Saturday, July 4

বিনোদন

‘ভিভিড’ দেখে মুগ্ধ তিশা

‘ভিভিড’ দেখে মুগ্ধ তিশা

বাংলাদেশ, বিনোদন
অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০১৯’। এ বছর বিভিন্ন দেশে সেরা ২৫০টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে এই উৎসবে। এর মধ্যে দুই দিন প্রদর্শিত হলো বাংলাদেশের ছবি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। ‘শনিবার বিকেল’ ছবিতে তিশা অভিনয় করেছেন। সিডনিতে ছবিটির দুটি প্রদর্শনী ছিল দর্শকপূর্ণ। ছবিটি দেখে দর্শক প্রশংসা করেছে। প্রদর্শনী পর কথা হলো তিশার সঙ্গে। প্রথম সিডনিতে এসেছেন। কেমন লাগছে? একেক দেশে একেক রকমের কালচার, দেখার মতো নতুন সব জায়গা, কথা বলার জন্য বিভিন্ন রকমের মানুষ। সেদিক থেকে সিডনি খুব ভালো লেগেছে। ‘শনিবার বিকেল’ ছবির জন্য অভিনন্দন পেয়েছি, আর যে জায়গাগুলো দেখতে গিয়েছি, সেগুলো অসাধারণ। বেশি মজা পেয়েছি রাস্তাগুলোয়। শুনেছি, এসব রাস্তা নাকি পাহাড় কেটে বানানো হয়েছে। তবে সমান করা হয়নি, ...
বউয়ের কথা শুনে সুখী

বউয়ের কথা শুনে সুখী

বিনোদন
মীরা রাজপুতের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৫ সালে। ইতোমধ্যে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি। তবে এতদূর আসার পেছনে মিরার অবদান আছেন বলে স্বীকার করেছেন অভিনেতা। মিরার সঙ্গে ঝগড়া করে তিনি নাকি ১৫দিন পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। সম্প্রতি সে কথা বলেছেন অভিনেতা নিজেই। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুরের কথা। সম্প্রতি তিনি নেহা ধুপিয়ার টক শো-তে গিয়ে পরিবারের অনেক গোপন বিষয় শেয়ার করেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া নিয়ে বলেন, মীরার সঙ্গে ঝগড়া হলে আমি ভীষণ বিরক্ত হই। রাগের রেশ কাটতে বেশ খানিকটা সময় লেগে যায়। কখনও কখনও তো ১৫দিন লাগে। তবে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া ভালো। একে অপরের মতের অমিলের সঙ্গে বোঝাপড়ারও প্রয়োজন রয়েছে। সমস্যা তো হবেই। সেই থেকে বেরোতে জানতে হবে। এছাড়া সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা ‘কবির সিং’ নিয়েও কথা বলেন তিনি।...
ভাষার ভঙ্গি শিখছেন সানি !!

ভাষার ভঙ্গি শিখছেন সানি !!

বিনোদন
বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। ইংরেজি ও হিন্দি ভাষাতে বেশ পটু তিনি। এছাড়া পাঞ্জাবি ভাষাতেও কথা বলতে পারেন সানি। এবার উত্তর প্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন নতুন করে। কারণ হিসেবে জানা গেলো, সানির নতুন ছবি ‘কোকোকোলা’ হরর-কমেডি ঘরানার। আর উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে আগাবে ছবির গল্প। ফলে উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখতে হচ্ছে এই অভিনেত্রীকে। আসছে জুলাই মাসে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে সানি বলেন, সব সময় খুবই খোলা মনে কাজ করি আমি। ভাষা হোক বা অন্য কিছু— নতুন করে শিখতে আমার কোনও অসুবিধে নেই। অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি। বলিউডের পাশাপাশি বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করছেন সানি। দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে নতুন এক সংস্কৃতিও শিখেছেন ব...
প্রতিক-কর্নিয়ার ক্রিকেটিয় ‘প্রেমের খোলা’

প্রতিক-কর্নিয়ার ক্রিকেটিয় ‘প্রেমের খোলা’

বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক : চলছে বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনা। ক্রিকেট নিয়ে একাধীক গান হলেও এবার ক্রিকেটের অনুষঙ্গ নিয়ে তৈরি হলো প্রেমের গান। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শিরোনাম ‘প্রেমের খেলা’। ‘তুই ফার্স্ট ওভারের ফার্স্ট বলেতে করতে গিয়া আউট/ আমার প্রেমে খেই হারাইয়া কইরা গেলি শাউট’। এমন কথার গানটি লিখেছেন অনুরূপ আইচ। জুয়েল মোর্শেদ এর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও কর্নিয়া। নাচে গানে ভরপুর এই গানের ভিডিওতে প্রতিক হাসানকে দেখা গেছে ব্যাট হাতে আর বল হাতে পিছিয়ে নেই রাহা তানহা খানও। মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে ইমরাউল রাফাতের পরিকল্পনা ও ভিডিও পরিচালনায় গানটি দর্শকদের ক্রিকেট উৎসবের মাঝে বাড়তি বিনোদন দিচ্ছে। ১৭ জুন ধ্রুব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘প্রেমের খেলা’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সা...

অ্যাসিডে আক্রান্তদের পাশে শাহরুখ খান

বিনোদন
২০১৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া বক্তৃতায় শাহরুখ খান বলেন, ‘আমি আমৃত্যু অ্যাসিডে আক্রান্তদের পাশে থাকব। অ্যাসিডে আক্রান্তদের সাহায্য করব। শুধু তা-ই নয়, আমার মৃত্যুর পর মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করে, সে ব্যবস্থাও করে যাব সেই কথা রেখেছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। মীর ফাউন্ডেশন নামে শাহরুখ খান একটি দাতব্য প্রতিষ্ঠান গড়েছেন। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে। অ্যাসিড হামলার শিকার এবং যেকোনো কারণে পুড়ে যাওয়া নারীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। আহত সেসব নারীর প্রয়োজনীয় সব চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শ দেওয়া হয়। অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। শাহরুখ খান জানালেন, তাঁর বাবার নাম ...

‘আইটেম এটা আবার কী ?

বিনোদন
সিনেমায় একটা ‘আইটেম’ গান চাই-ই চাই। বলিউডে এ যেন এক অঘোষিত রীতি। সিনেমার সঙ্গে সেই গানের খুব একটা সংগতি না থাকলেও চলে। উদ্দেশ্য, নায়িকা বা আইটেম গার্লকে লাস্যময়ী করে উপস্থাপন করে ওই গান দিয়ে সিনেমার কাটতি বাড়ানো। আইটেম গান নিয়ে তাই একটু অস্বস্তিও আছে। তবে উঠতি বলিউড তারকা কৃতি শ্যানন মনে করেন, এ নিয়ে অস্বস্তির কিছু নেই। এমনকি একে তিনি আইটেম বলতেও নারাজ। দর্শকদের বিনোদন জোগাতে ছবিতে গান থাকতেই পারে। সেসব গানের থাকতে পারে রকমফের। এগুলোকে আইটেম কেন বলতে হবে? কৃতির কাছে এই তকমা আপত্তিকর। তিনি বলেন, ‘আইটেম আবার কী! এই গানকে কেন আইটেম নাম্বার বলতে হবে বুঝি না। শব্দটা ব্যবহার করে একে একটু নেতিবাচক করে তোলা হয়। এগুলো তো একেবারেই নাচনির্ভর পরিবেশনা। দর্শকের আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে এগুলো রাখা হয়। দর্শকেরা এসব পছন্দও করেন। এসব গানের সঙ্গে যুক্ত যারা, তাদের নেতিবাচক চোখে দেখা হবে কেন? এই গ...

বুবলী কই, বুবলী কই’ অনেকে চিৎকার করছিলেন

বাংলাদেশ, বিনোদন
ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ নিয়ে নতুন করে আলোচনায় নায়িকা শবনম বুবলী। দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ছবির প্রেক্ষাগৃহ সংখ্যা। এদিকে ঈদের সময় সুযোগ পেয়েই নায়িকা উড়াল দিয়েছিলেন যুক্তরাজ্যে। গত শনিবার দুপুরে ঈদের ছবি, লন্ডন ভ্রমণ ও শুটিংয়ে ফেরা নিয়ে কথা বললেন এই ঢালিউড নায়িকা। ‘পাসওয়ার্ড’ দেখে কেমন লেগেছে? ঈদের পরদিন দুপুরে মধুমিতা ও শ্যামলী প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। ছোট ভাই ও কাজিনদের নিয়ে লুকিয়ে পাসওয়ার্ড দেখেছি। নায়ক-নায়িকা পর্দায় এলেই সে কী চিৎকার। এসব দেখে প্রচণ্ড ভালো লাগছিল। ছবিতে আমার এন্ট্রি একটু দেরিতে। পেছন থেকে অনেকে চিৎকার করছিলেন, বুবলী কই, বুবলী কই? ছবিতে অন্য রকম এক বুবলীকে দেখা গেছে, বিশেষ করে আইটেম গানে। আপনার কী মনে হয়? প্রথমবার আইটেম গানে পারফর্ম করলাম। তুরস্কে এই গানটি শুট করতে লেগেছিল ছয় ঘণ্টা। একদিকে শুটিং, অন্যদিকে চলছিল সম্পাদনা। ইউটিউবে প্রকাশের পর সবাই যেভাবে গানটি লু...
অপু বিশ্বাসকে বাদ দিয়ে নায়িকা বুবলী

