শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান তেল গ্যাস রক্ষা কমিটির
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীবাসীকে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, গত ৭ বছর ধরে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য ৭ দফা বাস্তবায়নে আমরা লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করলেও সরকার এই প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে হরতাল পালনের কর্মসূচি দিয়েছি।
বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবারের হারতাল ক্ষমতার সংকীর্ণ সং...







