Saturday, July 4

বিনোদন

ঈদে আসছে সানজিয়া মুন ও বিপ্লবের মিউজিক ভিডিও

ঈদে আসছে সানজিয়া মুন ও বিপ্লবের মিউজিক ভিডিও

বিনোদন
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ' অচেনা' । গানটির গীতিকার মনির হোসেন, সুরকার, সঙ্গীত ও কন্ঠ দিয়াছেন স্বপ্নীল অারিফ। সম্প্রতি এই মিউজিক ভিডিও টির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে মডেল হিসাবে কাজ করেছেন সানজিয়া মুন ও বিপ্লব মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রানা ইব্রাহীম। এ প্রসঙ্গে নির্মাতা রানা ইব্রাহীম বলেন, 'আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ৩০০ ফিট ও রুপগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন সানজিয়া মুন ও বিপ্লব ।গানটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। মডেল সানজিয়া মুন বলেন, পরিচালক রানা ইব্রাহীম ভাইয়া ও মডেল বিপ্লবের সাথে অামার প্রথম কাজ করেছি।গানের গল্পের রসায়নটা খুবই ভা...
সুবীর নন্দীকে স্মরণ করবেন সাবাই !!

সুবীর নন্দীকে স্মরণ করবেন সাবাই !!

বাংলাদেশ, বিনোদন
৭ মে চলে গেলেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। তিনি বলতেন, ‘আমার জীবনে প্রাপ্তি বেশি, বিসর্জন কম। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।’ তাঁর না থাকার কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে প্রিয়জনেরা আজ স্মরণ করবেন, জানাবেন ভালোবাসা। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আসবেন সুবীর নন্দীর সহশিল্পী, বন্ধু আর স্বজনেরা। তাঁরা বলবেন সুবীর নন্দীর কথা, ফেলে আসা দিনের গল্প। মূল্যায়ন করবেন গানের মানুষ, ব্যক্তিমানুষ সুবীর নন্দীকে। আয়োজক বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, সুবীর নন্দী একটি প্রতিষ্ঠানের নাম। তিনি শুধু একজন ভালো শিল্পীই ছিলেন না, ছিলেন একজন ভালো মানুষ। শুধু গানের নয়, নানা অঙ্গনের মানুষের সঙ্গে ছিল তাঁর সখ্য। ভালোবাসতেন তাঁকে। তাই আজকের অনুষ্ঠানটি আমরা সংস্কৃতিসহ নানা অঙ্গনের মানুষকে আমন্ত্রণ জানি...
ইসলামিক গান ”আল্লাহু” দিয়ে স্বদেশ টিভির যাত্রা শুরু

ইসলামিক গান ”আল্লাহু” দিয়ে স্বদেশ টিভির যাত্রা শুরু

বিনোদন
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ স্বদেশ টিভির ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী কাজী নওরিনের ইসলামিক গান ‘আল্লাহু”। আজ এই ইসলামিক গানের মধ্য দিয়ে অফিসিয়াল ভাবে যাত্রা শুরু হলো স্বদেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল- www.youtube.com/swadeshtv প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন স্বদেশ মাল্টিমিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর, কন্ঠশিল্পী অন্তর রহমান, মডেল-অভিনেত্রী প্রিয়াংকা, কন্ঠশিল্পী সাদি, মডেল ফয়সাল দীপ, কৌতুক অভিনেতা জিতু শেখ, প্রযোজক ও অভিনেতা কিরন খান, সংগীত পরিচালক এসএম তুষার ও স্বদেশ পরিবারের প্রিন্স, রাজ, শেখ সাদি, রায়হান সহ সদস্যবৃন্দরা। কন্ঠশিল্পী নওরিন হঠাৎ অসুস্থ হবার কারনে উপস্থিত থাকতে পা রেননি। ইসলামিক গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কাজী নওরিন। ভিডিও পরিচালনা করেছেন কন্ঠশিল্পী নিজেই। এ প্রসঙ্গে গানটির প্রজেক্ট ডিরক্টের বলেন ‘আরজে সাইমুর বলেন- পবিত্র মাহে রমজানে আমরা অফিসিয়ালভাবে কাজ...
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের আরেকটি দিন শুরু হলো আজ