অপু বিশ্বাসকে বাদ দিয়ে নায়িকা বুবলী

বাংলাদেশ, বিনোদন
শাকিব খান ও অপু বিশ্বাস জুটি একটা সময় ঢাকাই ছবিতে রাজত্ব করেছে। তবে অপুর সঙ্গে বিয়ের তথ্য ফাঁস হবার পর থেকেই অপুতে অনাগ্রহ শাকিবের। শেষ পর্যন্ত ডিভোর্সের পথেই হাঁটেন তারা। বর্তমানে নায়ক শাকিব খান অভিনীত বেশির ভাগ ছবির নায়িকা হিসেবেই দেখা মিলছে শবনম বুবলীকে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তাদের দুজনেরই ভাষ্য, প্রফেশনের বাইরে ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। তাদের মধ্যে প্রেম থাকুক আর নাইই থাকুক ঠিকই অপুর জায়গা দখল করে নিলেন বুবলী। হ্যাঁ, পাঠক ২০১৩ সালে ‘মনের মতো মানুষ পাইলাম না’শিরোনামে একটি ছবির মহরত করেছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। তখন সেই ছবির নায়ক-নায়িকা ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। মহরত করলেও নানা জটিলতায় ছবিটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা। এবার ছবিটির শুটিং শুরু করলেন জাকির হোসেন রাজু। ছবিতে শাকিব খান থাকলেও থাকছেন না অপু বিশ...
সমালোচকের প্রশংসা শুনে আতঙ্কিত!

সমালোচকের প্রশংসা শুনে আতঙ্কিত!

বিনোদন
আট দিন আগে সালমান খানের ছবি ‘ভারত’ মুক্তি পেয়েছে। ১০০ কোটি রুপি খরচ করে বানানো ২ ঘণ্টা ৩৫ মিনিটের এই ছবি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তুলেছে ২৫৬ কোটি রুপি। নিঃসন্দেহে ছবিটি হিট। সময়ের সঙ্গে এই অঙ্ক পাল্লা দিয়ে বাড়ছে। যদিও সমালোচকেরা খুব ভালো রিভিউ দেননি। সমালোচকদের কাছ থেকে ‘ভারত’ গড়ে পাঁচের মধ্যে পেয়েছে দুই। তবে সমালোচকেরা কী বললেন আর কয়টা স্টার দিলেন, তাতে নাকি কিছুই আসে–যায় না ভাইজানের। বরং সমালোচকেরা ভালো কথা বললেই ভড়কে যান তিনি। ডেকান ক্রনিকলের এক প্রতিবেদন থেকে তেমনটাই জানা গেছে। এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘আমার ছবি ভালো হলো না খারাপ হলো, তা আমি বক্স অফিস দেখেই জেনে যাই। দর্শক ছবিটি গ্রহণ করেছেন না করেননি, সেটা বলে দেবে বক্স অফিস। আর সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কে কী বললেন, স্টার দিয়ে ভরিয়ে ফেললেন নাকি জঘন্য বললেন, তাতে কিছুই আসে–যায় না।’ এ সময় সালমান খান তাঁর রসবোধের প্রয়ো...
কপিল দেবের স্ত্রী হওয়ার জন্য কত পাচ্ছেন দীপিকা?

কপিল দেবের স্ত্রী হওয়ার জন্য কত পাচ্ছেন দীপিকা?

বিনোদন
ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘ধন্যবাদ, কবির খান’। কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছে, ‘এইটি থ্রি’ ছবিতে অভিনয় করবেন বলিউডের এই জনপ্রিয় তারকা। এই বার্তার মধ্য দিয়ে এবার তিনি নিজেই তা নিশ্চিত করেছেন। আরও জানিয়েছেন, এই ছবিতে তাঁকে একটি বিশেষ চরিত্রে দেখতে পাবেন দর্শক। ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় দলকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন পরিচালক কবির খান। সেবারই প্রথম ভারত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন কবির খান। তাঁর সঙ্গে আরও প্রযোজনা করছেন দীপিকা পাড়ুকোন, সাজিদ নাদিয়াদওয়ালা, বিক্রমাদিত্য মতওয়ানে, মধু মন্টেনা ও বিষ্ণু ইন্দুরি। ছবিতে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। এবার জানা গেছে, ‘এইটি থ্রি’ ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ‘ছপাক’ ...