Saturday, August 8

এক্সক্লুসিভ

আদালতে পরীমনি-রাজ, রিমান্ড আবেদন

আদালতে পরীমনি-রাজ, রিমান্ড আবেদন

এক্সক্লুসিভ, ক্রাইম, বিনোদন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে নেওয়া হয়। এর আগে বিকালে বনানী থানায় পরীমনি ও রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়। মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা মামলায় পরীমনির ৭ দিন এবং মাদক ও পর্নোগ্রাফি আইনের মামলায় রাজের ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালতে এ বিষয়ে শুনানি হবে।...
করোনায় একদিনে রেকর্ডসংখ্যক ২৬৪ জনের মৃত্যু

করোনায় একদিনে রেকর্ডসংখ্যক ২৬৪ জনের মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৬৪ জন মারা গেছেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৭ জুলাই ২৫৮ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে । এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন, ৬৭ দশমিক ০৪ শতাংশ এবং নারী ৭ হাজার ২১৮ জন, ৩২ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫০ জন, ৮১ থেকে ৯০ বছর...
পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী

পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী

এক্সক্লুসিভ, বিনোদন
ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ বুধবার আটক করে র‌্যাব।বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। পরীমনিকে আটকের পর লাইভে আসেন খ্যাতনামা পরিচালক মালেক আফসারী। লাইভে তিনি বলেন, সাত-আট মাস আগে সে কিছু উল্টাপাল্টা ছবি ফেসবুকে দেয়, আমি আবার তাকে একটু হুশিয়ার করছিলাম। এটা ঠিক না, এটা মুসলিম দেশ। সে জবাব দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। বলেছিল, 'আপনি ডিরেক্টর আছেন, ছবি ডিরেকশন দেন। আমাকে ডিরেকশন দিয়েন না।আমি আবার মাইন্ড করি নাই, থাক পোলাপাইন! তারপরও বোর্ড ক্লাবের ঘটনায় তার পক্ষ নিয়ে বলেছি, এটা বিচারের আওতায় আনা উচিত। এটাও জনগণ মেনে নিতে পারেনি। এখন আমি দেখতে চাই কি ঘটনা ঘটে। কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না। পরীর বাসায় অভিযান চলা প্রসঙ্গে লাইভে এই নির্মাতা দাবি করেন, ‘পরী একজন নাটকবাজ’। 'দিনের বেলায় র‍্যাব সদস্যরা এই অভিয...
ভয়ংকর মাদক ও বিদেশি মদসহ পরীমনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব!

ভয়ংকর মাদক ও বিদেশি মদসহ পরীমনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব!

এক্সক্লুসিভ, ক্রাইম, নারী ও শিশু, বিনোদন
বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে। গতকাল বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। আটকের পর র‌্যাবের তরফে বলা হয়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরীমনির বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। গতকাল বিকাল ৪টার দিকে বনানীর লেকভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব ১-এর যৌথ দল। অভিযানের বিষয়টি টের পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি। তিনি অভিযোগ করেন তার বাসার বাইরে কে বা কারা ভাঙচুর চালাচ্ছে। তারা ভেতরে প্রবেশ করতে চাইছে। ডাকাতও হতে পারে এমন সন...
বিধি-নিষেধ আরও ৭ দিন, চূড়ান্ত হবে মঙ্গলবার

বিধি-নিষেধ আরও ৭ দিন, চূড়ান্ত হবে মঙ্গলবার

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফা বিধি-নিষিধে বাড়ানো হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র। এ লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ঈদের সময় আটদিন বিরতি দিয়ে গত ২৩ জ...
রামপুরায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

রামপুরায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

এক্সক্লুসিভ, বিনোদন
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রামপুরা এলাকায় তার নিজ বাসা বন্ধু নিবাস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। হাতিরঝিল থানা পুলিশ জানায়, তিন-চার মাস ধরে চিত্রনায়িকা একা তার গৃহকর্মীকে বেতন দিতেন না। গৃহকর্মী সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করেন একা। মারধরে গৃহকর্মী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রামপুরার নিজ বাসা থেকে চিত্রনায়িকা একাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচ...
শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১৬ ঘণ্টার জন্য চালু হলো গণপরিবহন

শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১৬ ঘণ্টার জন্য চালু হলো গণপরিবহন

অর্থনীতি, এক্সক্লুসিভ, বাংলাদেশ
রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে সব ধরনের গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩১ জুলাই) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারে শ্রমিক ও সংশ্লিষ্টদের ফিরতে ৩১ জুলাই রাত ৮টা থেকে ১ আগস্ট (রোববার) দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু থাকার কথা সরকারের পক্ষ থেকে বিজিএমইএ’কে জানানো হয়। সব ধরনের গণপরিবহন চালুর সিন্ধান্ত ঘোষণার আগে শনিবার সন্ধ্যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা ও শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালু করার সিদ্ধান্তের কথা...
” ডেঙ্গু প্রতিরোধে মাঠে মাঞ্জা “

” ডেঙ্গু প্রতিরোধে মাঠে মাঞ্জা “

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।ডেঙ্গু জ্বরে যখন সারাদেশ কাঁপছে তখন ডেঙ্গুবাহী এডিস মশা দমনে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাঞ্জা’। সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা মশন নিধন ওষুধ ছিটাচ্ছেন রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায়। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এবং সেবা সংস্থাগুলোর পাশাপাশি ডেঙ্গু বিপর্যয় ঠেকাতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। মাঞ্জার এ উদ্যোগের কাজ দেখে সেসব এলাকা থেকে অনেক শুভ কামনা জানানো হয়। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবকরা মশক নিধনের ওষুধ ছিটাচ্ছে, এমন কার্যক্রম বেশ প্রশংসা কুড়িয়েছে। মশক নিধন কর্মসূচিতে অংশ নেয়া স্বেচ্ছাসেবকরা জানান, সেবা সংস্থাগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজের আশপাশে প্রতিদিন পাঁচ মিনিট সময় দিলেই ডেঙ্গুর প্রজনন বন্ধ করা সম্ভব। মশক নিধনের কা...
আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করলেন ইমরান

আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করলেন ইমরান

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
আফগানিস্তানের পরিস্থিতি আগে থেকে খারাপ ছিল এবং যুক্তরাষ্ট্র তা আরও জটিল করে রেখে যাচ্ছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন নিউজ চ্যানেল পিবিএসকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। ইমরান খান বলেন, এখন যখন ১০ হাজারেরও কম সেনা রয়েছে এবং তাদেরও চলে যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে তখন তালেবানকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করা দুরূহ ব্যাপার। কারণ, তালেবান এ যুদ্ধে নিজেদেরকে বিজয়ী ভাবছে। যখন আফগানিস্তানে ন্যাটো জোটের দেড় লাখ সেনা মোতায়েন ছিল তখন এই উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, এখন আফগান সংকট সমাধানের একমাত্র উপায়ে দেশটির সরকারের সঙ্গে তালেবানের একটি রাজনৈতিক সমঝোতায় উপনীত হওয়া। তিনি বলেন, আফগানিস্তানে যুদ্ধ চলতে থাকলে পাকিস্তানকে দু’টি বিষয়ের মোকাবিলা করতে হবে। প্রথমটা হলো, আবার পাকিস্তানে আফগান শরণার্থীদের ঢল...
তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে যুবলীগের খাদ্য সামগ্রীর বিতরণ

তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে যুবলীগের খাদ্য সামগ্রীর বিতরণ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ডিজিটাল বাংলাদেশে নির্মাণের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিপ্লব ঘটানোর স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে অসহায়, দুস্ত, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করেছে ঢাকা দক্ষিণ যুবলীগ। মঙ্গলবার পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজ প্রঙ্গনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,চাল, ডাল, তেল,সবজি,লবন,বিস্কুট। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাং...