Wednesday, May 27

আন্তর্জাতিক

কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ, অতঃপর…

কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ, অতঃপর…

আন্তর্জাতিক
বিয়ের পর কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হলেন নববধূ। তাই আর স্ত্রীর সঙ্গে থাকবেন না স্বামী। শুধু তাই নয়, গ্রামে পঞ্চায়েত ডেকে বিচার চান শ্বশুরবাড়ির লোকজন। পঞ্চায়েতের বিচারে শাস্তি হিসেবে ওই মেয়ের পরিবারকে গুনতে হয়েছে ১০ লাখ টাকা জরিমানা। ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলায় ঘটেছে এমন ঘটনা। নতুন বউয়ের পরিবারের তরফে টাকা না পেয়ে তাদের ওপর হেনস্তাও শুরু করে ছেলের বাড়ির লোকজন। পরে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার। থানার ইনচার্জ আইয়ুব খান জানান, ভিলওয়ারা শহরের বাসিন্দা ২৪ বছর বয়সি মেয়েটির বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের পর রাজস্থানের বিশেষ একটি সম্প্রদায়ের ‘কুকড়ি’ রীতি মেনে তার কুমারীত্ব পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি নববধূ। আর তা নিয়েই বাধে যত গোলমাল। পুলিশ এ বিষয় তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, রাজেস্থানের এক বিশেষ সম্প্রদায়ের মধ্যে এই প্রথ...
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

আন্তর্জাতিক
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে শনিবার সন্ধ্যায় রকেট হামলার সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে, এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর মানা ও মেহেরের। সিরিয়ার আল-ওমর তেল ক্ষেত্রের কাছের ওই সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পরই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও জানা পাওয়া যায়নি। সিরিয়ার সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গিবিমান ও হেলিকপ্টারকে উড়াউড়ি করতে দেখা যায়। মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে হামলার ঘটনা এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। গত ২৫ আগস্ট একদিনেই ওই খাঁটিতে দুই দফা হামলা হয়। মার্কিন সামরিক বাহিনী আইএসের বিরুদ...
আল-শাবাবের হামলায় সোমালিয়ায় নিহত ১৯

আল-শাবাবের হামলায় সোমালিয়ায় নিহত ১৯

আন্তর্জাতিক
সোমালিয়ার মধ্যাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের। দেশটির একটি হোটেলে পর্যটকদের জিম্মি করার দুই সপ্তাহ পর নতুন করে আবার হামলা চালাল এ জঙ্গি এ সংগঠনটি। রাজধানী মোগাদিশুর ওই হোটেলে জিম্মির ঘটনায় ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, বেলেদবিনে ও ম্যাসাস শহরের মাঝামাঝি আফার-ইরদোদ গ্রামের পাশে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এ নাশকতা চালায় আল-শাবাব। এ সময় দুই শহরের মধ্যে সংযোগকারী রাস্তা থেকে আটটি গাড়ি আটক করে এর যাত্রীদের গুলি করে হত্যা করে তাদের দেহ আগুনে পুড়িয়ে ফেলে ওই জঙ্গিরা।...
বাইডেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’: ট্রাম্প

বাইডেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’: ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শনিবার এক সমাবেশে প্রেসিডেন্টকে পাল্টা আক্রমণ করে এ কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্স ও আরব নিউজের। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে বাইডেন ট্রাম্পকে কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। বাইডেন বলেছিলেন, ট্রাম্প ও তার উগ্র সমর্থকরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে। গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছিল এফবিআই।পেনসিলভানিয়ার সমাবেশে সেই অভিযানের নিন্দা জানান ট্রাম্প। ৮ আগস্টের ওই অভিযানের পর এই প্রথম ট্রাম্প জনসমক্ষে এলেন। ট্রাম্প বলেন, তার বাড়িতে যে তল্লাশি অভিয...
রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল জি-৭

রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল জি-৭

আন্তর্জাতিক
শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-৭ রাশিয়ার তেলের জন্য একটি চূড়ান্ত দাম বেঁধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর আনাদোলুর। জি-সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেছেন, রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে বলেও তারা আশা করছেন। তবে দাম বেঁধে দিতে সম্মত হলেও ঠিক কত ডলারে এ দাম নির্ধারণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। রাশিয়া বলেছে, জি-৭ ঠিক করে দেওয়া এই দর যারা মেনে চলবে মস্কো তাদের কাছে তেল বিক্রি করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব কোম্পানি তেলের দামের ক্ষেত্রে সীমারেখা চাপিয়ে দেবে তারা রাশিয়ার তেল পাবে না। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে জি-৭ গোষ্ঠী গঠিত। শুক্রবার এসব দেশের ...
ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন

ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন

আন্তর্জাতিক
রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। বুধবার রেজনিকভ টুইটবার্তায় জানিয়েছেন, সুইডেন থেকে বড় ধরনের সুখবর। আর্টিলারি ও গোলাবারুদসহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এতে আরও উল্লেখ করেছেন, আমরা একসঙ্গে ইউরোপে শান্তি ও নিরাপত্তা ফিরেয়ে আনব। সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন, ইউক্রেনকে নতুন করে ৫০০ মিলিয়ন ক্রাউন (৪৬.৭৫ মিলিয়ন ডলার) সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মস্কোর ভয়াবহ সামরিক অ...
কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস

কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস

আন্তর্জাতিক
এবারের ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপে কাতারে ফুটবলপ্রেমীদের যাত্রীসেবা দিতে রাস্তায় থাকবে চার হাজারের অধিক ইলেকট্রিক বাস। ইতিমধ্যে কাতারের রাজধানী দোহাসহ আশপাশের রাস্তায় অত্যাধুনিক ১ হাজার ৩০০টি ইলেকট্রিক বাস পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে। অত্যাধুনিক এসব বাস ছাড়াও পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের সেবাসহ পরিবহন ব্যবস্থা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২২- ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আগত অতিথিদের আরও নানা প্রকার সেবা দেয়ার পাশাপাশি নিয়মিত যাত্রীসেবার জন্য মোট চার হাজার অত্যাধুনিক ইলেকট্রিক বাস আমদানি করেছে কাতার। পুরো টুর্নামেন্ট জুড়ে কাতারে বিভিন্ন রুটে চলাচল করবে এসব বাস। ইতিমধ্যে তেরশ বাস পরীক্ষামূলকভাবে চলছে কাতারের বিভিন্ন শহরের রাস্তায়। শুধু তাই নয়, যাত্রীসেবায় থাকবে মেট্রোরেল এবং তারই অংশ লুসাইল ট্রাম। এছাড়া রয়েছে বিলাসবহুল ট্যাক্সি। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগ ব্যবস্থ...
যে ‘অপরাধে’ ৪৫ বছর দণ্ডিত সৌদি নারী

যে ‘অপরাধে’ ৪৫ বছর দণ্ডিত সৌদি নারী

আন্তর্জাতিক
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে সৌদি আরবের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম নুরাহ আল-কাহতানি। সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের একটি অধিকার সংগঠন এ তথ্য দিয়েছে বলে এএফপি জানিয়েছে। চলতি মাসেই সালমা আল-শেহাব নামের এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দেয় সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনার কয়েক দিন পরই নুরাহর ৪৫ বছরের কারাদণ্ড হলো। নুরাহ আল-কাহতানিকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেফতার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিলে তার গুরুদণ্ড হয়। নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন। সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয় বলে অধিকার ...
এবার চীনকে পাল্টা হামলার হুশিয়ারি দিল তাইওয়ান

এবার চীনকে পাল্টা হামলার হুশিয়ারি দিল তাইওয়ান

আন্তর্জাতিক
তাইওয়ান নিয়ে চীন ও ভূখণ্ডটির সরকারের মধ্যে উত্তজনা চলছে অনেকদিন থেকে। এমনকি এই উপত্যকাটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কমতি নেই বেইজিংয়েরও। এই অবস্থায় এবার চীনকে পাল্টা হামলার হুশিয়ারি দিয়েছে তাইওয়ান। বুধবার তাইওয়ান এই ঘোষণা দিয়েছে। খরব রয়টার্সের। বুধবার তাইওয়ান বলেছে, চীনের সশস্ত্র বাহিনী তার ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং ‘পাল্টা আক্রমণ’ করার অধিকার প্রয়োগ করবে দেশটি। মূলত বেইজিং এই দ্বীপটির কাছে সামরিক তৎপরতা বাড়ানোর পর এই হুশিয়ারি সামনে এলো। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে থাকে বেইজিং। চলতি আগস্ট মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর দ্বীপটির চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় দেশটি। পেলোসির সেই সফরের পর দুই সপ্তাহ পার না হতেই তাইওয়ান সফরে যান মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল...
সিরিয়া থেকে যে কারণে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া

সিরিয়া থেকে যে কারণে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া

আন্তর্জাতিক
সিরিয়া থেকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া। এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। ইসরাইলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। ইমেজস্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারির উপস্থিতি এবং ২৫ আগস্ট টারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে। পৃথক ছবিতে ১২ এবং ১৭ আগস্টের মধ্যে সিরিয়ার টারতুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। ২০ আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়। আইএসআই বলছে, টারতুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারির উপাদানগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের উদ্দেশে যাত্রা করে। তুরস্কের দারদানেলেস প্রণালি হয়ে জাহাজটি বর্তমানে নভোরোসিস্...