Wednesday, September 2

রাজনীতি

আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: ড. ইউনূস

আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: ড. ইউনূস

রাজনীতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে পদকে ভূষিত বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘একুশে পদক ২০২৫’ তুলে দেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫ প্রদান করা হয়। নেতৃত্ব দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত উল্লেখ করে অধ্যাপক...
দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন: মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন: মির্জা ফখরুল

রাজনীতি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে। নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন। আর একটি রাজনৈতিক দলকে বলব এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে উঠে। তিনি বলেন, সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছানোর কথা বলছেন। সংস্কার সাধারণ মানুষ কয়জন বুঝে? দুইবেলা ভাত, মাথার গোঁজার ঠাই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চায় মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার। বৃহস্পতিবার বিকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। জনসভার শুরুতে ৩১টি কবুতর উড়িয়ে বিএনপির ৩১ দফাকে স্বাগত জানানো হয়। মির্জা ফখরুল বলেন, দয়া করে দেশকে আর অস্থিতিশীল ...
বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি

বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি

রাজনীতি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নিয়ে যেন কোনো ভুল বার্তা না যায়, সে ব্যাপারে সতর্ক থাকবে দলটি। আবার কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারেও নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনার পর কেন্দ্র থেকে তৃণমূলে এমন বার্তা দেওয়া হয়েছে। ওই ঘটনায় যুবদলের স্থানীয় এক নেতাকে বহিষ্কার করে ইতিবাচক রাজনীতির নজিরও স্থাপন করেছে। বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা জানান, ফ্যাসিবাদবিরোধী সব দল ও সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রেখেই তারা পথ চলবে। তবে তাদের কাছে তথ্য আছে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলকে মুখোমুখি দাঁড় করাতে তৃতীয় একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ওই পক্ষ পরিস্থিতি ঘোলাটে করে একটা ফায়দা নিতে চায়। তৃতীয় পক্ষের ক...
‘গণহত্যার আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে’

‘গণহত্যার আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে’

রাজনীতি
জুলাই গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা। বুধবার দুপুরে শহরের পুরান থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুরানথানায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আপনারা দেখেছেন গতকাল জুলাই গণহত্যায় জড়িত কয়েকজন আসামিকে ট্রাইবুনালে তোলা হয়েছিল। তাদের চেহারা দেখে মনে হয়েছে কারাগারে তাদেরকে জামাই আদরে রাখা হয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে দেখেছি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আদালতে তোলার সময় কাউকে হুইলচেয়ার, কাউকে পুলিশের কাঁধে ভর করে আদালতে আনা হতো। অথচ আওয়ামী লীগের নেতাদের জামাই আদরে আদালতে তোলা হয়। বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই সরকারের কাছে...
অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষমতার মোহ ধরেছে’

অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষমতার মোহ ধরেছে’

রাজনীতি
ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের ইন্ধনে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষমতার মোহ ধরেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে যড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে। বুধবার দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর জি ব্লক ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর শাহআলী থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই- দীর্ঘ ১৭ বছরে অনেক যুদ্ধ-ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কাউকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেব না। অন্তর্বর্তী সরকা...
রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন।এ লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি সারুলিয়া ঐতিহ্যবাহী সরকারি গরুর হাট সংলগ্ন মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এ কর্মী সমাবেশে তারেক রহমানের উপস্থিতির আশ্বাস ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মী সমাবেশকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিদিনই বিভিন্ন প্রচারণা, পথসভা, প্রস্তুতি সভা করে যাচ্ছেন মহানগর ও ডেমরা থানা নেতারা। স্টেজ, প্যান্ডেলের কাজ চলছে পুরো...
দেশের মানুষ আগামী ১০০ বছরেও আ.লীগের নাম নিতে লজ্জা পাবে

দেশের মানুষ আগামী ১০০ বছরেও আ.লীগের নাম নিতে লজ্জা পাবে

রাজনীতি
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের। শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে। প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। সর্বশেষ প্রতিশোধ নিয়েছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন আগামী ১০০ বছরের পরও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে। বুধবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসনদ টিকবে না জেনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন উল্লেখ করে মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা তাদের দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই।...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

রাজনীতি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি। আর ২১ ফেব্রুয়ারি ভোরে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে আজিমপুরে ভাষা শহিদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা। এদিন ভোর সাড়ে ৬টায় দলের নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে শহিদদের কবর জিয়ারত এবং পরে কেন্দ্রীয় শ...
বিএনপির বর্ধিত সভার ভেন্যু সংসদ ভবনের এলডি হল

বিএনপির বর্ধিত সভার ভেন্যু সংসদ ভবনের এলডি হল

রাজনীতি
সাত বছর পর বিএনপির বর্ধিত সভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী হবে এ সভা। এতে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীরাও অংশ নেবেন। ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বর্ধিত সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থাকবেন। সভায় সকল জেলা ও মহানগরীর সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, মহানগর ও জেলা...