কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন
আগেই জানানো হয়েছে নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের একটি তালিকা প্রণয়ন করেছে।
তালিকা থেকে পাওয়া নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা তুলে ধরা হলো।
মন্ত্রী হচ্ছেন যারা
তালিকা অনুযায়ী ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যারা ফোন পেয়েছেন তারা হলেন- আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খাঁন কামাল (স্বরাষ্ট্র), মোহাম্মদ হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (এলজিইআরডি), ডা. দীপু মণি (শিক্ষা), ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ), সাধন ...









