ইফতেখার চৌধুরীর নতুন নায়িকা হিসেবে রাজ রিপা
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন বহু হিট ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। অগ্নি খ্যাত এই পরিচালক নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিতব্য নতুন ছবি ‘মুক্তি’র নির্মাণ কাজ শুরু হয়েছে।
ছবিটি পরিচালনাও করছেন ইফতেখার চৌধুরী। খোঁজ– দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব, অ্যাকশন জেসমিন, অগ্নি ২, ওয়ান ওয়ে, বিজলী’সহ বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।
রোববার ১৬ আগস্ট রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান।
এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে রাজ রিপার। এখানে নাম ভূমিকায় অর্থাৎ মুক্তি চরিত্রে দেখা যাবে তাকে।
...









