নতুন রূপে আসছে দুরন্ত টিভির ‘দুরন্ত সময়’
বিনোদন প্রতিবেদক
দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’-এর সিজন দুই প্রচারে আসছে ১৪ আক্টোবর থেকে। তবে ‘দুরন্ত সময়’ এর দ্বিতীয় সিজন আসছে নতুন রূপে। এই অনুষ্ঠানটির মাধ্যমে শিশুদের খেলতে খেলতে ব্যায়াম শেখানো হয়। নতুন সিজনে তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়। অনুষ্ঠাটি যৌথভাবে পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। প্রধান সহকারী পরিচালক আমিনা নওশিন রাইসা। চিত্রগ্রহণ পরিচালক হিসেবে ছিলেন আজিমুল হক আরজু। নির্বাহী প্রযোজক সুমনা সিদ্দিকী।
প্রথম সিজনে অনুষ্ঠানটিতে স্বল্প আকারে ছড়া থাকলেও এবার প্রতি পর্বে তিনটি করে ছড়াগান থাকবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানে মোট ৭১টি ছড়াগান ব্যবহৃত হয়েছে। গানগুলো লিখেছেন জুয়েল কবীর আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদা সুলতানা। এছাড়া প্রতি পর্বে একটি করে পেশার সঙ্গে পরিচয় ঘটানোসহ সে পেশার মানুষদের ওপর এবং বিভিন্ন দেশীয় গ্রামীণ খেলার ওপর নির্...









