প্রেমিকের কনসার্ট দেখতে ব্রাজিলে প্রিয়াঙ্কা
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমকাহিনী এখন প্রায় সবাই জানেন। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার সঙ্গে মুম্বাই ঘুরে গেলেন নিক। গত সপ্তাহে প্রেমিকের হাত ধরে মুম্বাই ছেড়েছেন প্রিয়াঙ্কা।
এবার প্রিয়াঙ্কাকে দেখা গেলো ব্রাজিলে নিক জোনাসের কনসার্টে। নিকের প্রেমে যে ভালোয় মজেছেন প্রিয়াঙ্কা, সেটা বেশ বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কা ব্রাজিলে নিকের মিউজিক কনসার্টে হাজির হয়েছেন।
pran মার্কিন পপ গায়ক নিক জোনাস এই মুহূর্তে ব্রাজিলের গোয়ানিয়াতে ভিল্লামিক্স উৎসবে গান গাইতে গেছেন। নিক ছাড়াও সেখানে গেছেন কানাডিয়ান গায়ক শন মেন্ডেস এবং জর্জ ও মাতু’র মতো পপ তারকারা।
নিকের সঙ্গে ব্রাজিলের সেই উৎসবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কাও। নিকের গানের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে প্রিয়াঙ্কাকে ছবি তুলতেও দেখা যায়। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত গত মাস থেকেই প্রিয়াঙ্কা ও নিক জোনাসের প্রেমের...









