হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ
‘পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার বিকালে মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, স্বৈরাচার খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস সময় অতিবাহিত করেছে। কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে...








