আলিয়া ভাট বললেন বিয়ের প্রশ্নে জর্জরিত আমি …!!
আলিয়া ভাটের বিয়ে নিয়ে বলিউডে চাপা গুঞ্জন। কিন্তু বিয়ের সম্ভাবনা একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন তিনি। মুক্তি পেল তাঁর অভিনীত ছবি কলঙ্ক। অভিষেক বর্মণ পরিচালিত ছবিটি মুক্তির আগে ভারতের মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রতিভাময়ী অভিনেত্রী আলিয়া ভাটের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।
‘কলঙ্ক’তে আপনার লুক একদম অন্য রকম। এর জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে?
এখানে আমার কোনো পরিশ্রম নেই। সবার আগে তো অভিষেকের দূরদর্শিতা ছিল। আর ডিজাইনার মনীশ মালহোত্রা প্রথমবার কোনো পিরিয়ড ফিল্মে কাজ করলেন। আমাকে যা পোশাক দেওয়া হয়েছে, তা–ই পরে অভিনয় করেছি। তবে এই লুক নিয়ে কাজ করা একটু কঠিন ছিল। এই প্রথম আমি ১২ থেকে ২৫ কেজি ওজনের ঘাগরা পরেছি। ভারী গয়না পরেছি। এত ভারী ওড়না পরেছি যে গলায় দাগ হয়ে যেত। তবে নিজেকে যখন আয়নায় দেখতাম, তখন দারুণ লাগত।
‘কলঙ্ক’র ‘রূপ’ হয়ে উঠতে কতটা হোমওয়ার্ক ছিল?
অনেক...









