ভারতের বিনোদন তারকারাও ভক্ত দর্শকদের জন্য ব্যক্তি জীবনের অনেক বিষয়ই প্রকাশ করেন নিয়মিত। সেদিক থেকে পিছিয়ে আছেন বাংলাদেশের তারকারা। প্রেম, বিয়ে কিংবা সন্তান জন্মদান-সবকিছুই গোপন রাখতে পছন্দ করেন তারা। অবশ্য নিজেরা এসব খবর গোপন রাখলেও কোনো না কোনোভাবে তা প্রকাশ্যে যখন আসে ঠিক তখনই মুখ খোলেন। আবার অনেক তারকা ব্যক্তিগত জীবনের তথ্য গোপন করতে গিয়ে বিড়ম্বনায়ও পড়েন। উদাহরণ হিসাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান জন্মদানের বিষয়টি উল্লেখ করা যায়। তবে সম্প্রতি দেশের কিছু অভিনেত্রী প্রেম, বিয়ে কিংবা সন্তান জন্মদানের কথা আর গোপন রাখতে চাইছেন না। নিজেরাই এসব খবর প্রকাশ করছেন। বিশেষ করে মা হওয়ার বিষয়টি। মাতৃত্বের স্বাদ ...
মা হারালেন অপর্ণা ঘোষ

মা হারালেন অপর্ণা ঘোষ

বিনোদন
অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন।রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, কিডনি জটিলতায় আক্রান্ত ছিলেন অপর্ণার মা ঝর্ণা ঘোষ। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন তার চিকিৎসা চলেছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতেই প্রয়োজন হয় লাইফ সাপোর্টের, কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও। অপর্ণা ঘোষ জানিয়েছেন, চট্টগ্রামের আন্দরকিল্লার বালুয়ারদিঘি মহাশ্মশানে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন অপর্ণা ঘোষ। এরপর তিনি বিজ্ঞাপনচিত্র, টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন। ২০০৯ সালে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অ...
গুনে শেষ হয় না ‘ভাইজানের’ সম্পত্তি!

গুনে শেষ হয় না ‘ভাইজানের’ সম্পত্তি!

বিনোদন
বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা বলিউড তারকা সালমান খান তথা 'বজরাঙ্গি ভাইজানের' মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১৮৩ কোটি টাকা। কী কী রয়েছে তার সম্পত্তির তালিকায়? জানলে চোখ কপালে উঠবে আপনার। খবর আনন্দবাজার পত্রিকার। তিন দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন সালমান খান। ১৯৮৮ সালে বলিউডে পা রেখে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শককে। বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় তিন হাজার ১৮৩ কোটি রুপি। তার সম্পত্তির কথা বললে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর ছবি। সাধারণত এই বাড়ির সামনেই ভিড় করে থাকেন ‘ভাইজান’-এর অনুরাগীরা। বিলাসবহুল এ বাড়ির মূল্য ১০০ কোটি রুপি। মাঝেমধ্যেই নিজের পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে সালমান খান চলে যান মুম্বাইয়...
শিপন লক্ষ্মী একটা ছেলে: সুচরিতা

শিপন লক্ষ্মী একটা ছেলে: সুচরিতা

বিনোদন
অল্প কয়েক দিনের মধ্যেই সেন্সরে যাচ্ছে সুচরিতা ও শিপন মিত্র অভিনীত রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটির গল্প মূলত মা ও ছেলেকে কেন্দ্র করে- এমনটিই জানালেন এই সিনেমার নায়ক শিপন মিত্র। শুটিংয়ের বাইরে ১ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিং করতে আসেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা সুচরিতা। ডাবিং চলাকালীন শিপন জানতে পারেন বিষয়টি। তখনই সব কাজ ফেলে তিনি সুচিরতার সঙ্গে দেখা করতে আসেন। রাত তখন প্রায় ৯টা। সুচরিতা তখন ডাবিং রুমের ভেতরে। শিপন অপেক্ষা করছিলেন। ডাবিং শেষে সুচরিতা বেরিয়ে এলেন। সূচরিতাকে দেখামাত্রই শিপন উঠে দাঁড়িয়ে সালাম জানালেন। শিপন মিত্র প্রসঙ্গে সুচরিতা বলেন, শিপন লক্ষ্মী একটা ছেলে। তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। অভিনয়টাও মন দিয়ে করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় আগামীতে শিপন অনেক ভালো করবে। শিপন মিত্র বলেন, চলচ্চিত্রে আসলে এখনো আমি নতুনই বলব। রাজ্জাক স্...
এবার বিগ বসে নিজেই খেলবেন সালমান

এবার বিগ বসে নিজেই খেলবেন সালমান

বিনোদন
নতুন সিজনের জন্য মুক্ত করা হয়েছে বিগ বসের টিজার। এবার হচ্ছে বিগ বসের ১৬তম আসর। এবারের বিগ বসে আকর্ষণীয় ও অভিনব কিছু দেখা যাবে— এমনটিই বলাবলি করছেন সবাই। বিগ বসের আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে নতুন টিজার। সেখানে উপস্থাপক ভাইজানকে বলতে শোনা যায়, এতদিন দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছেন। তবে এবারের সিজনে বিগ বস নিজে খেলবেন। নেটদুনিয়ায় ভাগ করে নেওয়া ঝলকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইন ১৫ সালো মে সবনে খেলা আপনা আপনা গেম, লেকিন আব বারি হ্যায় বিগ বস কা খেলনে কি।’ বিগ বস সিজন ১৬-এর সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘আপনি যদি একদিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, যে পৃথিবী উল্টে গেছে? দিনে চাঁদ উঠছে। মধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন, সেই নতুন ভোর আসছে, যা ঘটবে, ...
পর্নোকাণ্ডে পুলিশের জালে ফেঁসে যাচ্ছেন শিল্পার স্বামী

পর্নোকাণ্ডে পুলিশের জালে ফেঁসে যাচ্ছেন শিল্পার স্বামী

বিনোদন
পর্নোকাণ্ডে জড়িয়ে মান সম্মান সব গেছে। জেল-আদালত-পুলিশ সব জটিলতা উৎরে এখন স্বাভাবিক জীবনে থিতু হতে চান। এ কারণে পর্নোগ্রাফি মামলা থেকে রেহাই চেয়ে আদালতে আবেদন করেছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তবে বিধি বাম। সেই আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাই পুলিশ। তারা বলছে, শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে প্রাথমিক যা যা অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ আছে তাদের কাছে। গত বছর জুলাইয়ে রাজের বিরুদ্ধে বেআইনিভাবে পর্নো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেফতার হয়ে দু'মাস কারাগারে থেকে জামিন পান তিনি। গত ২০ অগস্ট এই মামলা থেকে রাজের রেহাই চেয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন জমা করেন তার আইনজীবী প্রশান্ত পাটিল। সেই আবেদনে বলা হয়, হটশটস নামক অ্যাপ্লিকশনে থাকা পর্নোগ্রাফি ছবি বা ভিডিও থেকে রাজ কোনো ধরনের আর্থিক সুবিধা পান নি। পুলিশের দাবি, রাজকে নির্দোষ প্রমাণ ক...