ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স
তারুণ্য নির্ভর ফ্রান্সের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হল ক্রোয়েশিয়ার। আর এতে করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো লস ব্লুজরা। আর কোচ ও খেলোয়াড় হিসেবে শিরোপা ছুঁয়ে তৃতীয় ব্যক্তি হিসেবে রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।
১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০ বছরের আক্ষেপ কাটিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো ফ্রান্স। তবে উত্তেজনাকর ফাইনালে ক্রোয়েশিয়া একদমই পাত্তা পায়নি ফ্রান্সের কাছে।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নামে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।
খেলা শুরুর ১৮তম মিনিটে ডি-বক্সের বাইরে গ্রিজম্যানকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। গ্রিজম্যানের ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল ঢুকিয়ে দেন আগের ম্যাচের নায়ক মারিও মানজুকিচ। আর এর মাধ্যমে বিশ্বকাপের ফাইনালে প্রথম আত্মঘাতী গোলদাতা হিসেবে নাম লেখালেন তিনি।
ঠিক এর দশ মিনিট পর ২৮তম মিনিটে পেরেসি...









