করোনার জেরে দেবের বাংলাদেশে শুটিং বন্ধ
বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্কে বিনোদন জগতেও বিরাট প্রভাব ফেলেছে। বড় সব ইভেন্ট বাতিল, শুটিং বন্ধ, এমনকি সিনেমার মুক্তিও পিছিয়ে দেয়া হচ্ছে। এবার করোনার প্রভাব পড়লো কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত প্রথম ঢাকার সিনেমা ‘কমান্ডো’তে। ভাইরাসের আতঙ্কে এবার থাইল্যান্ডে শুটিং বাতিল হলো কলকাতার নায়ক দেবের।এদিকে ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য ঢাকায় আসার কথা ছিল দেবের। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেব জানান, আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ভ্রমণ বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ আসছে, ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছাতে হবে? বুঝতে পারছি না।প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। ও...









