Thursday, May 28

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক
পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে রোববার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৬১ কিলোমিটার গভীরে। খবর আরব নিউজের। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর দ্বীপ দেশটিতে ওই শক্তিশালী আঘাত হানে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে বহু ভবন প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। পাপুয়া নিউ গিনিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে শনিবার দিবাগত রাত ২টায়। দ্বিতীয় ভূমিকম্পটি এক ঘণ্টা পর আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানা পাপুয়া নিউ গিনির কাইনানতু শহরটিতে ১০ হাজার মানুষের বসবাস।...
ব্রাজিলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

ব্রাজিলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক
ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ বলে জানিয়েছেন কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা অন্তত ৬৩ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। খবর রয়টার্সের। ব্রাজিলের নৌবাহিনী জানিয়েছে, ডুবে যাওয়ায় দ্রুতগতির ওই নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিল। তাদের খোঁজে অভিযান চলছে বলে দেশটির জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। নৌকাডুবির ঘটনায় দমকলকর্মীরা ও নৌবাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল। দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানান, ডুবে যাওয়া নৌকাটির আন্তঃজেলা জলপথে যাত্রী পরিবহনের অনুমতি ছিল না। এটি রওনা-ও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে।...
পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০

আন্তর্জাতিক
পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে এক হাজার ৪০০ জনের কাছাকাছি দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ শিশুসহ আরও ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আনাদোলুর। লাখো মানুষকে বাস্তুচ্যুত এবং আনুমানিক এক হাজার কোটি ডলারের ক্ষতি করা পাকিস্তানের এবারের এ ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। কয়েক সপ্তাহ টানা বৃষ্টির পর দেশের এক-তৃতীয়াংশ ডুবে থাকা বন্যার পানির লোকালয়ে প্রবেশ ঠেকাতে পাকিস্তানের বেশ কিছু এলাকার বাসিন্দারা অস্থায়ী বাঁধ নির্মাণে নেমে পড়েছেন। দেশটির ২২ কোটি বাসিন্দার অন্তত সোয়া তিন কোটি মানুষকেই এবারের এ বন্যা চরম বিপাকে ফেলেছে। বন্যার পানি ঢুকে পড়ার ঝুঁকিতে থাকা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর ভান সৈয়দাবাদ শহরের বেড়িবাঁধটি মজবুত করতে স্থানীয়রা কাজ করে যাচ্ছেন। তার কিছুটা দূরেই অবস্থিত পাকিস্তানের সর্ববৃহৎ সুপেয় পানির হ্রদ মানচার-এর পান...
ইউক্রেনের সেনাদের রুশ জাহাজ ডোবানোর প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সেনাদের রুশ জাহাজ ডোবানোর প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
কৃষ্ণ সাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তার এ বক্তব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনের সেনাদেরকে আমেরিকায় নিয়ে হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে পেন্টাগন এ ধরনের ধারণা নাকচ করেছিল। খবর দ্য ডিফেন্স পোস্টের। ডিফেন্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিল লা প্লান্টে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে কিয়েভকে সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন যাতে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেননি যে, রাশ...
হিমার্স দিয়ে ৪০০ রুশ অবস্থানে হামলা ইউক্রেনের: মার্ক মিলি

হিমার্স দিয়ে ৪০০ রুশ অবস্থানে হামলা ইউক্রেনের: মার্ক মিলি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন রাশিয়ার চার শতাধিক অবস্থানে হামলা চালিয়েছে। জার্মানির রামস্টেইন সেনাঘাঁটিতে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন এ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। খবর রয়টার্সের। উল্লেখ্য, রাশিয়ার সেনা অভিযান মোকাবিলায় প্রথম থেকেই সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে গত মঙ্গলবারও নতুন করে হিমার্সসহ ৬৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্ক মিলির দাবি, রাশিয়ার দখল করে নেওয়া বেশ কয়েকটি এলাকা মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে। ...
যে কারণে ইরানে রাশিয়ার ৯ বিমান

