Thursday, September 3

রাজনীতি

কুয়েটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

কুয়েটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাজনীতি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার রাত ৯টায় রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ করে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় একই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ নিয়ে দুপুর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে ছাত্রদল বলেছে, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নৃশংস হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।...
কোনো বৈষম্য বরদাশত করব না: জামায়াত আমির

কোনো বৈষম্য বরদাশত করব না: জামায়াত আমির

রাজনীতি
দেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় নিবন্ধনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? আমাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম কি আপনারাও আমাদের ওপরে করবেন? এজন্যই কি হাজার-হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে? হাজার-হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে? বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাশত করব না। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাজধানীর পল্টন মোড়ে মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এদিন বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই কর্মসূচি আয়োজন করে। ...
নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

রাজনীতি
ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকাস্থ মালেয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, বিচার এবং সংসদ বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার সানি আবদুল হক। হাইকমিশনার মোহম্মদ উসমান এবি পার্টি নেতাদের কাছ থেকে গবেষণাভিত্তিক নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন। দক্ষিণ এশিয়ার দেশগ...
বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার

বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার

রাজনীতি
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেজুর পৌঁছানো হয়। সেখানে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও খেজুর উপহার দিয়েছে। এবার ১৪৫ কার্টন খেজুর দিয়েছে।...
অবশেষে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী হিমি

অবশেষে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী হিমি

রাজনীতি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন। নিজের ফেসবুক ফ্যান পেজে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন অভিনেত্রী। জানান, তার নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় মাইকিং করেও নাকি খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফেসবুক এই পোস্ট করলে তা অনুরাগীরা শেয়ার করতে থাকেন। যে যার মত খোঁজ করতে থাকেন হিমির নানাকে। অবশেষে খোঁজ মিলেছে মিমির নানার। সোমবার মধ্যরাতে সামাজিকমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানাকে পাওয়া গেছে। এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।’ সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায...
সার্টিফিকেট নিতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

সার্টিফিকেট নিতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

রাজনীতি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজের শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী সার্টিফিকেট নিতে এসে আটক হয়েছেন পুলিশের হাতে। এর আগে তাকে কলেজের ভেতরে সাধারণ শিক্ষার্থীরা আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায়। জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। লালবাগ থানার ওসি ক্যাশৈনু মারমা বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করলে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আ...
দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ

দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ

রাজনীতি
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি জানান, এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন...
লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

রাজনীতি
নিবন্ধন পুনর্বহালসহ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জামায়াতের ব্যানারে মিছিলটি চকবাজার এলাকা থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর চত্ত্বর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম সুমন প্রমুখ। বক্তব্যে জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনা পতনের পর দেশবাসী আশা করেছে, ...
স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না: ফারুকের হুঁশিয়ারি

স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না: ফারুকের হুঁশিয়ারি

রাজনীতি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, অনেকে টালবাহানা শুরু করেছেন, বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। আপনি (অন্তর্বর্তীকালীন সরকার) এমন একটি নির্বাচন দেন, যে নির্বাচন দেখে হাসিনাও যেন বলে- এটাই বাংলাদেশ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ ’৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানে...
‘৬ মাসেও আমার মাথার গুলি বের হয়নি, আ.লীগও নিষিদ্ধ হয়নি’

‘৬ মাসেও আমার মাথার গুলি বের হয়নি, আ.লীগও নিষিদ্ধ হয়নি’

রাজনীতি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ মো. রাব্বি। জুলাই বিপ্লবে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হওয়ার পর গ্রামের বাড়ি ফিরে যান। সোমবার তাড়াইল থেকে সাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে উপস্থিত হয়েছেন। উদ্দেশ্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। হ্যান্ডমাইকে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, জুলাইয়ে আমি মিরপুরে গুলিবিদ্ধ হয়েছি। সৌভাগ্যক্রমে বেঁচে আছি। তবে ছয় মাসেও মাথায় থাকা একটি গুলি এখনো বের হয়নি। এখনো সরকার খুনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেনি। তিনি বলেন, শুনেছি আওয়ামী লীগ আবার ফিরে আসবে। যারা আন্দোলন করেছি তাদের মেরে ফেলবে। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে জেনে এসেছি। আশা করছি, বাড়ি ফেরার আগে জানতে পারব প্রধান উপদেষ্টা ড. ইউনূস আওয়াম...