মুস্তাফিজ আগের মতো পারফর্ম না করার যে কারণ বললেন অধিনায়ক মাশরাফি
আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হৈ চৈ ফেলে দেন মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্য বোলিং করে একাই অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই বামহাতি বোলার। তবে সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে মুস্তাফিজের জন্য। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজের কাছ থেকে সেরাটা পেতে তাকে চাপমুক্ত রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুরুতে বিস্ময়কর বোলিং পারফরম্যান্স দেখালেও ইনজুরির পর বোলিংয়ে আগের সেই ধার নেই মুস্তাফিজের। তবে সেই পারফরম্যান্সও তুলনামূলক অনেক ভালো। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, “এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, সেটা স্বাভাবিক। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।”
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজকে চাপমুক্ত রাখতে চান মাশরাফি। তিনি বলেন, “আমরা যদি ওকে (...









