Friday, June 26

লাইফস্টাইল

শীতে ইজির ফুল স্লিপ টিশার্ট

শীতে ইজির ফুল স্লিপ টিশার্ট

এক্সক্লুসিভ, ফ্যাশন, লাইফস্টাইল
শীতে ইজির ফুল স্লিপ টিশার্ট ফ্যাশন হাউজ ইজি পুরুষদের এক্সক্লুসিভ কালেকশনে সব সময় এগিয়ে। তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে নতুন সাজে। এবাবের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট । ইজিতে আরো থাকছে ফুল হাতা পলো টি-শার্ট হুডি, জ্যাকেট ব্লেজার , এছাড়া সোয়েটার, জিন্স, গ্যাবার্ডিন, , কোর্টসহ নানা ট্রেন্ডি পোশাক তো আছেই। ট্রেন্ডি পোশাক হলেও ইজি’র বৈশিষ্ট অনুযায়ী সব পোশাকই পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। ঢাকা সহ সারাদেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক । দেশের সব ইজি’র শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন। সকল পোশাক ইজি অনলাইন শপ পাওয়া যাবে : https://www.facebook.com/easyfashionltd.bd/...
অ্যালকোহলে বাড়ে যেসব মারাত্মক রোগের ঝুঁকি

অ্যালকোহলে বাড়ে যেসব মারাত্মক রোগের ঝুঁকি

লাইফস্টাইল
মাদক-অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকারক জেনেও অনেকেই নিয়মিত সেবন করে যাচ্ছেন। এখনকার শহুরে জীবনে পার্টিগুলোতে খাবার খাওয়ার পর অ্যালকোহল গ্রহণ অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। অভিজাত পরিবারে মদ্যপান স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অ্যালকোহল সেবনে কেউ সাময়িকভাবে কিছুটা আরাম অনুভব করতে পারে; কিন্তু বেশি অ্যালকোহল সেবনে রক্তের ট্রাইগ্লিসারাইড লেভেল বৃদ্ধি পেতে পারে, যার ফলে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে হার্টঅ্যাটাক এবং স্ট্রোক হতে পারে। রক্তের ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি পরিমাণে বৃদ্ধি পেলে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। নিয়মিত এলকোহল নিলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত অ্যালকোহল সেবনে শরীরের জন্য মারাত্মক আরও যেসব ঝুঁকি তৈরি হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন। আমাদের শরীর এলকোহল পানীয়কে এসিটাইলডিহাইডে রূপান্তরিত করে। এসিটাইল ...
যেসব কারণে মানুষ কোমায় চলে যান

যেসব কারণে মানুষ কোমায় চলে যান

লাইফস্টাইল, স্বাস্থ্য
কোমা শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। মূলত কোমা হচ্ছে এমন একটি পরিস্থিতি যেটি দীর্ঘস্থায়ী অচেতনতা বা অজ্ঞান হয়ে থাকার মতো অবস্থার সৃষ্টি করে। এমনটি হলে মানুষের চেতনা কাজ করে না। তাই তারা জেগেও উঠতে পারে না। এ সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে মাথায় জোরে আঘাত পেলে, স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, বিভিন্ন ড্রাগ বা অ্যালকোহল গ্রহন বা নেশা, ডায়বেটিস বা বিভিন্ন অন্তর্নিহিত অসুস্থতার কারণেও এটি হতে পারে। কোমা হচ্ছে একটি মেডিকেল ইমার্জেন্সি অবস্থা। এটি হলে তা সেরে ওঠাও অনেক কষ্টকর। আর এটি মস্তিষ্ককে অকেজো করে দেওয়া ও মৃত্যু ঘটানোর মতো পর্যায়ে যেতে পারে। তাই জীবন এবং মস্তিষ্কের কার্যকারিতা সংরক্ষণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ জন্য নিজেকে সচেতন রাখতে জেনে নিন যেসব কারণে চলে যেতে পরেন কোমায়— ১. মস্কিষ্কে আঘাত বেশিরভাগ কোমাই মস্তিষ্কে সজোরে আঘাত পাওয়ার কারণে হয়ে থাকে। ত...
এই গরমে ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখবেন যেভাবে

