তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি’র ২৫তম বিবাহ বার্ষিকী আজ
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। এরপরে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তারা। সিনেমাগুলো বেশ দর্শকপ্রিয়তাও পায়। এভাবেই শুরু হয় দু’জনার পথচলা। একটা সময় প্রেম। তারপর বিয়ে। ঘর, সংসার, সন্তান।
১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর সানী ও মৌসুমী। আজ তাদের ২৫তম বিবাহ বার্ষিকী। স্বদেশ কন্ঠ পত্রিকার সম্পাদক আরজে সাইমুর রহমান ও স্বদেশ পরিবারের পক্ষ থেকে এই তারকা দম্পত্তির প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিবাহ বার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন আছে কি না জানতে চাইলে ওমর সানি স্বদেশকে বলেন, অনেক ইচ্ছে ছিল আমাদের বিবাহবার্ষিকী টা অনেক বড় করে আয়োজন করা । সবাইকে দাওয়াত দেয়া, সবার সাথে ভালোবাসার আদান-প্রদান, কারণ এক জীবনে আমি আর মৌসুমী পঁচিশ বছর পার করলাম। তা আর হলো না, করোনা ভাইরাসে...









