Saturday, August 8

এক্সক্লুসিভ

ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

এক্সক্লুসিভ, খেলা
ম্যাচের প্রথম ভাগে দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে বলা যায় কম রানেই বেঁধে রাখতে পেরেছিলেন টাইগাররা। দলের শীর্ষ ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে হয়তো আনায়াসেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু দিনটি যে ছিল সাকিব আল হাসানের। সহজ ম্যাচ কঠিন করে জয় পেলো বাংলাদেশ। আর ব্যাট হাতে সাকিব খেললেন দ্যুতিময় এক ইনিংস। আর জয় শেষে সাকিব বলেন, রান তাড়ায় ব্যাট হাতে তার ভাবনাটা ছিল সহজ সরল। রোববার দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ২৪১ রানের টার্গেটে হারারেতে রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালের দল। ব্যাট হাতে ম্যাচজয়ী হার না মানা ৯৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এতে সাকিবের সেঞ্চুরি মিস করার আফসোস আছে হয়তো ভক্তদের। আর ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এই লেভেলের ক্রিকেটে মানসিক প্রস্তুতিটা শারীরিক প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আমি খুব বেশি চিন্তা করে ফেলছিলাম। এই ম্যাচে এটা কর...
সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ টিকা সোমবার ( ১৯ জুলাই) ঢাকায় আসছে। সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এ করোনার টিকা। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।...
বিশেষজ্ঞদের মতে ভারতে করোনায় মারা গেছেন ২৪ লাখ, সরকারি ঘোষণার ৬ গুণ বেশি

বিশেষজ্ঞদের মতে ভারতে করোনায় মারা গেছেন ২৪ লাখ, সরকারি ঘোষণার ৬ গুণ বেশি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
সরকারি পরিসংখ্যানের চেয়ে ভারতে করোনাভাইরাসের কারণে মৃত্যুসংখ্যা ৫ থেকে ৭ গুণ বেশি হতে পারে। এই বছরের শুরুর দিকে, করোনার বিপর্যয়কর দ্বিতীয় ঢেউয়ে দেশটি বিধ্বস্ত হয়েছিল। হাসপাতালগুলোতে রোগী ছিল উপচে পড়া এবং অক্সিজেনের ঘাটতি নিয়েও অনেক রিপোর্ট হয়েছে। ব্রিটেনের প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট এসব কথা বলেছে। বিজনেজ ইনসাইডার এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়- ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, মহামারী শুরু হওয়ার পর থেকে ৪১১,০০০ এর কিছু বেশি লোক করোনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে সরকারি চিত্রটি সত্যিকারের মৃত্যুসংখ্যার একটি সামান্য অংশ মাত্র। আমেরিকার ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার লেফ্লারের একটি সাম্প্রতিক গবেষণাপত্রকে উদ্ধৃত করে দ্য ইকোনমিস্ট বলছে, মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে করোনায় ১৮ লাখ থেকে ২৪ লাখ মানুষ মা...
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ লঞ্চকে জরিমানা

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ লঞ্চকে জরিমানা

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এছাড়াও মাস্ক না পরায় দুই যাত্রীকে দাঁড় করিয়ে রাখা হয়। জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক না পরার কারণে দুই যাত্রীকে সময়দণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়। ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করার কারণে চারটি লঞ্চের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি তদারকি করেন। সরকারের নির্দেশনা বাস্তবায়নে লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা থেকে বাংলাবাজার-শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের যাত...
দীর্ঘদিন পর নাটকে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে!

দীর্ঘদিন পর নাটকে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে!

এক্সক্লুসিভ, বিনোদন
বড় পর্দার কাজ নিয়েই বছরের বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয় চিত্রনায়ক নিরব হোসেনকে। করোনাকালেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন। কিন্তু সিনেমার কাজের পাশাপাশি মাঝেমধ্যে নাটকেও কাজ করে থাকেন নিরব। তবে সেটি হয় কোনো উৎসবকে কেন্দ্র করে। বিশেষ গল্পের কোনো নাটকে। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানি ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন এই নায়ক। নাটকের নাম ‘লা পেরুজের সূর্যাস্ত’। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে এটি তৈরি হয়েছে। মাসুম শাহরিয়ারের রচনায় যা পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নিরবকে। সঙ্গে আছেন আরজে ও উপস্থাপক মারিয়া নূর ও নিশাত প্রিয়ম। যার ফলে দীর্ঘদিন পর নাটকে হাজির হয়েছেন নিরব। এই নাটকের গল্পটা অস্ট্রেলিয়ার লা পেরুজকে ঘিরে। এর শুটিং পুরোটাই হয়েছে ঢাকায়! এতে দেখা যাবে, লা পেরুজ নিয়ে এক ধরনের ফ্যান্টাসি আছে নিরবের মধ্যে। তার জীবনের গল্পটাও মিলে যায় সেখানক...
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু-জায়েদ খান

