Tuesday, September 1

রাজনীতি

‘শেখ হাসিনা আওয়ামী নেত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না’

‘শেখ হাসিনা আওয়ামী নেত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না’

রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হওয়ার ন্যূনতম যোগত্য রাখেন না বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। রোববার সন্ধ্যায় বরগুনার প্রেস ক্লাব চত্ত্বরে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ পরবর্তী সমাবেশে তিনি এ দাবি করেন। আমান বলেন, তিনি বলেছেন, ‘মানুষ অধিকার বঞ্চিত ছিল বলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা একত্রিত হয়েছিল। এতে খুনি হাসিনার বিদায় হয়েছে। আওয়ামী লীগ ও সরকারে শেখ পরিবারের আত্মীয়-স্বজনের আধিপত্য ছিল। ক্ষমতাচ্যুতির আগে তারা দেশত্যাগ করে। যদি শেখ হাসিনা সত্যিকারের আওয়ামী লীগ নেত্রী হতেন, তাহলে অন্তত তার একজন আত্মীয় দেশে থাকত। শেখ হাসিনার আওয়ামী নেত্রী হওয়ারও ন্যূনতম যোগ্যতা রাখেন না। ’ তিনি বলেন, ‘৭১ ও ২৪ এর পরাজিতরা গোপনে গোপনে প্রেম করে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো পরাজিত শক্তি বাংলাদেশের পক্ষে নেই। কেউ দিল্লির সঙ্গে আবার কেউ ...
শেখ পরিবারের কেউ দেশের মানুষের কথা ভাবেননি: বরকতউল্লা বুলু

শেখ পরিবারের কেউ দেশের মানুষের কথা ভাবেননি: বরকতউল্লা বুলু

রাজনীতি
শেখ পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। তারা কখনো দেশের মানুষের কথা ভাবেননি। শেখ হাসিনা ও তার পরিবার ২৭ লাখ কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংস করে পালিয়েছেন। রোববার বিকালে বাগেরহাট খানজাহান আলী (র.) মাজার সংলগ্ন দরগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস একজন নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ ও বিশ্বনেতারা আপনাকে সম্মান করেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনাকে ভালোবাসেন। খুনি হাসিনা সরকার আপনাকে সম্মান ও মর্যাদা কোনোটাই দেয়নি। আপনার প্রতি আমরা আস্থাশীল তাই জনগণের চাওয়া দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আপনি দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনে ব্যবস্থা করবেন। দেশের মানুষের আশা পূরণ হবে। তিনি দলী...
সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

রাজনীতি
সংস্কারের নামে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে। রোববার দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতি কাঙিক্ষত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্...
সুরমা ও কুশিয়ারায় বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধা, জামায়াতের প্রতিবাদ

সুরমা ও কুশিয়ারায় বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধা, জামায়াতের প্রতিবাদ

রাজনীতি
বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতি বলা হয়, ‘সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর জিরো পয়েন্ট থেকে শুরু করে ৮০ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণের কাজে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সিলেটের দুটি বড় নদী সুরমা ও কুশিয়ারা নদীতে বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু করলে ভারতীয় বিএসএফ বারবার বাধা দিচ্ছে। এমনকি বাঁধ নির্মাণের কাজ বন্ধ না করলে সরাসরি গুলি ছোঁড়ার হুমকি দিচ্ছে। বিএসএফের হুমকিতে গ...
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইশরাক

জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইশরাক

রাজনীতি
জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে’। তরুণ এই বিএনপি নেতা পোস্টে আরও লিখেছেন, ‘এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।’ তিনি লিখেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে অন...
নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ছাত্রদলকে

নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ছাত্রদলকে

রাজনীতি
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। শিবির সভাপতি বলেন, ‘ছাত্ররাজনীতি নিয়ে যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্রসংগঠনের আধিপত্যনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছ...
কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

রাজনীতি
ক্রয় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টি সংশ্লিষ্ট ২০ জন কর্মকর্তা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বোরাক ইউনিক হাইটসে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। প্রথম দিনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, সরকারের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা থাকতে হবে। কর্মকর্তা-কর...
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির

রাজনীতি
দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামী ছাত্রশিবির...
ফের চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

ফের চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

রাজনীতি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল আগামীকাল সোমবার চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফর করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিনিধি দলে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি জানান, সোমবার তারা চীন সফরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১৩ দিন সফর শেষে আগামী ৬ মার্চ দেশে ফিরবে প্রতিনিধি দলটি। সূত্রে জানা যায়, প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্...
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে: ড. মঈন খান

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে: ড. মঈন খান

রাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে—এমনই আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের এক সভায় এ আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালকদের প্রতি আহ্বান জানান, আপনারা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাবেন। সেই সঙ্গে মানুষের সেবা করবেন। আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২টি দাবি জানানো হয়। এর মধ্যে ১০টি দাবিকে সমর্থন জানিয়ে ড. মঈন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব। সভায় সব মামলার ডাবল জরিমানা আদায় বন্ধের আহ্বান জানান বক্তারা। এছাড়াও যে কোনো মামলার জরিমানা ১ হাজার টাকা নির্ধারণ করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন। বিশেষ অতিথির বত্তৃদ্ধতায় বিএনপি চেয়ারপারসনের ...