এই গরমে ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখবেন যেভাবে

বাংলাদেশ, লাইফস্টাইল
লাইফ স্টাইল ডেস্ক,স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুরঃ গরমে সৌন্দর্য ধরে রাখা বেশ কঠিন একটা কাজ। রোদের অতিরিক্ত উত্তাপ আপনার ত্বকে কালো ছোপ ছোপ দাগ তৈরি করতে পারে, ত্বকের চামড়া ঝুলে যেতে পারে, ত্বকের রঙ নষ্ট হতে পারে এবং প্রখর রোদের কারণে চামড়া শক্ত হয়ে উঠতে পারে। এ প্রতিবেদনে বেশ কিছু পরামর্শ দেয়া হলো, যার মাধ্যমে আপনি গরমের অতিরিক্ত উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে নিজের সৌন্দর্য ধরে রাখতে পারবেন এবং প্রাণবন্ত ও উজ্জ্বল ত্বকের অধিকারী হতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, ত্বক এবং চুলের যত্নে করণীয় সম্পর্কে। ত্বকের যত্ন * ত্বকের আর্দ্রতা ধরে রাখা : ত্বকের আর্দ্রতা ধরে রাখা ত্বকের সুস্থতার জন্য অতীব প্রয়োজনীয় একটি বিষয়। আপনি মনে করতে পারেন, শীতকাল চলে গেছে এখন আবার এসবের কি দরকার। ভুলে যাবেন না, শীত শেষ মানেই যে আপনার ত্বকের আর আর্দ্রতার দরকার নেই এমন কিন্তু নয়। এক্ষেত্রে দ্বিতীয়বার ভাবার কোন...

প্রযোজক ইকবাল করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত !

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
একইসঙ্গে করোনা ও ডেঙ্গ আ্ক্রান্ত হয়েছেন ‘বীর’, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ এর মতো সফল ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন।কদিন আগেই তার ছেলে সুনান করোনা ও ডেঙ্গু আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি ছিলো। তবে সুনানের অবস্থা ভালো হওয়ায় সে হাসপাতালে ছেড়েছে। মোহাম্মদ ইকবাল বলেন, আজ সকালেই গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছি। করোনা ও ডেঙ্গু দুটোই পজিটিভ এসেছে আমার। সবাই দোয়া করবেন আমার জন্য। সম্প্রতি তার ছেলে সুনানও করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে ইকবাল প্রযোজক থেকে এরইমধ্যে পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ করেছেন। তিনটি ছবির ঘোষণা দিয়ে সম্প্রতি তিনি ‘রিভেঞ্জ’ ছবির এক লটের শুটিং শেষ করেছেন। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন শবনম বুবলী ও রোশান। এ ছবির কাজ শুরু হওয়ার কথা ছিলো অক্টোবরের প্রথম সপ্তাহেই। তবে ইকবালের অসুস্থতার কারণে আটকে গেলো ...
১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
যৌবনে সব কা’মাই তাদের (বাবা-মা) কে দিয়ে’ছিলাম। ১৭ বছড় বয়সে সৌদি গিয়াছি’লাম, মোচ উঠে নাই কালি দিয়ে মোচ বানিয়ে তারপর পাসপো’র্টের ছবি তুলি পাশের ঘরে পাচ’দিন না খেয়ে শুয়ে বসে কাটিয়েছিলাম। ছোট ভাই মা এক’সাথে ভাত খায়, আমি পাচ দিনের অনাহারি ছিলাম, মা এক’বার জিজ্ঞেস করে নাই কিছু খাই’ছস নাকি, আত্বীয় স্বজন যখন ব্যাপার টা জা’নলো এবং মাকে জানালো, মা তখন উত্তর দিলো, না খেয়ে আছে তা আ’মাকে বলেনি কেন। আমাকে বলে নাই কেনো না খেয়ে আছি,, সেই মা আজ আ’র নেই তার জন্য এখন ও দোয়া করি সব সময় ই, রাব্বির হাম হুমা কা’মা রাব্বাইয়ানি সাগিরা। এধরনের দৃষ্টান্ত কম নয়। প্রবাসে দিন’রাত কঠোর পরিশ্রম করে দেশে বাবার একাউন্টে পাঠানো টাকা অন্য সন্তান ও পরিবা’রের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো বাজার-সদাই করে অনেকেরই ভা’লোই কাটে। প্রবাসী ছেলে দীর্ঘদিন পর যাকিছু নিয়ে দেশে ফিরে আসে সেটাও ভাগা’ভাগি নিয়ে অনেকেরই মন কষাকষি হয়। আর...
৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এটি অনেকটা ছাকনির মতো কাজ করে। আমাদের শরীরের অতিরিক্ত তরল নিঃসরণ করে থাকে। গুরুত্বপূর্ণ এই অঙ্গটি কিছু সাধারণ ভুলেও বিকল হয়ে যেতে পারে। কিডনির সমস্যা শুরুর দিকে টেরই পাওয়া যায় না। যখন গুরুতর হয় তখন ধরা পড়ে। তাই কিডনির বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। যেসব ভুলে বিকল হয়ে যেতে পারে কিডনি- ১. প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারেই সোডিয়াম থাকে অনেক বেশি। আর এগুলো হার্টের সমস্যা সৃষ্টি করার পাশাপাশি কিড়নিরও অনেক ক্ষতি করে থাকে। শরীরে বেশি পরিমাণে সোডিয়াম গেলে প্রস্রাবের সঙ্গে বেশি ক্যালসিয়াম বের হয়। আর এর ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। ২. অনিয়ন্ত্রিত রক্তচাপ উচ্চ রক্তচাপ আমাদের পুরো শরীরের জন্যই ক্ষতিকর। আর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আপনার কিডনির দিকে পরিচালিত রক্তনালিগুলোকে ক্ষতি...
জনপ্রিয় অভিনেত্রী শখের বেবি শাওয়ারের ছবিতে তোলপাড় সোশ্যল মিডিয়া