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু-জায়েদ খান

এক্সক্লুসিভ, বিনোদন
নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির নাম ‘জখম’। আর এ ছবিতে তার নায়ক জায়েদ খান। তাদের সঙ্গে বিশেষ একটি চরিত্রে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেন। ‘জখম’ ছবিটি বানাবেন অপূর্ব রানা। প্রযোজনা করবে শাপলা মিডিয়া। ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা কমলেই শুরু হবে এই সিনেমার শুটিং। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে প্রতিষ্ঠানটির এক অনুষ্ঠানে এসব তথ্য জনানো হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। এ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, মাহিয়া মাহি, বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে। আপনার মতামত দিন নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির নাম ‘জখম’। আর এ ছবিতে তার নায়ক জায়েদ খান। তাদের সঙ্গে বিশেষ একটি চরিত...
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এক্সক্লুসিভ, খেলা
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ মাঠে নামবে দুই স্পেশালিস্ট পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিয়ে। ইনজুরির কারণে এ ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে রয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।...
নিউমোনিয়ার চিকিৎসায় কাজ করছে না অ্যান্টিবায়োটিক, বাড়ছে শিশু মৃত্যু

নিউমোনিয়ার চিকিৎসায় কাজ করছে না অ্যান্টিবায়োটিক, বাড়ছে শিশু মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগজীবাণু ব্যাপকভাবে প্রতিরোধী হয়ে বাংলাদেশের শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্তদের চিকিৎসায় প্রায়ই অ্যান্টিবায়োটিক কাজ করছে না। ফলে এই রোগে অক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যু ঘটছে। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের (এমজিএইচ) গবেষকদের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাতে আইসিডিডিআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে প্রায়ই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগজীবাণু প্রতিরোধী হয়ে উঠছে এবং অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই গবেষণার ফলাফল ওপেন ফোরাম ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত হয়েছে। আইসিডিডিআর,বি’র নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস ডিভিশনের সিনিয়র সায়েন্টিস্ট ড. মো...
সেনা কমান্ডে সৎ-যোগ্যদের নেতৃত্বে আনতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেনা কমান্ডে সৎ-যোগ্যদের নেতৃত্বে আনতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) এ দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জেনে খুশি হয়েছি যে, সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য ট্রেস (ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারেটিভ ইভালুয়েশন) পদ্ধতি অনুসরণ করা হয়, যা তাদের পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের তুলনামূলক মূল্যায়ন প্রকাশ করে। একই সঙ্গে নির্বাচকমণ্ডলীর সদস্যরা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্র্ধ্বে উঠে, প্রজ্ঞা ও বিচক্ষণ বিচার-বিশ্লেষণের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই পদোন্নতির জন্য...
গত দুই সপ্তাহে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব

গত দুই সপ্তাহে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ
সরকার ঘোষিত ‌'কঠোর লকডাউনে'র শেষে আসন্ন ঈদুল আজহা বিবেচনায় শিথিল করা হয়েছে বিধি নিষেধ। টানা লকডাউনের এই ১৪ দিনে মানুষের অপ্রয়োজনীয় চলাচল রোধে এবং স্বাস্থ্যবিধি মানাতে প্রথম দিন থেকেই মাঠে ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে দেশজুড়ে ৩ হাজার ২৭৩ জনকে সর্বমোট ২৮ লাখ ১ হাজার ৮৭৫ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব সদর দপ্তর জানায়, ১ জুলাই থেকে শুরু হওয়া 'কঠোর লকডাউনে' মানুষের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। প্রথম দিন থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশজুড়ে ৪৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মাধ্যমে আইন অমান্যকারী ৩ হাজার ২৭৩ জনকে সর্বমোট ২৮ লাখ ১ হাজার ৮৭৫ টাকা জরিমানা করা হয়। এই সময়ে র‌...