Thursday, September 3

রাজনীতি

জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না: আসিফ মাহমুদ

জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না: আসিফ মাহমুদ

রাজনীতি
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করব না। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না। উপদেষ্টা লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। স্ট্যাটাসের শেষে মিথ্যাচারকারীদের প্রতি ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি।...
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা

প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা

রাজনীতি
জেলা প্রশাসকরা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করছেন না। তাদের ভেতরে একধরনের ভীতি বিরাজ করছে। তারা যে কোনো সময় আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারেন-এমন আশঙ্কা নিয়ে দায়িত্ব পালন করেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপ টু দ্য মার্ক হচ্ছে না। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলা প্রশাসকরা এসব বলেন। তারা ভাঙা সড়ক মেরামত, জলাবদ্ধতা, নদী খনন, শিক্ষকের অভাব এবং চিকিৎসক সংকটের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার সামনে। তিনদিনব্যাপী সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন জেলা প্রশাসকরা। এ সময় তারা বেকারত্ব নিরসন, মাদকের ছোবল থেকে রক্ষা, নিম্ন-আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সহায়তা বৃদ্ধির অনুরোধ জানান। অর্থনৈতিক অ...
নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

রাজনীতি
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনের স্থানীয় নির্বাচনে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নারীদের অংশগ্রহণ চাই না। আমরা নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চা রোববার জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এ নারী সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সেখানে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে। নতুন রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অবস্থান কেমন হবে, নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমাদের যে দল আসবে সেটার এজেন্ডাতে নিয়ে আসব। তিনি বলেন, শুধু ...
তৃণমূল নেতাদের কথা শুনবেন তারেক রহমান

তৃণমূল নেতাদের কথা শুনবেন তারেক রহমান

রাজনীতি
আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা করবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীরাও অংশ নেবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শুনবেন। একইসঙ্গে তিনি আগামী দিনে দলের সাংগঠনিক তত্পরতা ইসু্যতে মতামত তুলে ধরবেন। রোববার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। রিজভী বলেন, ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে একসঙ্গে এক জায়গায় বসে এ সভা করার। সেই প্রত্যাশা পূরণে এবং একটি মহাআন্দোলন শেষে আমরা এই বর্ধিত সভা করতে যাচ্ছি। এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদষ্টোমণ্ডলী, জেলা, মহ...
‘বিচার-সংস্কারের আগে নির্বাচন চাইলে আমরা রাজপথে নামব

‘বিচার-সংস্কারের আগে নির্বাচন চাইলে আমরা রাজপথে নামব

রাজনীতি
এদেশে আর কোনো দিন সন্ত্রাসী দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।গণহত্যাকারী খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং দলটিকে নিষিদ্ধ করতে হবে।আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন।এর আগে কেউ নির্বাচন চাইলে আমরা রাজপথে নামব। জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে আয়োজিত নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এদিন দুপুর ২টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহিদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ও জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জোনের নেত্রী সিনথিয়া জাহান আয়েশা বলেন, অনেকে এখন নির্বাচন চাইছেন। আমরা বলতে চাই- আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন। এর আগে কেউ যদি নির্বাচন করতে চায়, তাহলে আমরা রাজ...
বিএনপির বর্ধিত সভা বাস্তবায়নে ৬ কমিটি, কে কোন দায়িত্ব পেলেন

বিএনপির বর্ধিত সভা বাস্তবায়নে ৬ কমিটি, কে কোন দায়িত্ব পেলেন

রাজনীতি
বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেবেন। রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রিজভী। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা বলেননি তিনি। বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন রুহুল কবির রিজভী আহ্বায়ক, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, মওদুদ হোস...
দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: তারেক রহমান

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: তারেক রহমান

রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার; আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, গত ১৫ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আমরা নিয়োজিত ছিলাম স্বৈরাচার পতন আন্দোলনে। স্বৈরাচার পালিয়ে গেছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। রোববার নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, আজকের এ সম্মেলনের মাধ্যমে আমরা যেভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি; একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্রকাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কমবে...
স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই

রাজনীতি
দেশের বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের (স্থানীয়) নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না। আগে জাতীয় নির্বাচন চাই। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে এদিন তিনি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। বিএনপির লক্ষ্য হলো নির্বাচন উল্লে­খ করে টুকু বলেন, বিএনপি একটি নির্বাচনি দল। জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি, জুন-জুলাই মাসে নির্বাচন করার জন্য। সরকার বলছে, ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কী হয়! এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়া...
আমাদের আল্লাহর রঙে রঙিন হতে হবে: জামায়াত আমির

আমাদের আল্লাহর রঙে রঙিন হতে হবে: জামায়াত আমির

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাঈদেরকে খুলুসিয়াতের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে। দাওয়াহ মাস্টার ট্রেইনারদেরকে জাতির চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকাল ৫টায় গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে সারা দেশের দাওয়াহ মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশে বর্তমানে মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর অবারিত সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। রিয়া মুক্ত জীবন গড়তে হবে। দাঈদেরকে উন্নত আদর্শের অধিকারী হতে হবে। মানুষের কাছে ইসলামের সঠিক বাণী প্রচার করতে হবে। পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের সম্পৃক্ত রেখে সমাজে দৃষ্টান্ত তৈরি করতে হবে। এসময় উপমহাদেশে ইসলামী শিক্ষা প্রচারের ক্ষেত্রে আলেম সমাজের অতীত ইতিহাস তুলে ধরেন ডা. শফিকুর রহমান। প্রশিক্ষণ ...
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

রাজনীতি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। রোববার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ‘ছাত্র-জনতার’ উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়। সেটা আমরা সর্বক্ষেত্রে- যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই। তিনি বলেন, ‘যে নামে আজ টুর্নামেন্ট হচ...