” বাড়তি আয়ের জন্য নাটকে গান করা !!!
বাংলা চলচ্চিত্রে গানের ব্যবহার বেশ আগে থেকেই। সংগীতপ্রিয় দর্শকদের জন্যই সিনেমায় গান থাকে। নাটক-টেলিছবিতেও বেশ কিছু বছর ধরে গান থাকছে। ইদানীং এই প্রবণতা বেশ বেড়েছে। গল্পের প্রয়োজনে শুধু নয়, বাড়তি অর্থ আয়ের জন্যও গান থাকছে।
ছোট পর্দার সংশ্লিষ্ট কয়েকজন নির্মাতা ও প্রযোজক বলছেন, বেশ কয়েক বছর ধরে অনলাইন ও অ্যাপসভিত্তিক প্ল্যাটফর্মে গানের প্রতি মানুষের আগ্রহের কারণে নাটকে গানের প্রচলন বাড়ছে। এতে নাটকের পরিচালক ও প্রযোজকেরা দুই দিক থেকে সুবিধা পাচ্ছেন। এক. গানের মাধ্যমে নাটকে প্রেম বা দুঃখের দৃশ্যে পরিবেশটা বোঝানো যায়, একটা আবহ তৈরি হয়। দুই. গানের ভিডিও কোনো ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বা প্রযোজক নিজের ইউটিউব চ্যানেলে উঠিয়ে কিছু আর্থিক সুবিধা পান। জিপি মিউজিক, ইয়োন্ডার, ভাইবস ও মুঠোফোনের রিংটোন থেকেও গানের অডিওর জন্য অর্থ আসে।
নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান এ পর্যন্ত প্রা...









