এক রাতের জন্য ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকায় বিয়ে, তারপর ফিরে যান আগের স্বামীর কাছে
এক রাতের জন্য ২৫ হাজার- গরিব নওয়াজ ফাউন্ডেশনের মৌলানা আনসার রাজার বক্তব্য, ‘যাঁরা এই ধরনের নিকাহ হালালা চালাচ্ছেন, তিন তালাকের মতো ‘ঘৃণ্য’ প্রথার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছেন মুসলিম মহিলাদের একাংশ, তেমনই অন্যদিকে কেন্দ্রও তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
এই পরিস্থিতিতে এক সর্বভারতীয় টিভি চ্যানেলের গোপন ক্যামেরায় ধরা পড়ে গেল মুসলিম পার্সোনাল ল’-এর অন্ধকারতম দিকটি।
রিপোর্ট মোতাবেক, মুসলিম মহিলারা বিয়ে বাঁচাতে মৌলবিদের সঙ্গে রাত্রিযাপনে বাধ্য হন। শুধু তাই নয়, মৌলবিদের লক্ষ লক্ষ টাকাও দিতে বাধ্য হন তাঁরা।
সর্বভারতীয় টিভি চ্যানেলটির রিপোর্ট বলছে, স্বামী ‘তালাক’ দিয়েছেন, এমন মুসলিম মহিলারা যদি ফের ওই ব্যক্তিকেই বিয়ে করতে চান, তাহলে তাঁদের অন্য একটি বিয়ে করে আগে ডিভোর্স নিতে হয়। এক্ষেত্রে মৌলবিদের চাহিদা মারাত্মক।
ওই মৌলবিকে বিয়ে করে, রাত্রিযাপন করে, কয়েক লক্ষ ট...









