Friday, July 3

বিনোদন

নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ আইসিউতে

নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ আইসিউতে

বিনোদন
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ। তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সোমবার রাত সাড়ে ৮টায় আরটিভি অনলাইনকে বলেন, ‘আজ সোমবার সকালে মমতাজউদ্দীন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আইসিউ’তে রাখার পরামর্শ দেন।’ মমতাজউদ্দীন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভুষিত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছি...
প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

বিনোদন
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন সিনেমার চাইতে ব্যক্তিজীবনের ঘটনা নিয়েই বেশি আলোচিত। সম্প্রতি প্রেমিক নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে। এই তারকা এবার আলোচনায় এলেন তার পোশাকের কারণে। লাল পোশাকের একাধিক ছবি প্রিয়াঙ্কা শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। এরপরই কেউ কেউ জানতে চাইছেন এই পোশাকের দাম কত? ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রিয়াঙ্কার লাল রঙের টপটির দাম ১ লাখ ১৬ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এছাড়া লাল রঙের সঙ্গে ম্যাচিং স্কার্টের দাম ২ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এই লাল রঙের স্কার্ট-টপের সঙ্গে মানানসই লাল রঙের একটা ব্যাগ তার হাতে দেখা যায়। তবে ব্যাগটির দাম জানা যায়নি। প্রিয়াঙ্কা চোপড়া এখন বিয়ের আয়োজন নিয়েই ব্যস্ত। একইসঙ্গে নিক জোনাসের হাত ধরে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে তাকে। এছাড়া তার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর শুটিংয়েও ...

‘টপলেস’ তানিশার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিনোদন
জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় এ পর্যন্ত চলচ্চিত্রে তেমন সুবিধা করতে পারেননি। তবে বিগ বসে অংশ নেয়ার পর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ঠিকই বারবার আলোচনায় স্থান করে নিয়েছেন। এরমধ্যে কখনও অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে, কখনওবা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন তিনি। এরই মাঝে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নগ্ন ছবি পোস্ট করেছেন তানিশা। যা দ্রুত ভাইরাল হওয়ায় ফের আলোচনায় তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ‘টপলেস’ ছবি পোস্ট করে তানিশা লিখেছেন- ‘যদি নিজের কোনো ভাল কিছু আপনার নজরে না আসে, তবে একটা ভাল আয়না জোগাড় করুন।‘ তিনি আরও লিখেছেন, ‘আমার আয়নার কোনো ব্যাখ্যা দরকার নেই। সুপ্রভাত পৃথিবী।’ স্বাভাবিক ভাবেই এরপর হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তানিশাকে ‘হট’, ‘সুন্দরী’ ই...

সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিডিও ভাইরাল

বিনোদন
‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ একটু পুরনো। তবে সম্প্রতি বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগের পর বলিউডে স্রোতের মতো আসছে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের তালিকায় প্রকাশ হয়েছে অনেক নামি অভিনেতা থেকে শুরু করে নির্মাতা-সংগীতশিল্পীর নাম। এবারে এলো বলিউডের জন্য চমক জাগানিয়া অভিযোগটি। ছোটপর্দার অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী পূজা মিশ্র দাবি করেছেন, তাকে ধর্ষণ করেছিলেন বলিউড ভাইজান’খ্যাত সালমান খান। শুধু তাই-ই নয়, পূজার অভিযোগ, সালমান খানের দুই ভাইও তাকে ধর্ষণ করেছেন। আর বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পূজার অভিযোগ, তিনি তাকে ‘কালো জাদু’ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন পূজা। সেখানে তিনি অভিযোগ করেন, ‘একাধিক অনুষ্ঠানে অসচেতন অবস্থায় সালমান, আরবাজ ও সোহেল খান আমাকে ধর্ষণ করেছেন।’ পূজা এমনও অ...

