Friday, August 7

Month: October 2018

আবুধাবিতে বোলারদের দিন

আবুধাবিতে বোলারদের দিন

খেলা
আবুধাবিতে এক দিনেই ১২ টি উইকেটের পতন ঘটলো। তাই বলাই যায়, দিনটা বোলারদের। প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮২ রানে। ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়াও। গতকাল মঙ্গলবার প্রথম দিন শেষ করেছে তারা ২ উইকেটে ২০ রানে। দিনের শুরুতে পাঁচ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলিকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন অভিষিক্ত ফখর জামান। দুজন মিলে তুলে ফেলেন ৫২ রান। এরপরই নাথান লিয়ন স্পিন ছোবলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং। ১৫ রান করা আজহার আলিকে নিজের ক্যাচ বানিয়ে শুরু। পরে অজি স্পিনার নাথান লিঁও’র বাকি পাঁচ বলে রানের খাতা খোলার আগে একে একে ফিরেছেন হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম। অল্প রানে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় তখন ‘প্রবাসে’ স্বাগতিকরা! অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ফখর। ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। ষষ্ঠ উইকেট জুটিতে ...
শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয়

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয়

খেলা
মেসি-ডি মারিয়া ছাড়া অপেক্ষাকৃত তরুণ আর্জেন্টিনাকে হারাতেও ভালোই ঘাম ঝরাতে হলো ব্রাজিলকে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার রাতে শেষ মিনিটের গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেলে। বলের দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও সুযোগটা পেয়েছিলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ব্রাজিল গোলরক্ষক আলিসনের ভুলে ২২তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি হয়েছিলো আর্জেন্টিনার। সতীর্থের ব্যাকপাস গোলমুখে বিপদমুক্ত করতে দেরি করেন আলিসন। সেই সুযোগে ছুটে এসে কোররেয়া ভালো চেষ্টা করলেও শেষ মুহূর্তে বল লিভারপুল গোলরক্ষকের বাড়িয়ে দেয়া পায়ে লাগলে সে যাত্রায় বেঁচে যায় ব্রাজিল। ম্যাচের ২৮তম মিনিটে কাসেমিরোর ক্রসে মিরান্দার শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন ওটামেন্ডি। ম্যাচে এমন ছোটখাটো সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ ম...

‘আমি পরিচালক, আমাকে তোমার শরীর দেখতে হবে’

বিনোদন
যৌন হয়রানির খবরে বলিউড এখন তোলপাড়। আসছে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের খাতায় নাম লেখানো সাজিদ খানকে নিয়ে আরো এক অভিনেত্রী অভিযোগ করলেন। সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সিমরান সুরি টুইটারে লিখেন, ‘হিম্মতওয়ালা’ ছবির অডিশন দেওয়ার সময় পরিচালক সাজিদ খান তাকে পোশাক খুলতে বলেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই অভিনেত্রী বলেন, ‘২০১২ সালে হিম্মতওয়ালা ছবির অডিশনের জন্য সাজিদ আমাকে বাসায় ডাকেন। সেখানে গিয়ে দেখি এই ভদ্রলোক গেঞ্জি পরে বসে আছেন। আমাকে তিনি বললেন, ‘দেখ আমার শরীর কত সুন্দর।’ সিমরান সুরি আরো বলেন, ‘তখন আমি বিস্মিত হয়েছিলাম। একটি পেশাদার মিটিংয়ে কেন এই ভদ্রলোক স্যান্ডো গেঞ্জি পরেছেন! কিছুক্ষণ পর, তিনি আমাকে পোশাক খুলতে বলেন। আমি আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। কিন্তু সাজিদ বলেন, ‘আমি পরিচালক। আমাকে তোমার শরীর দেখতে হবে।’ অভিনেত্রী জানান, তখন সাজিদ তার জামা টেনে খুলতে যান।...

‘বিয়ে হয়েছিল বলেই যৌন হয়রানি থেকে রক্ষা’

বিনোদন
হলিউড, বলিউড, টালিউড, ঢালিউড সব ইন্ডাস্ট্রির তারকারাই মিডিয়ায় কাজ করতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে ঘটা করে প্রকাশ হয়নি কথাটা। হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যখন অভিনেত্রীরা একে একে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তখন থেকেই বিষয়টি খুব বেশি চর্চিত হয়েছে। সেই থেকে শুরু হয়েছে প্রতিবাদ। হলিউড, বলিউডের অনেক জনপ্রিয় নায়িকাই এখন যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার। ‘#মিটু’ আন্দোলনে শরিক হচ্ছেন বাঘা বাঘা নায়িকারা। নিকোল কিডম্যানও এ নিয়ে কথা বলেছেন। হলিউড এই অভিনেত্রী জানান, টম ক্রুজের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলেই কেরিয়ারের গোড়াতে তিনি যৌন অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি বলেন, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়। কিন্তু এর মাধ্যমে আমার ক্ষমতা না বাড়লেও, এটা আমাকে সুরক্ষা দেয়। মি-টু আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিকোল কিডম্যান বলেন, ছোটবেলা থেকেই আমা...

