শাকিব খানকে নিয়ে এবার মুখ খুললেন বাপ্পারাজ
আগামী ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্য নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন 'জজ ব্যারিস্টার' খ্যাত অভিনেতা ও নায়করাজের ছেলে বাপ্পারাজ। নির্বাচিত হলে শিল্পীদের জন্য কী কাজ করবেন এমন প্রশ্নের জবাবে বাপ্পারাজ বলেন, আমি নির্বাচিত হলে আমার জায়গা থেকে যতদূর সম্ভব শিল্পীদের কল্যাণে কাজ করে যাবো। তবে আমি অনর্থক প্রতিশ্রুতি দিতে চাই না। নির্বাচিত হই তারপরে দেখা যাবে কী করতে পারি।
শিল্পী সমিতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, আসলে শিল্পী সমিতির অনেক সীমাবদ্ধতা রয়েছে। বলতে গেলে আমাদের কাজের স্কোপ কম। যদি ফিল্মের উন্নয়ন হয় কারো দ্বারা সেটা পরিচালক সমিতির দ্বারা সম্ভব। পরিচালক সমিতির হাতে
অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে। বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেকদূর নিয়ে যেতে পারে। বুস্টিং, প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের এখতিয়ারে রয়েছে। অথচ তারা কোনো কাজ না...