সিনেমার লোভ দেখিয়ে বিছানায় নিতে চেয়েছিলেন পরিচালক

বিনোদন
বলিউড উত্তাল #me too ঝড়ে। একের পর এক জনপ্রিয় নাম উঠে আসছে কাজের বিনিময়ে নারীদের ভোগ করতে চাওয়ার অভিযোগ। অমিতাভ বচ্চনের নামও এসেছে যৌন হেনস্তার দায়ে। তবে এইসব অভিযোগে অনেক আগে থেকেই অভ্যস্ত বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই। বেশ কয়েকজন অভিনেত্রীই এই নির্মাতার বিরু বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। এবার সেই অভিযোগপত্র দায়ের করেছেন ছোটপর্দার অভিনেতা ও মডেল কেট শর্মা। অভিযোগ দায়েরের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কেট। তার অভিযোগ, সুভাষ ঘাই তাকে একা পেয়ে জোর করে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা করেছিলেন। তাকে সিনেমায় নেবেন বলে বিছানায় যেতে বলেছিলেন। কেট রাজি না হলে সুভাষ তাকে কাজও দেবেন না বলে হুমকি দিয়েছিলেন। কেটের ভাষ্য, ‘চলতি বছরের ৬ আগস্ট তিনি আমাকে তার ব্যক্তিগত ঘরে ডেকেছিলেন। পাঁচ-ছয়জন লোকও ছিল তার ঘরে। সবার সামনেই তিনি আমাকে ম্যাসাজ করতে বলেন। এটা আমার জন্য বিশ্রী ছিল, কিন্তু জ্যেষ্ঠ ...

পনের আগস্টের নির্মম ঘটনার ওপর নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’ আজ মঞ্চস্থ হচ্ছে

বিনোদন
ঢাকা, ১৪ অক্টোবর ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মমভাবে হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে নাটক ‘ শ্রাবণ ট্র্যাজেডি’ আজ আবার মঞ্চস্থ হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলমান গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মহাকাল নাট্য সম্প্রদায়ের দর্শক নন্দিত এই নাটকটি ইতোমধ্যে প্রযোজনার ক্ষেত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস আজ বাসসকে এই তথ্য জানান । ১৯৭৫ সালের পনের আগস্টের কালো রাতে স্বাধীনতাবিরোধী একদল ঘাতক বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সদস্যদের ধানমন্ডিতে তাঁর বাসভবনে আক্রমণ করে এই হত্যাকান্ড ঘটায়। খুনীরা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ...

গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চস্থ হলো নাটক ‘গ্যালিলিও’

বিনোদন
ঢাকা, ১৫ অক্টোবর ২০১৮ (বাসস) : গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চস্থ হলো নাগরিক নাট্য সম্প্রদায়ের সাড়া জাগানো নাটক ‘গ্যালিলিও’। মঞ্চের খ্যাতিমান দুই অভিনেতা আলী যাকের ও আসাদুজ্জামান নূর’সহ সকল অভিনেতাদের প্রাণবন্ত অভিনয়ে নাটকটি আবারও দর্শক-শ্রোতার মন জয় করলো। নাটক শেষে অভিনেতা আলী যাকের সংক্ষিপ্ত ভাষণে দর্শকদের উদ্দেশে বলেন, দর্শকদের ভালবাসি বলেই বার বার নাটকের মঞ্চে ফিরে আসি। চিন্তায় ছিলাম, এই বয়সে মঞ্চে ফিরে সবার মন জয় করতে পারবো কি না। সংশয় দূর হলো । সব সময় মঞ্চেই লড়াই করে এসেছি। কিন্তু কৃতজ্ঞ দর্শকদের প্রতি। অবশেষে দীর্ঘকাল পর আবার আপনাদের সন্মুখে অভিনয় করতে পারলাম। দোয়া করবেন, জীবনেসর শেষ সময়েও যেন মঞ্চেই থাকতে পারি। আলী যাকের নাটকের মূল চরিত্র পদার্থবিজ্ঞানী গ্যালিলিও’র চরিত্রে শুরু থেকে শেষ পর্যন্ত শক্তিমান অভিনেতার খ্যাতিকে আবারও উপস্থাপন করলেন। সংলাপ, অভিনয় সবকিছুতেই ছিলেন প্রাণবন্ত। নাটক...
প্রিয়াঙ্কা-নিকের বিয়ে কি যোধপুরে হবে?

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে কি যোধপুরে হবে?

