Friday, August 7

এক্সক্লুসিভ

এই সরকার থাকবে না, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

এই সরকার থাকবে না, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এই আওয়ামী লীগ সরকার থাকবে না। মঙ্গলবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ হীরার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তাঁতী দলের জেলা সভাপতি জাকির হোসেন প্রমুখ। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, পরিস্থিতি বলে দিচ্ছে এই সরকার থাকবে না। আমরা একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। সেজন্য সবাইকে প্রস্তুত হতে হবে। তাঁতী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন নাম মানুষকে বড় করে না। তার কর্ম তাকে বড় করে। জিয়াউর রহমান দেশে বহু আছে। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের জিয়া বললে একজনকে বুঝায়। বিএনপি চেয়ারপার্সনের ‘মাদার অ...
নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

এক্সক্লুসিভ, খেলা, বিনোদন
তালাক যথাযথভাবে হয়নি জেনেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের আদেশ আজ। ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন— তামিমার মা সুমি আক্তার। এ মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। অভিযোগ গ...
আজ নায়িকা নিপুণের ভাগ্য নির্ধারণ

আজ নায়িকা নিপুণের ভাগ্য নির্ধারণ

এক্সক্লুসিভ, বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল আবেদনের শুনানি হবে আজ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণ আপিল আবেদন করেন। নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আপিল করলে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির দিন ধার্য করেন। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত এর আগে সোমবার স্থগিত করেন হাইকোর্ট। জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন,...
যে কারণে শপথ নিয়ে বের হয়েই গ্রেফতার চেয়ারম্যান লিটন মিয়া

যে কারণে শপথ নিয়ে বের হয়েই গ্রেফতার চেয়ারম্যান লিটন মিয়া

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
কিশোরগঞ্জে শপথ নিতে গিয়ে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা সম্মেলন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ভৈরবে গত বছরের ২৬ ডিসেম্বর ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মিয়া বিজয়ী হন। নির্বাচনের দিন কালিকাপ্রসাদ ইউপির একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছিল ৫০ জনকে। মামলার পর থেকে লিটন মিয়া পলাতক ছিলেন বলে ডিবি পুলিশ জানায়। নতুন চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার তার শপথের দিন ছিল। লিটন মিয়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অন্য চেয়ারম্যানদের সঙ্গে শপথ গ্রহণ...
অল্প অল্প জ্বর কেন হয়?

অল্প অল্প জ্বর কেন হয়?

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
জ্বরের রকমফের আছে। অনেকের কাঁপুনি দিয়ে জ্বর আসে। আবার কারও ছেড়ে ছেড়ে জ্বর আসে। অনেক সময় হালকা জ্বর থাকে গায়ে, যেটির যন্ত্রণা বেশ কয়েক দিন বইতে হয়। জ্বরের মাত্রা বহু রোগের নির্দেশ করে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান। জ্বর নিজে কোনো রোগ নয়, অনেক রোগ প্রকাশ পায় জ্বর রূপে। সুস্থ পূর্ণবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো ৯৮.৬ ফারেনহাইট। যখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে জ্বর বলে। অল্প অল্প জ্বর বলতে যখন শরীরের তাপমাত্রা থার্মোমিটারে ৯৯ থেকে ১০১ ফারেনহাইটের মধ্যে থাকে। শরীরে দীর্ঘদিন (দুই সপ্তাহের বেশি) অল্প অল্প জ্বর থাকতে পারে যে রোগে— যক্ষ্মা - লিস্ফোমা - কালাজ্বর, ম্যালেরিয়া - এইচআইভি ইনফেকশন -শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া যেমন- ফুসফুসে ফোড়া, লিভারের ফোড়া - কানেকটিভ টিস...
জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। গত ২০২০-’২১ অর্থবছরে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, যা প্রাথমিক হিসেবে ছিল ২ হাজার ৫৫৪ ডলার। বিবিএসের এই হিসাব প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রবৃদ্ধির হিসাবটি তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। একনেক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও জিডিপির এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এ অর্জন দেশের সব কৃষক, শ্রমিক জনতা সবার পরিশ্রম ও অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রবৃদ্ধির এ অর্জন অনেক প্রশংসার। জিডিপি প্রবৃদ্ধির আকার স্থিরমূল...
চিত্রনায়িকা নিপুণের আপিল শুনানি বুধবার

চিত্রনায়িকা নিপুণের আপিল শুনানি বুধবার

এক্সক্লুসিভ, বিনোদন
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা আপিল শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সকালে চিত্রনায়িকা নিপুণের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এ আপিল আবেদন করেন। তখন তিনি গণমাধ্যমকে বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ বিষয়ে শুনানি হতে পারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত সোমবার স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগ...
সফলতার রহস্য জানালেন হিরো আলম

সফলতার রহস্য জানালেন হিরো আলম

এক্সক্লুসিভ, বিনোদন
সমালোচনা পাশ কাটিয়ে আপন গতিতে ছুটে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পুষ্পা গান কাভার করেছেন হিরো আলম। কণ্ঠশিল্পী না হয়েও তিনি কেন গান করেন, তার কারণ জানালেন আশরাফুল আলম। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, প্রথমেই বলি আমি কোনো কণ্ঠশিল্পী না। ভালো লাগা থেকে গান করি। সারাবিশ্বে আমার অসংখ্য ভক্ত রয়েছে। তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবেন না। এজন্য মূলত আমি বিভিন্ন ভাষায় গান করি। এখন পর্যন্ত প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান কাভার করেছি। আমার গান নিয়ে কে কী বলল, তা আমি পরোয়া করি না। নতুন ছবি নিয়ে হিরো আলম বলেন, বউ জামাইয়ের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই নামে আমার তিনটি ছবি প্রস্তু আছে। সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় মুক্তি দিব। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। দেশের হল মরে যা...
আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আশা করি- জনগণ আমাদের ভোট দেবে। কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর আমাদের আস্থা আছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা হয়েছে। করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। সরকারপ্রধান বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের ...