Sunday, July 5

বিনোদন

আসছে প্রীতি জান্নাতের নতুন মিউজিক ভিডিও “ও আমার জান”

আসছে প্রীতি জান্নাতের নতুন মিউজিক ভিডিও “ও আমার জান”

বাংলাদেশ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: আগামী ২৩ জুলাই প্রকাশিত হতে যাচ্ছে মডেল-অভিনেত্রী প্রীতি জান্নাতের নতুন মিউজিক ভিডিও "ও আমার জান"! গানটির মিউজিক ভিডিও এর মডেল হিসেবে অভিনয় করেছেন প্রজন্মের ব্যস্ত মডেল অভিনেত্রী প্রীতি জান্নাত| এই গানটির কন্ঠশিল্পী এস এম কামরুল বাহার, গীতিকার ও সুরুকার ডা. শরীফুল বাহার, সংগীত পরিচালনা করেছেন এম আর মিলন চিশতী ! গানটি সিনে লুকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে! উল্লেখ্য মডেল প্রীতি জান্নাত মিডিয়াতে অনেকদিন ধরে নাটক, মিউজিক ভিডিও, টিভিসি, ওভিসি, সহ অসংখ্য কাজ করেছেন! আরজে সাইমুর এর পরিচালনায় স্বদেশ টিভির কয়েকটি নাটকে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন প্রীতি জান্নাত! ** read more news ***-- বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারীদের জন্য আগামী ২৩ জুলাই থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সনদ নেয়া বাধ্যতামূলক কর...
এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে ‘সিডি চয়েস মিউজিক’

এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে ‘সিডি চয়েস মিউজিক’

বাংলাদেশ, বিনোদন
এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে ‘সিডি চয়েস মিউজিক’ সম্পাদনায়-আরজে সাইমুর: এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে অডিও-ভিডিও কোম্পানি ‘সিডি চয়েস মিউজিক’। এ জন্য বেশ আনন্দিত প্রতিষ্ঠানটির কর্ণধার এমদাদ সুমন। সবাইকে শুভেচ্ছা-অভিনন্দনও জানিয়েছেন তিনি। এমদাদ সুমন তার ফেসবুক ওয়ালে লিখেন- ‘আল্লাহ্ রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে, তার অশেষ রহমতে ‘সিডি চয়েস মিউজিক’ পরিবার আজকে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। আমাদের এই সফলতার পিছনে যাদের দোয়া ও ভালোবাসা রয়েছে তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমার প্রানপ্রিয় বাবা-মা ও আমার পরিবার। আর যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না তারা হচ্ছেন -সকল সাবস্ক্রাইবার, শিল্পী, কলা-কৌশুলী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, বিনোদন সাংবাদিক ভাই-বোনগন। আর বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের...
সুশান্তের বান্ধবীকে ধর্ষণের হুমকি

সুশান্তের বান্ধবীকে ধর্ষণের হুমকি

বিনোদন
সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্তের চলে যাওয়ার এক মাস পেরিয়ে গেল, তবুও তার বান্ধবী, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রতি সুশান্ত ভক্ত থেকে নেটাগরিকদের রোষ বাড়ছে বই কমছে না। অভিযোগ, পরিস্থিতি এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি রিয়ার ওপর চাপ সৃষ্টি করে বলা হচ্ছে তাকে রেপ বা মার্ডার করে দেওয়া হবে যদি না তিনি আত্মহত্যা করেন! স্তম্ভিত রিয়া ইনস্টায় লেখেন, আমাকে দেহব্যবসায়ী বলা হল। আমি চুপ ছিলাম। আমাকে হত্যাকারী বলা হল। আমি চুপ ছিলাম। কিন্তু আমার চুপ থাকার মানে এই নয় যে আমি কাউকে আমাকে ধর্ষণ বা খুন করার অধিকার দিয়েছি। আমি আত্মহত্যা না করলে আমাকে খুন বা রেপ করা হবে এই কথা বলার অধিকার কে দিল আপনাকে? এটা ভয়ঙ্কর অপরাধ! কারও সঙ্গেই এররকম হোক চাই না আমি! এর পরেও থেমে থাকেননি রিয়া। তার পরবর্তী ইনস্টা পোস্টে রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহ...
নজরবন্দি নিয়ে আসছেন তারা …

