Friday, August 7

জাতীয়

এজাহারই ছিল ষড়যন্ত্রমূলক

এজাহারই ছিল ষড়যন্ত্রমূলক

জাতীয়, বাংলাদেশ
অনলাইন ডেক্স।। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সমাবেশে হত্যাকাণ্ডের পর দলটির পক্ষ থেকে মামলা দিতে গেলে পুলিশ সেই মামলা নেয়নি। বরং পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহার সাজানো হয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরামর্শে। জঙ্গিরা বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে—এটা জানা থাকা সত্ত্বেও এ হামলার পেছনে জঙ্গিরা থাকতে পারে সে রকম বক্তব্য ছিল না সাদামাটা ওই এজাহারে। এরপর তদন্তের সময় ‘জজ মিয়া নাটক’ও সাজানো হয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম ভয়াল হামলার ঘটনাটি ঘটে ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়ংকর গ্রেনেড হামলা। ওই হামলায় নিহত হয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জন। তাদের মধ্যে ছিলেন তখন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান। আহত হন শেখ হাসিনাসহ ৩৩৮ জন দলীয় নেতাকর্মী-সমর্থক, কর্তব্যরত সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তাকর্মী। শেখ হাসিন...
কিশোরগঞ্জের ভৈরবে গরুচোর চক্রের প্রধান রফিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের ভৈরবে গরুচোর চক্রের প্রধান রফিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

জাতীয়
সোহানুর রহমান(সোহান) || স্টাফ রিপোর্টার || কিশোরগঞ্জের ভৈরবের কুখ্যাত ডাকাত ও গরুচোর চক্রের প্রধান রফিককে এলোপাতারী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ভৈরব উপজেলার জামালপুরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ফলে জনমনে স্বস্থি ফিরেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের কুখ্যাত ডাকাত ও গরুচোর চক্রের মুলহোতা রফিক। সে দীর্ঘদিন ধরে তার একক নেতৃত্ব এলাকায় গরু চুরিসহ ডাকাতি এবং ছিনতাই করছে। এলাকায় তার ভয়ে সহজে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ফলে স্থানীয়রা সব সময় আতঙ্কে বসবাস করতো। শুধু তাই নয়, নিহত রফিক ভৈরবসহ আশপাশের উপজেলায় একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ মুলক কর্মকান্ড পরিচালনা করতো। তার বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় একাধিক চুরি, ডাকাতিসহ হত্যা মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান...
উপ পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় উত্তরা সাংবাদিক ফোরামের

উপ পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় উত্তরা সাংবাদিক ফোরামের

জাতীয়
অনলাইন ডেস্ক|| ঢাকাস্থ উত্তরা জোন এর সফল ও সুযোগ্য উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল পিপিএম (সেবা) এর সাথে নবনির্বাচিত উত্তরা সাংবাদিক ফোরামের সদস্যরা তার কার্যালয়ে ৪ আগষ্ট ২০১৯ মতবিনিময় করেন। এসময় উত্তরা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক তরিক শিবলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়ে উত্তরা জোন উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সকল স্থানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরদিকে গুজব প্রচারকারী ব্যক্তিদের সনাক্তকরণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের পক্ষ থেকে। তিনি আরো জানান, নবনির্বাচিত উত্তরা সাংবাদিক ফোরামের সকল সদস্যদের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে উত্তরা জোন উপ পুলিশ কমিশনার এর পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস প্রদান করেন। এদ...
রাজধানীর এক বাসায় এসি বিস্ফোরণ

রাজধানীর এক বাসায় এসি বিস্ফোরণ

জাতীয়
অনলাইন ডেস্ক|| রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, কলাবাগান থেকে শিশুসহ চারজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. মাসুম বলেন, লিটন একজন যাদুশিল্পী। কলাবাগানের কাঁঠালবাগান বক্স কালভার্ট রোডের চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। তিনি বলেন, আজ ভোরে একটা শব্দ হও...
আগামী মৌসুমে মিলারদের কাছ থেকে ধান কেনা হবে না- কৃষিমন্ত্রী

আগামী মৌসুমে মিলারদের কাছ থেকে ধান কেনা হবে না- কৃষিমন্ত্রী

জাতীয়
অনলাইন ডেস্ক|| আগামী মৌসুমে মিলারদের কাছ থেকে ধান কেনা হবে না বলে সাফ জানালেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিমন্ত্রণালয়ের এক সভায় কৃষকের কাছে না পেয়ে বাধ্য হয়ে অন্যদের কাছ থেকে ধান কিনছে সরকার জানালেন খাদ্যমন্ত্রী। আগামী মৌসুমে ধানের নায্যমূল্য নিশ্চিত করতে কমিটি গঠন করবে সরকার। ও প্রক্রিয়াকরণ, মিলারদের মাধ্যমে ক্রাশিং ও সংরক্ষণ এবং চাল রপ্তানির বিষয়ে কাজ করবে এই কমিটি। মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর খামারবাড়িতে কৃষিমন্ত্রণালয়ের এক সভায় একথা জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সভায় খাদ্যমন্ত্রী দাবি করেন, ক্ষুদ্র কৃষকের কাছে ধান পাওয়া যাচ্ছে না। ফলে চারলাখ টন লক্ষ্যমাত্রার বিপরীতে বাধ্য হয়ে মাঝারি ও বড় কৃষকের কাছ এ পর্যন্ত মাত্র দুইলাখ টন ধান সংগ্রহ করা গেছে বলেও জানান মন্ত্রী।গেল বোরো মৌসুমে ধানের নায্...
পেঁয়াজের ট্রাক যেন বেশি আসে!