জনপ্রিয় অভিনেত্রী শখের বেবি শাওয়ারের ছবিতে তোলপাড় সোশ্যল মিডিয়া

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এক সময় পর্দায় দাপিয়ে বেড়ালেও বর্তমানে বলতে গেলে মিডিয়া থেকে অনেক দূরেই আছেন তিনি। শোবিজ পাড়া থেকে দূরে থাকলেও তার অনুরাগী ঠিকই তাকে খুঁজে ফেরেন। আর তাই তো তার জীবন নিয়েও নেই কম চর্চা। বিয়ে ও সংসার নিয়ে ভালই আছেন এই তারকা। নতুন মুখ আসছেন তাদের ঘর আলো করে, আর সেজন্য দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। এছাড়া সম্প্রতি তার বেবি শাওয়ারের অনেক ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যল মিডিয়ায়। সেই ছবিতে শখকে দেখে যেন একটু অবাকই হলেন সবাই। শখের মাতৃত্ব শখকে যেন আরো সুন্দর করে তুলেছে। আর নেটিজেনরাও শখের সেসব ছবিতে ভালবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন। এদিকে, সর্বশেষ ঈদুল আজহার একটি নাটকে দেখা গিয়েছিলো শখকে। এরপর আর কোনো নতুন কাজে হাত দেননি তিনি। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরেই শখের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। সে সময় বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। যদিও চলতি মাসে শখ নিজেই ...
মুক্তি মিলল পরীমনির

মুক্তি মিলল পরীমনির

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
পরীমনির খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভীসহ পরিবারের একাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া পরীমণির আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্যও তাদের সঙ্গে রয়েছেন। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। শুধু জামিনের জন্য এর আগে তিনবার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি। উল্টো তিন দফায় ৭ দিন রিমান্ডে নেওয়া হয় পরীকে। বারবার জামিন আবেদনের শুনানি পেছানোয় বিড়ম্বনায় পড়েন পরীমনি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে নিয়ে যাওয়ার সময় টানাহেঁচড়ায় পড়েও যান পরী। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরীমনি। কিন্তু শুনানির তারিখ দেরিতে দেওয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। ...
জ্যাকলিনকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জ্যাকলিনকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন, লাইফস্টাইল
মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লিতে টানা পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় শ্রীলংকান এই সুন্দরীকে। তবে মামলাটিতে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে জেরা হয়েছে অভিনেত্রীকে। জানা গেছে, চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্যই জ্যাকলিনকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইডি কর্মকর্তা জানান, জ্যাকলিন অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং সেজন্য তাকে একটি চলমান মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাত্র কয়েক মাস আগেই মুম্বাইয়ে ১৭৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন জ্যাকলিন। বর্তমানে প্রেমিকের সঙ্গে সেখানেই থাকছেন তি...