নজরবন্দি নিয়ে আসছেন তারা …

বাংলাদেশ, বিনোদন
আসছে তাদের নজরবন্দি দেশের করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন হালের মেধাবী কন্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। তবে কাজ-কর্ম কিছুটা যখন স্বাভাবিক হওয়ায় আবারো নতুন গান নিয়ে আসছেন তিনি। ইতিমধ্যেই ‘নজরবন্দি’ শিরোনামের নতুন গানটির সকল কাজও সম্পন্ন। গানটির কথা লিখেছেন- সাংবাদিক ও গীতিকবি মিজান মালিক। সুর করেছেন- কন্ঠশিল্পী ও সুরকার মাসুম এবং মিউজিক করেছেন-সঙ্গীত পরিচালক আদনান ভূইয়া। গানটি অচিরইে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে বাজারে আসবে। এমনটাই জানালেন সানি। বললেন, দেশের করোনা পরিস্থিতির জন্য অনেকদিন গান থেকে একটু দূরে ছিলাম। কিন্তু দেশ পুরোপুরি স্বাভাবিক না হলেও কাজ-কর্ম কিছুটা স্বাভাবিক হয়েছে। তাই আবারো নতুন গান নিয়ে আসছি। এটি আমার ১৯ তম মৌলিক গান। এবারের গানটির কথাও সুন্দর। আশা করছি; এবারের গানটিও সবার ভালো লাগবে। ধন্যবাদ ‘সিডি চয়েস মিউজিক’র কর্নধার এমদাদ ভাইকে। আমাকে দিয়ে এ...
ঈদের নতুন নাটকে প্রিয়াঙ্কা জামান

ঈদের নতুন নাটকে প্রিয়াঙ্কা জামান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
ঈদের নতুন নাটকে প্রিয়াঙ্কা জামান! বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর: ৩ মাস শুটিংয়ের বাইরে থেকেছেন মডেল অভিনেত্রি প্রিয়াঙ্কা জামান। সেটা অবশ্য করোনা ভাইরাসের কারণেই। কিন্তু বাসায় বসে আর কতদিন। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চলতে হবে মানুষদের। তাই শুটিংও শুরু হয়েছে নাটক ও সিনেমার । শুটিং শুরু হওয়াতে ক্যামরোর সামনে প্রিয়াঙ্কাও! প্রিয়াঙ্কা জামান করোনার ক্রনে বিরতির পর এখন ব্যস্ত সময় পার করছেন! অস্থির বডি বিল্ডার নাটকেও আরফান ছিল সেখানে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । আবারও আরফান থাকছে ঈদের নতুন নাটকে রসিক বেয়াই! নাটকটি ঈদ উপলক্ষে শুটিং করা হয়েছে, ঈদের নাটকটি সবার কাছে ভাল লাগবে, সবাই দোয়া করবেন। ******* আরো পড়ুন ********* তমা মির্জার শারীরিক অবস্থার অবনতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা পুরো পরিবারসহ করোনায় আক্...
ঈদের নাটকে আরফান-তানিশা জুটি!

ঈদের নাটকে আরফান-তানিশা জুটি!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
ঈদের নাটকে আরফান-তানিশা জুটি! বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর: প্রায় চারমাস শুটিংয়ের বাইরে থেকেছেন অভিনেত্রী তানিশা শিলা। সেটা অবশ্য করোনা ভাইরাসের কারণেই। কিন্তু বাসায় বসে আর কতদিন। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চলতে হবে মানুষদের। তাই শুটিংও শুরু হয়েছে নাটক ও সিনেমার । শুটিং শুরু হওয়াতে ক্যামরোর সামনে তানিশাও। অস্থির বডি বিল্ডার নাটকেও আরফানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তানিশা। আবারও আরফানের সাথে ঈদের নতুন নাটকে জুটি বাধলেন তানিশা। তানিশা স্বদেশ কন্ঠকে বলেন, অনেক দিনই তো হলো ক্যামেরার বাইরে আছি। কিন্তু এভাবে আর কতোদিন। কাজ তো করতেই হবে। ঈদের নতুন নাটক রসিক বেয়াই শুটিং শেষ করেছি। এতে প্রধান চরিত্রে আরফান ও আমি অভিনয় করেছি, আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিখা খান। নাটকটি পরিচালনা করেছেন আকাশ রঞ্জন আর নাটকটি নাগরিক টিভিতে প্রচারিত হবে। ন...
ছক ভাঙলেন জাহ্নবী

