কপিল দেবের স্ত্রী হওয়ার জন্য কত পাচ্ছেন দীপিকা?
ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘ধন্যবাদ, কবির খান’। কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছে, ‘এইটি থ্রি’ ছবিতে অভিনয় করবেন বলিউডের এই জনপ্রিয় তারকা। এই বার্তার মধ্য দিয়ে এবার তিনি নিজেই তা নিশ্চিত করেছেন। আরও জানিয়েছেন, এই ছবিতে তাঁকে একটি বিশেষ চরিত্রে দেখতে পাবেন দর্শক। ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় দলকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন পরিচালক কবির খান। সেবারই প্রথম ভারত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন কবির খান। তাঁর সঙ্গে আরও প্রযোজনা করছেন দীপিকা পাড়ুকোন, সাজিদ নাদিয়াদওয়ালা, বিক্রমাদিত্য মতওয়ানে, মধু মন্টেনা ও বিষ্ণু ইন্দুরি।
ছবিতে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। এবার জানা গেছে, ‘এইটি থ্রি’ ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ‘ছপাক’ ...









