নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলীরা বলছেন, ‘তাঁদের এখন টেনশনই নেই।’ আর প্রকল্পের বিশেষজ্ঞরা জানান…
পদ্মা সেতুর নির্মাণকাজ-
পদ্মা সেতু প্রকল্পের পিলার সমস্যার পুরোপুরি সমাধান হয়ে গেছে। নদীর মধ্যে থাকা ৪০টি পিলারের মধ্যে ২২টির নকশা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নকশা অনুযায়ী বেশ কয়েকটি পিলারের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।
নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলীরা বলছেন, ‘তাঁদের এখন টেনশনই নেই।’ আর প্রকল্পের বিশেষজ্ঞরা জানান, ২০১৯ সালেই পুরো পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা যাবে।
প্রকৌশলীরা জানান, সেতুর ১৪টি পিলারের নকশা অনুযায়ী কাজ করা যাচ্ছিল না। এর সঙ্গে আটটি পিলারের সাতটি করে পাইল বসানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সব মিলিয়ে ২২টি পিলারের নকশা পরিবর্তন করা হয়েছে।
বাকি ১৮টি পিলারে আগের নকশা অনুসারে ছয়টি করে পাইল বসানোর কাজ শেষ হয়েছে। নকশার সব সমস্যার সমাধান হওয়ায় ২০১৯ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৫৩ শতাংশ কাজ সম্পন...