ছক ভাঙলেন জাহ্নবী

বাংলাদেশ, বিনোদন
গ্ল্যামার দুনিয়াকেই পেশার জায়গা হিসেবে বেছে নিয়েছেন জাহ্নবী কাপুর। কিন্তু ইমেজ ধরে রেখেছেন একেবারে পাশের বাড়ির মেয়ের। ইভেন্ট, অ্যাওয়ার্ড ফাংশন, পার্টি, যেখানে যেমনটা দরকার, মেজাজের সঙ্গে মানানসই পোশাক পরে নেন জাহ্নবী। এখন তো দেখারই যুগ! তার ওপর গ্ল্যামার জগতের উঠতি নায়িকা বলে কথা। ঠাটে বাঁটে থাকা তাকেই মানায়। বাকি গ্ল্যামার কুইনদের মতো হাই হিল পরে ঠক ঠক আওয়াজ তুলে গাড়ির শোরুমের ফিতে কাটতে আসবেন তিনি, মানিয়ে যাবে দিব্যি। দেশের সব কাগজের পেজ থ্রিতে পরের দিনের তার বড় ছবি ছাপা হবে, ঠিক এরকম সব কিছুর জন্য মঞ্চ তৈরি ছিল। কিন্তু ছক ভাঙলেন জাহ্নবী। খামোখা ঠাট বাটে বিশ্বাস করেন না তিনি। এক একটা পোশাক এক এক ইভেন্টে পরলেই পুরনো, এই ধ্যানধারণাতেই বিশ্বাসী বি-টাউনের সেলেবরা। কিন্তু শ্রীদেবী কন্যা ব্যতিক্রম। ইউথ আইকন হয়েও সে অনায়াসে নিজের সাক্ষাৎকারে বললেন, এক একটা পোশাক এক এক বারই পরবো? এতটাও বড়লোক...
অপেক্ষায় রোজিনা

অপেক্ষায় রোজিনা

বাংলাদেশ, বিনোদন
সুসময়ের অপেক্ষায় আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। করোনা পরিস্থিতি ভালো হলেই শুরু করবেন তার চলচ্চিত্রের কাজ। দীর্ঘ ১৪ বছর পর আবারো অভিনয় ও নির্মাণে ফিরছেন তিনি। সরকারি অনুদানে ‘ফিরে দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। একইসঙ্গে এটিতে অভিনয়ও করবেন বলে জানান। মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে এই চলচ্চিত্র। রোজিনা বলেন, রাজবাড়ীর একটি পরিবারের গল্প আমার ছবিতে তুলে ধরবো। যুদ্ধের সময় পাক বাহিনী সেই বাড়িতে কেমন তাণ্ডব চালায় সেই পটভূমি নিয়ে এই চলচ্চিত্র। এরইমধ্যে আমি গল্প শেষ করেছি। করোনা পরিস্থিতি ভালো হলেই শুটিংয়ে যাবার পরিকল্পনা করছি। এই ছবির নায়ক-নায়িকা নিয়েও কথা বলেন তিনি। রোজিনা বলেন, এই ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। তার মধ্যে একটিতে আমি থাকবো। আমার সঙ্গে সিনিয়র একজন নায়ককে দর্শক দেখবেন। অন্য চরিত্রগুলোতে চলতি সময়ের নায়ক-নায়িকাদের নেবো। ছবিতে আপনার চরিত্রটি কেমন? উত্ত...
১৪০ দিন পর উপস্থাপনায় ফিরলেন ইমতু রাতিশ

১৪০ দিন পর উপস্থাপনায় ফিরলেন ইমতু রাতিশ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়, আরজে সাইমুর: ১৪০ দিন পর উপস্থাপনায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা, মডেল ও উপস্থাপক ইমতু রাতিশ| করোনাভাইরাসের কারনে গত ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার একটি হোটেলে চিত্রনায়ক শিপন মিত্র, সাঞ্জু জন, নতুন অভিনেত্রী বন্যি, রাইসাসহ মেকাপম্যান, ক্যামেরাম্যান ও অনেকেই আটকে ছিলেন। অবশেষে ৪ মাস পর গত ১৬ জুন দেশে ফিরেছেন তারা। কলকাতায় আটকে থাকার কারণে দীর্ঘদিন সকল ধরণের বড় শুটিং থেকে দূরে ছিলেন ইমতু রাতিশ। সেইসঙ্গে করোনার কারণেও সব বন্ধ ছিলো। সব কাটিয়ে প্রায় চার মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। একটি ঈদের নাটকের শুটিং করছেন ইমতু। ঈদ আয়োজন বিনোদনের প্রত্যেক অঙ্গন সাজানো থাকে বর্ণিল অনুষ্ঠানের পসরায়। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, সেলেব্রেটি টক শো, এওয়ার্ড প্রগ্রাম, লাইভ কনসার্টসহ মজার মজার ওইসব অনুষ্ঠান দর্শকদের ঈদ উদযাপন আরও বাড়িয়ে দেয়। সবসময় ঈদের এসব প্রতিট...
শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান

শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান

বাংলাদেশ, বিনোদন
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি ‘পাসওয়ার্ড’ সিনেমায় জনপ্রিয় ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানের অংশ অনুমতি ছাড়া ব্যবহার করায় চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) । গতকাল সোমবার (২৯ জুন) বিকেলে গানটির গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাসসহ তিনজনের পক্ষে দিলরুবা খান এ সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিলরুবা খান ও গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। সাধারণ ডায়েরিতে (জিডি) শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে দিলরুবা খান জানান, তাদের অনুমতি ছাড়াই গানটি রিমেক করে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন এবং এই গানটি একটি বিজ্ঞাপনে দিয়েছেন। এই গানের ...