মুসলিম-বৌদ্ধ সংঘর্ষে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা জুড়ে আজ মঙ্গলবার থেকে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সহিংসতায় উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের তরফ থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে সরকারের একজন মুখপাত্র জানান। খবর আল জাজিরার।
একজন বৌদ্ধ ব্যক্তিকে হত্যা ও মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানোকে কেন্দ্র করে ক্যান্ডি শহরে বেশ কয়েকদিন ধরে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সোমবার স্থানীয়ভাবে কারফিউ জারি করা হয়।
সরকারের মুখপাত্র দয়াসিরি জয়াসেকারা রয়টার্সকে জানিয়েছেন, ‘দেশে সাম্প্রদায়িক হিংসা মোকাবিলায় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা ফেসবুকের মাধ্যমে হিংসা ছড়াবে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেয়া হবে বলে ঠিক হয়েছে।’
সোমবার পুলিশ জানায়, সপ্তাহের শেষের দিকে ক্যান্ডি জেলায় দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনা ঘট...