বিনোদন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর হবু বর মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস এখন ভারতের রাজস্থানের যোধপুর শহরে। আজ মঙ্গলবার বিকেলে তাঁরা যোধপুর পৌঁছান। এ যুগলকে হাত হাত ধরে বিমানবন্দরে দেখা যায়। বিমানবন্দরে ছিল ভক্ত ও চিত্রসাংবাদিকদের ভিড়। সকালে প্রিয়াঙ্কা-নিককে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। প্রিয়াঙ্কা সাদা টি-শার্ট, নীল প্যান্ট ও সাদা হিল পরেছিলেন। আর নিক পরেছিলেন ধূসর পোলো শার্ট ও নীল ক্যাপ। বিকেলে যোধপুরে প্রিয়াঙ্কা ও নিক বিখ্যাত মেহরনগড় দুর্গ দর্শন করতে যান। গুঞ্জন রয়েছে, এই যুগল তাঁদের বিয়ের জন্য স্থান নির্বাচন ও কেনাকাটা করতে যোধপুরে গেছেন। গত শনিবার নিক জোনাস মুম্বাইয়ে যান। এরপর তাঁকে দেখা যায় একটি সেলিব্রেটি ফুটবল ম্যাচে। ইশান খট্টর, মহেন্দ্র সিং ধোনী, কুনাল খেমু ও অন্যদের সঙ্গে ফুটবল খেলেন নিক। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দেন, সেখানে দেখা যায় নিক ফুটবল খেলছেন।...
এইচ-টু-ও’ নিয়ে এত ভাইরাল হবে বুঝতে পারিনি : অনন্যা

এইচ-টু-ও’ নিয়ে এত ভাইরাল হবে বুঝতে পারিনি : অনন্যা

বিনোদন
‘গতকাল ধানমণ্ডির এইচ-টু-ও রেস্টুরেন্ট থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমিও গিয়েছিলাম। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সবাই আমাকে সম্মান জানিয়েছেন। বনানীতে তাঁদের রেস্টুরেন্টের শাখা আছে, সেখানেও আমাকে যেতে বলেছেন। আমি হয়তো সেখানেও যাব।’ কথাগুলো স্বদেশনিউজ24 অনলাইনকে বলেছেন অনন্যা অনু। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। গ্র্যান্ড ফিনালে ভুল উত্তর দেওয়ায় তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন হচ্ছে আলোচনা ও সমালোচনা। সেদিন বিচারক খালেদ হোসেন সুজন অনন্যাকে প্রশ্ন করেন, ‘এইচ-টু-ও মানে কী?’ উত্তরে অনন্যা বলেছিলেন, ‘এইচ-টু-ও নামে ধানমণ্ডিতে একটি রেস্টুরেন্ট আছে।’ অনন্যার উত্তর শোনার পর থেকে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনন্যা। বললেন, ‘এইচ-টু-ও নিয়ে এত কথা হবে, বুঝতে পারিনি। প্রথমত, প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আমাকে যদি বলা হতো কিসের...
নতুন রূপে আসছে দুরন্ত টিভির ‘দুরন্ত সময়’

নতুন রূপে আসছে দুরন্ত টিভির ‘দুরন্ত সময়’

বিনোদন
বিনোদন প্রতিবেদক দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’-এর সিজন দুই প্রচারে আসছে ১৪ আক্টোবর থেকে। তবে ‘দুরন্ত সময়’ এর দ্বিতীয় সিজন আসছে নতুন রূপে। এই অনুষ্ঠানটির মাধ্যমে শিশুদের খেলতে খেলতে ব্যায়াম শেখানো হয়। নতুন সিজনে তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়। অনুষ্ঠাটি যৌথভাবে পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। প্রধান সহকারী পরিচালক আমিনা নওশিন রাইসা। চিত্রগ্রহণ পরিচালক হিসেবে ছিলেন আজিমুল হক আরজু। নির্বাহী প্রযোজক সুমনা সিদ্দিকী। প্রথম সিজনে অনুষ্ঠানটিতে স্বল্প আকারে ছড়া থাকলেও এবার প্রতি পর্বে তিনটি করে ছড়াগান থাকবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানে মোট ৭১টি ছড়াগান ব্যবহৃত হয়েছে। গানগুলো লিখেছেন জুয়েল কবীর আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদা সুলতানা। এছাড়া প্রতি পর্বে একটি করে পেশার সঙ্গে পরিচয় ঘটানোসহ সে পেশার মানুষদের ওপর এবং বিভিন্ন দেশীয় গ্রামীণ খেলার ওপর নির্...