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের আরেকটি দিন শুরু হলো আজ

বিনোদন
রেকটি দিনের আলো তাঁকে ছুঁয়ে গেল। তিনি বেঁচে আছেন, পৃথিবীর বাতাসে নিশ্বাস ফেলছেন। ডাক দিলে জবাব দিচ্ছেন। হাসছেন, কাঁদছেন। চিকিৎসকেরা তাঁকে নিয়ে এখনো আশাবাদী। তবে এটাও বলেছেন, ‘বিপদ এখনো কেটে যায়নি। যেকোনো সময়, যেকোনো কিছু ঘটতে পারে।’ গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর যে সংবাদ ছড়িয়ে পড়েছিল, তা ডাহা মিথ্যা। এমন খবরে পরিবারের সদস্যরা বিরক্ত, হতাশ। এ নিয়ে ষষ্ঠবারের মতো তাঁর মৃত্যু নিয়ে মিথ্যা খবর প্রচারিত হলো। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর পুরান ঢাকায় গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এ টি এম শামসুজ্জামান। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে কথা হয় হাসপাতালের চিকিৎসক মতিউল ইসলাম এবং এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান সঙ্গে। আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩ নম্বর বিছানায় শুয়ে আছেন এ টি এম শামসুজ্জামান। এ...
বলিউড গায়ক সুমিতের কণ্ঠে প্রথম বাংলা গান

বলিউড গায়ক সুমিতের কণ্ঠে প্রথম বাংলা গান

বিনোদন
সুমিত সাহা। বাঙালি এই তরুণের বেড়ে ওঠা সঙ্গীত ঘিরেই। বর্তমানে বলিউডে কাজ করছেন নিয়মিত। তবে বাঙালি হয়েও এতদিন পর্যন্ত বাংলা গান করেননি। অবশেষে সেই অপূর্ণতা ঘুচিয়ে নিলেন সুমিত। মন খুলে গাইলেন প্রাণের ভাষা বাংলায়। গানের নাম ‘বল না বল’। লিখেছেন কলকাতার গীতিকার সোহম মজুমদার। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী সুমিত সাহা নিজেই। অডিওর পাশাপাশি নির্মাণ করা হয়েছে গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও। যেটির নির্দেশনা দিয়েছেন সাহিল শর্মা। এই গানে সুমিতের সঙ্গে মডেল হয়েছেন মিস মহারাষ্ট্র খ্যাত শ্রুতি গোরলে। মিউজিক ভিডিওটির চিত্রায়ন হয়েছে পুনের লাভাসা’র মনোরম লোকেশনে। সম্প্রতি মিউজিক ভিডিওটি বাংলাদেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ হয়েছে। প্রোজেক্টটি নিয়ে সুমিত সাহা বলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম বাংলা গান করব। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে নিজের ভাষায় গান করতে পেরে ভালো ...
৩ মে ‘ডিসিআরইউ শোবিজ এ্যাওয়ার্ড’

৩ মে ‘ডিসিআরইউ শোবিজ এ্যাওয়ার্ড’

বিনোদন
বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ) আয়োজিত ‘ডিসিআরইউ শোবিজ অওয়ার্ড এর আসর। আগামী ৩মে বাংলাদেশ জাতীয় জাদুঘর,শাহবাগের প্রধান মিলনায়তন অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।গতানুগতিক বারের মতো এবারও চলচিত্র,টেলিভিশন,সঙ্গীত,নৃত্য, ফ্যাশন এবং মঞ্চ ব্যক্তিত্বদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীর মন্ত্রী ড.হাসান মাহমুদ এম.পি।উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতি মন্ত্রণালয়েয় মাননীয় তথ্যমন্ত্রী কে.এম.খালিদ এম.পি, সাবেক মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এম.পি,আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি,ড. কুতুব উদ্দিন চৌধরী,এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব মোঃ আওরঙ্গজেব সিদ্দিকী নান্নু,সাধারণ সম্পাদক...
বলিউডের আরেক কাপুর !!!

বলিউডের আরেক কাপুর !!!

বিনোদন
মেয়েটার বাবার নাম সঞ্জয় কাপুর, কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর, দাদা অর্জুন কাপুর। বলিউডের পরিচিত সব নাম। সম্প্রতি বলিউডে নাম লেখানো তাঁর আরেক বোন জাহ্নবী কাপুর এর মধ্যে প্রশংসা কুড়াতে শুরু করেছেন। আরেক বোন খুশি কাপুর ঘোষণা দিয়েছেন, যেকোনো সময় বলিউডে পা রাখবেন তিনি। সঞ্জয় কাপুর আর মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুরের তবে বসে থাকা শোভা পায়? শিগগির বলিউডের বাসিন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শানায়া কাপুর। ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন বাবা সঞ্জয় কাপুর ও মা মাহিপ কাপুর। খবরটি কাপুর গোষ্ঠীর জন্য আনন্দদায়ক। বলিউডে বাড়ছে তাদের জ্ঞাতিগোষ্ঠী। বলিউডকে রীতিমতো পারিবারিক চৌহদ্দি বানিয়ে ফেলেছে তারা। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আপাতত জাহ্নবী কাপুরের সঙ্গে শানায়া কাপুর ব্যস্ত ক্যামেরার পেছনে। কার্গিল যুদ্ধের দুঃসাহসী বৈমানিক গুঞ্জন স্যাক্সেনার জীবনীনির্ভ...
এগুলো শুনলে আমার লজ্জা লাগে: জয়া আহসান !!

