রক্তশূন্যতার যে লক্ষণগুলো অবহেলা করতে নেই
রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় শরীরে রক্ত কমে যায় না, বরং রক্তের একটি উপাদান হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়। এসময় আপনার রক্তে লোহিত রক্ত কণিকা কমে যায়। এতে করে আপনার শরীরের অক্সিজেন প্রবাহকে বাধা দেয়। তবে হঠাৎ করেই রক্তশূন্যতা দেখা দেয় না। আজ রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নেব রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার পূর্বলক্ষণগুলো।
শ্বাস নিতে সমস্যা হলে এবং মাথা ঘোরালে
রক্তশূন্যতায় আক্রান্তের অন্যতম একটি লক্ষণ হলো আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যেতে না পারার কারণে আপনার হঠাৎ করেই মাথা ঘোরায় কিংবা শ্বাস নিতে সমস্যা হয়।
অতিরিক্ত ক্লান্তিতে ভোগা
ক্রমাগত অতিরিক্ত ক্লান্তিতে ভোগাও রক্তশূন্যতার লক্ষণ। তবে কেউ কেউ কাজ করার সময় ক্লান্ত হয়ে পড়তে পারেন, আবার কেউ কেউ এমনিতেই হঠাৎ করে ক্লান্ত হয়ে উঠতে পারেন।
ত্বক হয়ে যেতে পারে বিবর্ণ
রক্ত সরবরাহে বাধা প্রাপ্ত হওয়ার কারণে আপনার শ...









