শেষ ধাপের ২০ উপজেলায় ভোটগ্রহণ কাল
পঞ্চম ও শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (মঙ্গলবার)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে মোট সংখ্যা এখন ২৩টিতে দাঁড়িয়েছে।
এরমধ্যে কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোট হবে ২০ উপজেলার। এর মধ্যে ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
ইসি কর্মকর্তারা জানান, ভোটের ৩০ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রোববার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারণা ব...