পেঁয়াজের ট্রাক যেন বেশি আসে!

জাতীয়
অনলাইন ডেস্ক|| পেঁয়াজ, রসুন, আদাসহ দাম বাড়তে পারে এমন পণ্য কোরবানির আগেই টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেবে সরকার। ভারত থেকে প্রতি টন পেঁয়াজের আমদানিমূল্য এখন ২৩১ ডলার ৪২ সেন্ট। ট্যারিফ কমিশনের হিসেবে, এই দর এক মাস আগে থেকে সাড়ে ৮ ভাগের মতো বেশি। যদিও এই দর বৃদ্ধির কথা বলে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ২৮ শতাংশের মতো। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মে মাস পর্যন্ত এলসি খোলা হয় ১০ লাখ ৬৮ হাজার টন যা আগের বছরের চেয়ে ২ লাখ টন বেশি। আমদানি ও এলসি মূল্যের তুলনায় দাম এত অস্বাভাবিক মাত্রায় কেন বাড়লো এমন প্রশ্ন ছিল ব্যবসায়ীদের কাছে? জবাবে তারা বলেন, 'আমদানিকারকদের এখানে কোনো হাত না...
ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

জাতীয়
অনলাইন ডেস্ক।। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (২৬ জুলাই)। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির গত ১৬ জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হয়। হানিফ পরিবহনের একজন কর্মচারী আমিনুল ইসলামের বরাত দিয়ে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানান, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে টিকিট কিনতে আসা আয়েশা আক্তার বলেন, তিনি তার পরিবারের সদস্যদের সবার জন্যে টিকিট কিনতে ভোর ৪টায় থেকে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এরপর সকাল ৯টার দিকে টিকিট পেয়েছেন উল্লেখ করে আয়েশা হাসিমুখে বলেন, “অবশেষে সবার জন্যে টিকিট পেয়েছি।” প্রতিবছর ঈদের ছুটি প্রিয়জনদের সঙ্গে কাটাতে হাজার হাজার মানুষ রাজধানী শহর থেকে নিজ নিজ গ্রামে যান। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঈদযাত্রা যানজট...
গণপিটুনিতে নিহত তাসলিমার  ” মূল হোতা গ্রেপ্তার “

গণপিটুনিতে নিহত তাসলিমার ” মূল হোতা গ্রেপ্তার “

ক্রাইম, জাতীয়, নারী ও শিশু, বাংলাদেশ
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগমকে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দেওয়া অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের ভূলতা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণের নাম ইবরাহীম হোসেন হৃদয় (১৯)। তাঁর বাড়ি উত্তর বাড্ডার হাজি পাড়ায়। তিনি উত্তর বাড্ডা বাজারে সবজি বিক্রি করতেন। ডিবি জানিয়েছে, বিভিন্ন ফুটেজ দেখে হৃদয়কে তারা এই হত্যাকাণ্ডের মূল হোতা বলে চিহ্নিত করেছেন। ডিবির (পূর্ব) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে তাসলিমা হত্যাকাণ্ডে আট ব্যক্তি গ্রেপ্তার হলেন। ডিবি সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই হৃদয় এলাকা ছাড়েন। তাঁর ব্যাপারে ডিবি প্রথমে উত্তর বাড্ডার কাঁচা বাজারে খোঁজ নেন। সেখানকার ব্যবসায়ীরা জানান, হৃদয় রূপগঞ্জ থেকে সবজি কিনতেন। এরপর রূপগঞ্জের বিভিন্ন সবজির দোকানে ছবি দেখি...
আফগানদের উড়িয়ে টাইগারদের দাপুটে জয় !!

আফগানদের উড়িয়ে টাইগারদের দাপুটে জয় !!

খেলা, জাতীয়, বাংলাদেশ
ভারতের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশের মনে যেন খানিক ভয়ই ঢুকিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেসবকে থোড়াই কেয়ার করে আফগানদের স্রেফ উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সহ-অধিনায়ক সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৬২ রানের ব্যবধানে। ব্যাটে-বলে ম্যাচের অবিসংবাদিত নায়ক সাকিব আল হাসানই। যিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। আগে ব্যাট করে মুশফিকুর রহীমের ৮৩ ও সাকিব আল হাসানের ৫১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পায় ২৬২ রানের লড়াকু পুঁজি। যা কি-না ঢের প্রমাণিত হয় আফগানদের জন্য। সাকিবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগানিস্তান অলআউট হয় ২০০ রানে। টাইগাররা জয় পায় ৬২ রানের ব্যবধানে। লক্ষ্য ২৬৩ রানের। এ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ওপেনিং জুটি চোখ রাঙাচ্ছিল।...
স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা আছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা আছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবিমা চালু করার পরিকল্পনা সরকারের আছে। এ লক্ষ্যে তিনটি উপজেলায় পরীক্ষামূলক স্বাস্থ্যবিমা কার্যক্রম চালু করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনার অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলায় পরীক্ষামূলক স্বাস্থ্যবিমা কার্যক্রম চালু করা হয়েছে। পরীক্ষামূলক এ কর্মসূচি সফল হলে সারা দেশে এটি চালু হবে। প্রধানমন্ত্রী বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ২০১২-২০১৩ প্রণয়ন করেছে। এর অধীনে প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মূল্যে স্বাস্থ...