এগুলো শুনলে আমার লজ্জা লাগে: জয়া আহসান !!

বিনোদন
লকাতার প্রথম সারির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। কলকাতায় শীঘ্র মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’। ছবিতে স্পিচ থেরাপিস্টের চরিত্রের অভিনয় করেছেন জয়া। আর শিবপ্রসাদ ও নন্দিতা রায় জুটির সঙ্গে এটিই জয়ার প্রথম চলচ্চিত্র। সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে এ ছবি ও নানা বিষয় নিয়ে কথা বলেছেন জয়া। 'কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনাকে নিয়ে অনেক চর্চা চলে। এ ব্যাপারে ওয়াকিবহাল?'- এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, কেউ সামনাসামনি বলেনি। (একটু থেমে) আসলে এগুলো শুনলে আমার লজ্জা লাগে। নিজেকে হীন মনে হয়। কেউ সামনে বললে ঝাড় দিতাম। বলতাম, ‘কও কী?’ আর খুব ঝাড় দিতাম। শিবপ্রসাদ, কৌশিক ও সৃজিতকে নিয়ে জয়া বলেন, এই তিন জনের মধ্যে একটা মিল রয়েছে। ছবির জন্য যাকে প্রয়োজন, এঁরা তাকেই নেবেন। এমনিতে আমি শত সাধলেও নেবেন না। যেমন সৃজিত, ছবিতে যাকে দরকার, তাকে নেওয়...
‘ক্যাটরিনার সঙ্গে দীপিকা!?

‘ক্যাটরিনার সঙ্গে দীপিকা!?

বিনোদন
ক্যাটরিনা কাইফবলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের একসময় সাপে–নেউলে সম্পর্ক ছিল। কথা দূরে থাক, দেখা হলেই মুখ ঘুরিয়ে নিতেন। ঝগড়াটা ছিল বর্তমানে দুজনেরই সাবেক প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে। তবে এত দিনে জল অনেক দূর গড়িয়েছে। সম্প্রতি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বললেন, এখন তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চান। গুঞ্জন আছে, ব্যাপারটা শিগগির ঘটছে। দীপিকা-ক্যাটরিনার সম্পর্কটা নাকি এখন বেশ ভালো। তাই তো একটি আইটেম গানে একসঙ্গে নাচার ইচ্ছার কথা বললেন ক্যাটরিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়, এটা খুব ভালো হবে। দীপিকা খুব ভালো নৃত্যশিল্পী। তাঁর নাচের আলাদা শৈলী আছে। তাঁকে খুব সুন্দর দেখায়।’ গুঞ্জন শুরু হয় ক্যাটরিনার এরপরের কথাতেই। ক্যাটরিনা বলেন, ‘আমি জানি, এখন এ নিয়ে অনেক কথা হবে...অপেক্ষা করুন। শিগগির আসছি।’ সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়, সা...
” বাড়তি আয়ের জন্য নাটকে গান করা !!!

” বাড়তি আয়ের জন্য নাটকে গান করা !!!

বিনোদন
বাংলা চলচ্চিত্রে গানের ব্যবহার বেশ আগে থেকেই। সংগীতপ্রিয় দর্শকদের জন্যই সিনেমায় গান থাকে। নাটক-টেলিছবিতেও বেশ কিছু বছর ধরে গান থাকছে। ইদানীং এই প্রবণতা বেশ বেড়েছে। গল্পের প্রয়োজনে শুধু নয়, বাড়তি অর্থ আয়ের জন্যও গান থাকছে। ছোট পর্দার সংশ্লিষ্ট কয়েকজন নির্মাতা ও প্রযোজক বলছেন, বেশ কয়েক বছর ধরে অনলাইন ও অ্যাপসভিত্তিক প্ল্যাটফর্মে গানের প্রতি মানুষের আগ্রহের কারণে নাটকে গানের প্রচলন বাড়ছে। এতে নাটকের পরিচালক ও প্রযোজকেরা দুই দিক থেকে সুবিধা পাচ্ছেন। এক. গানের মাধ্যমে নাটকে প্রেম বা দুঃখের দৃশ্যে পরিবেশটা বোঝানো যায়, একটা আবহ তৈরি হয়। দুই. গানের ভিডিও কোনো ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বা প্রযোজক নিজের ইউটিউব চ্যানেলে উঠিয়ে কিছু আর্থিক সুবিধা পান। জিপি মিউজিক, ইয়োন্ডার, ভাইবস ও মুঠোফোনের রিংটোন থেকেও গানের অডিওর জন্য অর্থ আসে। নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান এ পর্যন্ত প্রা...