ক্যাটরিনা একজন নর্তকী

বিনোদন
'এবিসিডি' ছবি নির্মাণের মাধ্যমে আলোচনায় আসেন রেমো ডি'সুজা। বলিউডে অন্যতম বড় বাজেটের ও ব্যবসাসফল ডান্স ফিল্ম ছিলো এটি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি তার তৃতীয় কিস্তি নিয়ে আসছে 'এবিসিডি ৩'। এর মূল দুটি চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ। এ ছবিটিতে ক্যাটরিনা একজন পাকিস্তানি নৃত্যশিল্পী এবং বরুণ একজন ভারতীয় ডান্স আর্টিস্ট এর ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি এখনও প্রি-প্রডাকশন স্টেজে আছে। আর এই ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার। ছবিটিতে আরো অভিনয়ের কথা রয়েছে প্রভুদেবা, ধর্মেশ ইয়েলান্দে, রাঘব জুয়াল, পুনিত পাঠক প্রমুখ। আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে 'এবিসিডি ৩'। সূত্র : ডিএনএ...

২০ দলীয় জোটে ভাঙন বিএনপি বলছে ষড়যন্ত্র

রাজনীতি
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগে এবার বিএনপির সঙ্গ ছেড়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। নিজেদের দীর্ঘদিনের জোটের বাইরে তিনটি দলকে নিয়ে বিএনপি 'জাতীয় ঐক্যফ্রন্ট' নামে একটি নতুন জোট গড়ার তিন দিনের মাথায় গতকাল মঙ্গলবার জোট ছাড়ার ঘোষণা দিল দুটি দল। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে জোটের শরিক দলগুলোকে অন্ধকারে রাখার অভিযোগও এনেছে তারা। অবশ্য বিএনপি দাবি করেছে, দল দুটির অভিযোগ সঠিক নয়। তারা সরকারের সঙ্গে আঁতাত করে জোট ত্যাগ করেছে। এটি সরকারেরই একটি ষড়যন্ত্র। তবে আওয়ামী লীগ বলছে, জাতীয় ঐক্যফ্রন্টের উদ্দেশ্য খারাপ, তাই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ভাঙনের সুর বাজছে। এদিকে গত রাতেই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একাংশ নির্বাহী কমিটির সভা ডেকে চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজাকে...
প্রধানমন্ত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রধানমন্ত্রী সৌদি আরব পৌঁছেছেন

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে চারদিনের সফরে আজ সন্ধ্যায় রিয়াদ পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি, রিয়াদের গভর্নর ফয়সাল বিন বন্দর আল সউদ এবং দূতাবাস কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী আগামীকাল তার স্যুটে কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। একই দিন বিকেলে শেখ হাসিনা সৌদি রাজ প্রাসাদে বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে মধ্যাহ্নভোজে যোগ দিবেন। প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প...
শেখেরচরে সোয়াটের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত

শেখেরচরে সোয়াটের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত

ক্রাইম
গতকাল সোমবার রাত থেকে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে নব্য জেএমবির আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে একটিতে চালানো অপারেশন ‘গর্ডিয়ান নট’-এ দুই ‘জঙ্গি’ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়ে অপারেশন সমাপ্ত ঘোষণা করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের একজন নারী ও একজন পুরুষ। শেখেরচরের ভগিরথপুরের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুইশ মিটার দূরে পাঁচতলা ওই বাড়ির পাশাপাশি মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাততলা একটি বাড়ি সোমবার রাত ৯টা থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেখেরচরের ‘জঙ্গি আস্তানায়’ শুরু হয় সোয়াটের চূড়ান্ত অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’। বেশ কিছু সময় গোলাগুলির পর বিকাল ৪টার পর মনিরুল ইসলাম সাংবাদিকদের সামনে এসে দুইজনের মৃতদেহ পাওয়ার কথা জানান। ...
ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে রায় রবিবার

ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে রায় রবিবার

ইসলাম
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের প্রাক্তন বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন নিয়ে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ২১ অক্টোবর রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। গত ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)- কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এর আগে ২০১৭ সালের ২৪ এপ্রিল এনডিএম’র পক্ষে দলটির নিবন্ধন চেয়ে চেয়ারম্যান ববি হাজ্জাজ নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু ইসি কোন সিদ্ধা...

রাতে মাঠে নামছে ফ্রান্স-জার্মানী, ব্রাজিল-আর্জেন্টিনা, দেখাবে যে চ্যানেল

খেলা
সৌদি আরবে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা। সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভির পর্দায় আজকের সকল ম্যাচের সময়সূচি…. উয়েফা ন্যাশন কাপ : কাজাখাস্তান বনাম আ্যান্ডোরা – রাত ৮টা, সনি লিভ। আর্মেনিয়া বনাম মেসিডোনিয়া – রাত ১০ টা, সনি লিভঅ। ফ্রান্স বনাম জার্মানী – রাত ১২:৪৫, সনি লিভ, সনি টেন ২। আয়ারল্যান্ড বনাম ওয়ালেশ – রাত ১২:৪৫, সনি লিভ।ইউক্রেন বনাম চেক রিপাবলিক – রাত ১২:৪৫, সনি লিভ। প্রীতি ম্যাচ : ব্রাজিল বনাম আর্জেন্টিনা – রাত ১২টা, বেন স্পোর্টস, স্পোর্টস টিভি। বেলজিয়াম বনাম নেদারল্যান্ড – রাত ১২:৪৫ মিনিট, সনি টেন ১।...