রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল
রাজনৈতিক চাপের মুখে ভারত যেভাবে নতিস্বীকার করল এবং ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করেছে তাতে তাদের লজ্জিত হওয়া উচিত এবং এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত। বললেন, ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য বিশিষ্ট আইনজীবী লর্ড কার্লাইল।
বুধবার রাতে তাকে দিল্লি বিমানবন্দর থেকে ব্রিটেনে ফিরে যেতে বাধ্য করে ভারত সরকার। পরে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ফিরতি বিমানে লন্ডনে চলে আসেন। এরপর লন্ডনে স্কাইপিতে কথা বলেন দিল্লির কয়েকটি মিডিয়ার সঙ্গে।
সেখানে তিনি বলেন, ভারত সরকারের আচরণে তাদের গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা চুরমার হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক চাপে তারা যা করেছে তা খুবই অশোভনীয়। এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত।
লর্ড কার্লাইল বলেন, এবিষয়ে পরে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ এই সদস্য আরও বলেন, ৭০ বছর বয়সী একজন পার্লামেন্...