যে কারণে ইরানে রাশিয়ার ৯ বিমান

আন্তর্জাতিক
ইরানে পৌঁছেছে রাশিয়ার নয়টি বিমান। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য এই বিমানগুলো ইরানে পাঠিয়েছে রাশিয়া। বুধবার ইরানের পরিবহণমন্ত্রী রুস্তম কাসেমি এ তথ্য জানান। খবর প্রেসটিভির। তিনি বলেন, রাশিয়ার নয়টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে। কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে। রুস্তম কাসেমি বলেন, সম্প্রতি ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলা ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে, তখন ইরানে রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হলো। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। রাশিয়া সরকার বেশ কয়েকবার বলেছে, বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলার ক্ষেত্রে তারা...
দূর থেকে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর

দূর থেকে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর

আন্তর্জাতিক
দূর থেকে পাকিস্তানের বন্যাদুর্গত অঞ্চলগুলোর দিকে তাকালে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধু পরিদর্শনকালে গণমাধ্যমের কাছে এ অভিজ্ঞতার বর্ণনা দেন। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩। বন্যাপীড়িত এলাকাগুলোর মানুষেরা অতিবাহিত করছেন কঠিন মানবেতর জীবন। তাঁবু গেড়ে থাকা শিবিরগুলোতে দেখা দিয়েছে শৌচাগারের অভাব। যে কারণে খোলা জায়গায়ই প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে দুর্গতদের। বাড়ছে পানিবাহিত মহামারির ঝুঁকি। তাছাড়া দেশটিতে সাম্প্রতিক বন্যায় ব্যাপক হারে গবাদিপশু ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিচ্ছে দুধ ও মাংসের ঘাটতি। ডন, জিও টিভি, দি নউিজ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আপনি না দেখলে ধ্বংসের মাত্রা অনুমান করতে পারবেন না। যতদূর আপনার চোখ যাবে, দেখবেন শুধু পানি আর পানি। ঠিক যেন সমুদ্র।’ এ সময় তিনি জানান, বাস্তুচ্যুত পরিবারগুলো...
ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরাইল

ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরাইল

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে যুবককে মো. সাবানেহ (২৯) নামে এক ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ বর্বর হামলায় আহত হয়েছেন আরও ১৬ ফিলিস্তিনি বেসামরিক মানুষ। খবর রয়টার্সের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে ইসরাইলি সেনাবাহিনীর একটি গাড়ির বহর জেনিন শহরে ঢুকেই একটি বাড়ি লক্ষ্য করে এলাপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এর পর শক্তিশালী বিস্ফোরক দিয়ে ওই বাড়িটি উড়িয়ে দেয় তারা। এতে ঘরের ভিতরে থাকা ফিলিস্তিনি যুবক মো. সাবানেহর ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। আশপাশের আরও ১৬ ফিলিস্তিনি যুবক আহত হন। ইসরাইলের দাবি, গত ৭ এপ্রিল তেলআবিবে বন্দুক হামলায় জড়িত ছিলেন ওই ফিলিস্তিনি যুবক। ওই হামলায় ৩ ইসরাইলি প্রাণ হারিয়েছিল।...
কাসেম সোলাইমানির নামে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

কাসেম সোলাইমানির নামে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক
ইরানের নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করেছে। ‘শহীদ কাসেম সোলাইমানি’ নামে এ যুদ্ধজাহাজটি সোমবার উদ্বোধন করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এটি উদ্বোধন করেন। খবর তাসনিম নিউজের। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উপস্থিতি অবৈধ। জেনারেল বাকেরি বলেন, এ আঞ্চলের কয়েকটি দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মদ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এছাড়া, ইসরাইল মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী- সেন্টকমে যোগ দেয়ার ফলে আমাদের জন্য সুনির্দিষ্ট কিছু হুমকি তৈরি হয়েছে। কাজেই আমরা পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি মেনে নিতে পারছি না। পারস্য উপসাগরের নিরাপত্তা শুধুমাত্র এ অঞ্চলের দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে জানান ইরানের সেনাপ্রধান।...
কাবুলে রুশ দূতাবাসে হামলায় নিহত বেড়ে ২৫

কাবুলে রুশ দূতাবাসে হামলায় নিহত বেড়ে ২৫

আন্তর্জাতিক
আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন দূতাবাস কর্মীও রয়েছেন। রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে ওই হামলা হয়। খবর আলজাজিরার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো। হামলার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক। হামলায় বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।...